এক্সপ্লোর

SSC Scam:কাল চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ হবে মুখ্যমন্ত্রীর, 'গন্ডোগোলে ইন্ধন দিতে পারে বিরোধীরা' ! আশঙ্কা কুণালের..

Kunal On Mamata On SSC Scam: চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ-র আগেই গন্ডোগোলের আশঙ্কা কুণালের, কাদের দিকে সন্দেহের আঙুল ?

কলকাতা: আজ রামনবমীকে ঘিরে গোটা রাজ্যেই উদযাপনে মেতেছে শাসক ও বিরোধী দল। ওদিকে ভেজা চোখে রাত পেরোনোর অপেক্ষায় চাকরিহারারা। কারণ সোমবার চাকরিহারাদের সংগঠনের সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। তবে কোনও সমবেদনা পেতে নয়, বরং চাকরিহারাদের বাঁচানোর দায় যে রাজ্য সরকারেরই, সে কথাই জানাবেন তাঁরা। এদিকে এসএসসি মামলায়, রাজ্যকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। এহেন পরিস্থিতিতে মুখ খুললেন কুণাল ঘোষ।

আরও পড়ুন, সোমবার চাকরিহারাদের সংগঠনের সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী

তিনি বলেন, 'দয়া করে মুখ্যমন্ত্রী কী বার্তা দিচ্ছে , সেটা শুনুন। আমাদের কাছে একাধিক সূত্র থেকে খবর আসছে, কালকের সভায়, একাধিক বিরোধী দলের মদতে, পরিকল্পিতভাবে, প্ররোচনা দিয়ে, গন্ডোগোল সৃষ্টির চেষ্টা করতে পারে। যে বিরোধীদলগুলি চাকরি খাবার রাজনীতি করেছে,তাঁরা চায় না মুখ্যমন্ত্রী যে কথাগুলি বলবেন, সেটা সবাই শুনুক। যে ওখানে নানা প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে, কিছু কিছু লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে।'

 সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা  চিন্ময় মণ্ডল বলেন,আমরা যদি দেখি কোনও অযোগ্যকে চিহ্নিত করি,' ওখানে তাহলে আমরা কিনতু ঝামেলা করব ওখানেই। বয়কট করব। অবৈধদের বাতিল করলে এই সমস্যা হত না।'সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল বলেন, 'আমাদের জন্য রাজ্য সরকার কম দায়ী নয়। কীভাবে বাঁচাবেন আপনি বুঝুন।সেটাই কাল বলতে যাব।'সম্প্রতি লন্ডনে মুখ্য়মন্ত্রীর বকতৃতার মাঝে বিক্ষোভ দেখিয়েছিল সিপিএম-বিজেপি। সেই প্রসঙ্গ টেনে নেতাজি ইন্ডোরের সভা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে তৃণমূল। 

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, আমাদের কাছে একাধিক সূত্রে খবর আসছে যে, কালকের (সোমবার) সভায় একাংশ বিরোধী দলের মদতে পরিকল্পিতভাবে প্ররোচনা দিয়ে গন্ডগোল সৃষ্টির চেষ্টা করতে পারে। আগামীকাল মুখ্যমন্ত্রীর সভায় এই সিপিএম, এই বিজেপি, এখানকার কংগ্রেসের একাংশ এরা যে বিশৃঙ্খলা তৈরির চক্রান্ত করেছে।  আমাদের নজর থাকবে। প্রশাসনের নজর থাকবে। যদি কেউ ভিতর থেকে ডিস্টার্ব করার চেষ্টা করে, আইডেনটিফায়েড হয়ে যাবে।'এনিয়ে পাল্টা মুখ খুলেছে সিপিএম এবং বিজেপি। 

সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেছেন, এসব স্টান্টবাজি না করে যোগ্যদের জন্য ইন্টারিফ রিলিফ দেওয়া হোক। SSC-র মধ্যে আর এই প্রক্রিয়া চালানো যাবে না। কোর্ট নিযুক্ত কমিটি দিয়ে নিয়োগ করতে হবে। রাজনীতির আকচাআকচি নয়। চাকরিহারা এই তরুণ-তরুণীরা চান সুরাহা। কারণ, প্রশ্নটা এখানে তাঁদের ভবিষ্য়তের।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget