এক্সপ্লোর

Partha Chatterjee : SSC নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির পরিচারক ও অফিস কর্মীদের তলব সিবিআইয়ের

CBI Interrogation : কোন প্রভাবশালীরা আসতেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে, সেই উত্তর খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সুকান্ত মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউ, কলকাতা : SSC নিয়োগ দুর্নীতিকাণ্ডে (SSC Recruitment Scam) এবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠদের তলব করল সিবিআই (CBI)। সূত্র মারফত জানা গেছে, আজ নিজাম প্যালেসে (Nizam Palace) হাজিরা দিতে বলা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ির পরিচারক ও অফিস কর্মীদের। কারা কারা পার্থর বাড়িতে নিয়মিত আসতেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠদের ডাকা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গেছে। 

জেলেই পার্থ, জেরায় একের পর এক ঘনিষ্ঠ

SSC নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়। গ্রেফতার করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে।অর্পিতার একাধিক ফ্ল্য়াট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। রাশি রাশি সোনার গয়না। নামে, বেনামে রাজ্যের বিভিন্ন প্রান্তে পার্থ - অর্পিতার নামে সম্পত্তির সন্ধান মিলেছে।                                                                                                                              

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামাইকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি। পার্থর জামাইয়ের পিংলার শিক্ষা প্রতিষ্ঠানেও হানা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। নিয়োগ দুর্নীতি মামলায় এবার, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ির পরিচারক ও অফিসের কর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই। বৃহস্পতিবার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে তাঁদেরকে।                                                                        

কোন প্রভাবশালী ব্য়ক্তিরা নিয়মিত আসতেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে?

কাদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর? সূত্রের খবর, পার্থর নাকতলার বাড়ি সংলগ্ন অফিসের কর্মী ও পরিচারকদের কাছে এই সব প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। SSC-র নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন, SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা, প্রাক্তন সচিব অশোককুমার সাহা, SSC’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। গ্রেফতার করা হয়েছে, দুই মিডলম্যান প্রদীপ সিংহ এবং প্রসন্ন রায়কে।

গ্রেফতার টেট মামলাতেও

অন্য়দিকে, টেট মামলায় গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। এবার পার্থ-ঘনিষ্ঠ প্রভাবশালীদের সন্ধানে কেন্দ্রীয় এজেন্সি।

আরও পড়ুন- জরায়ু নয়! মায়ের শরীরে অন্যত্র বাড়ছিল শিশু! জন্ম দিয়ে 'অসাধ্যসাধন' ন্যাশনাল মেডিক্যালের

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget