এক্সপ্লোর

SSC Scam: কবে চাকরি পাব? পার্থর গ্রেফতারির পর প্রশ্ন চাকরিপ্রার্থীদের

Partha Chatterjee: আন্দোলনকারীদের অভিযোগ, অযোগ্য প্রার্থীরা টাকা দিয়ে যেখানে চাকরি পেয়েছেন, সেখানে তাঁরা এখনও তাঁদের প্রাপ্য চাকরি পাননি।


কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: দেড় বছর ধরে আন্দোলন চলছে। কিন্তু চাকরি মিলছে না। চাকরির অপেক্ষায় রয়েছে হাজার হাজার যোগ্য প্রার্থী। আন্দোলনকারীদের অভিযোগ, অযোগ্য প্রার্থীরা টাকা দিয়ে যেখানে চাকরি পেয়েছেন, সেখানে তাঁরা এখনও তাঁদের প্রাপ্য চাকরি পাননি। এরই মধ্য়ে এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam Case) মামলায় গ্রেফতার হয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee)। তারপরেই তাঁদের প্রশ্ন কবে তাঁদের চাকরি মিলবে?  

একাধিক অভিযোগ:
চাকরির দাবিতে ৪৯৬ দিন ধরে, ধর্মতলায় আন্দোলন করছেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীদের মধ্যে রয়েছেন নদিয়ার (Nadia) কল্যাণীর বাসিন্দা তনয়া বিশ্বাস। তিনি একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষকতার জন্য পরীক্ষা দিয়েছিলেন। রেজাল্ট বেরনোর পর দেখা যায়, ওয়েটিং লিস্ট ৪৩ নম্বরে নাম ছিল তাঁর। তনয়ার দাবি, ওয়েটিং লিস্টে তাঁর পিছনে থাকা প্রার্থী রহস্যজনকভাবে চাকরি পেয়ে গিয়েছেন। অথচ, তিনি আজও চাকরি পাননি। আন্দোলনকারীদের মধ্যে রয়েছেন, মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘির বাসিন্দা সহিদুল্লা। ২০১৬ সালে নবম দশমের শিক্ষক পদের জন্য পরীক্ষা দিয়েছিলেন তিনি। ফলপ্রকাশের পর দেখা যায়, ওয়েটিং লিস্টে ১৮৪ নম্বরে তাঁর নাম রয়েছে। তাঁর দাবি, নির্দিষ্ট সময়সীমার পরও অনেকে ফর্ম পূরণ করে, চাকরি পেয়েছেন। আর সহিদুল্লা এখনও রাস্তায় বসে। কৃষ্ণনগরের বাসিন্দা আবু নাসের ঘরামিও নবম-দশমে শিক্ষকতার জন্য পরীক্ষা দিয়েছিলেন। ওয়েটিং লিস্টে ১২৩ নম্বরে নাম ছিল। তিনি বলেন, 'ফেল করা ছাত্ররা চাকরি পেয়েছে। আমি পাইনি। অকুলপাথারে পড়ে রয়েছি।'

এর আগেও বহুবার নানা ঘটনায় রাজ্যের নেতা-মন্ত্রীদের উপর অভিযোগ এসেছে। সারদা-নারদা থেকে রোজভ্যালি চিটফান্ডের (Chit Fund) অভিযোগে গ্রেফতার হয়েছেন হেভিওয়েট নেতা-মন্ত্রী-সাংসদ। এবার ফের এক মন্ত্রী গ্রেফতার হলেন। এর আগে সারদাকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন মদন মিত্র, রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, নারদকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কিন্তু, এবার একটানা ২৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলেছে। ফ্ল্যাট থেকে ২১ কোটিরও বেশি নগদ টাকা উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে গয়না, বিদেশি মুদ্রা। একসঙ্গে এসব দেখে অনেকে বলছেন, অতীতের অনেক ঘটনাকেই পিছনে ফেলে দিল নিয়োগ-দুর্নীতির তদন্ত! দুই ক্ষেত্রেই ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষরা। সারদা, রোজভ্যালি কাণ্ডে নিঃস্ব হয়েছিলেন অসংখ্য সাধারণ মানুষ। এসএসসি নিয়োগ দুর্নীতিতেও গভীর সমস্যায় রয়েছেন সাধারণ পরিবারের অসংখ্য চাকরিপ্রার্থী।

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, জানাল এসএসকেম

সেরা শিরোনাম

WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget