এক্সপ্লোর

SSC SCAM: এবার গ্রুপ সি মামলায় নতুন এফআইআর সিবিআই-এর, প্রাক্তন উপদেষ্টাদের সম্পত্তিতে নজর

SSC SCAM: SSC নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের নজরে উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যের স্থাবর-অস্থাবর সম্পত্তি।

প্রকাশ সিনহা, কলকাতা: এবার গ্রুপ সি (Group-C) মামলায় নতুন এফআইআর (FIR) সিবিআই (CBI)-এর। এফআইআরে নাম রয়েছে, শান্তিপ্রসাদ সিন্হা, সমরজিত্‍ আচার্য-সহ ৫ জনের। এঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code) ১২০(বি), ৪১৭, ৪৬৫ এবং ৩৪ নম্বর ধারায় মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে।  জামিন অযোগ্য ৪৬৮ নম্বর ধারাতেও মামলা দায়ের। 

এছাড়াও SSC নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের নজরে উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যের স্থাবর-অস্থাবর সম্পত্তি। সূত্রের খবর, SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা-সহ পাঁচ সদস্যের যাবতীয় সম্পত্তির হিসেব চাওয়া হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আয়কর সংক্রান্ত নথিও চেয়েছেন সিবিআইয়ের তদন্তকারীরা। পাশাপাশি, SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা-সহ পাঁচ সদস্যের নামে-বেনামে শেষ পাঁচ বছরে কোথায় কত সম্পত্তি রয়েছে, সেই সংক্রান্ত সমস্ত নথিও চাওয়া হয়েছে। খবর সিবিআই সূত্রে।

আরও পড়ুন, 'ঘাড় ধাক্কা দিয়ে গরাদে ভরে দেওয়া দরকার', পার্থ প্রসঙ্গে তোপ অধীরের

এদিকে, SSC নিয়োগ দুর্নীতি-মামলায় অস্বস্তির জের? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষা সচিব মণীশ জৈনের বিদেশ সফর বাতিল। আজই তাঁদের লন্ডন যাওয়ার কথা ছিল। ব্রিটিশ সরকারের উদ্যোগে এক শিক্ষা বৈঠকে ২৩ ও ২৪ মে শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির জেরে লন্ডন সফর বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খবর সূত্রের। 

অন্যদিকে, SSC নিয়োগ-দুর্নীতি মামলায় আজ তৃতীয় দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। গতকাল জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরেই মন্ত্রীকে ফের হাজিরার নোটিস দেওয়া হয়। সূত্রের খবর, মোবাইল ফোনের কললিস্ট সামনে রেখে গতকাল মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের তদন্তকারীরা। জানতে চাওয়া হয়, তৃণমূলে যোগদানের সময় কাদের সঙ্গে, কী নিয়ে কথা হয়েছে। মেয়ের চাকরিতে নিয়োগের সময় কাদের সঙ্গে, কী কথা হয়েছিল, তাও জানতে চান সিবিআই আধিকারিকরা। গতকাল পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ- পর্ব পুরোটাই ভিডিওগ্রাফি করা হয়।    

গতকাল শিক্ষা প্রতিমন্ত্রীকে প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সিবিআই সূত্রে খবর, SSC-র নিয়োগ দুর্নীতির নেপথ্যে কোন প্রভাবশালীর হাত রয়েছে, সেটা খুঁজে বের করতে চান গোয়েন্দারা। 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget