এক্সপ্লোর

Partha Chatterjee : আপলোড হয়নি নির্দেশনামা, পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরায় অন্তর্বর্তী স্থগিতাদেশ, কাল শুনানি

SSC Case : আগামীকাল সকাল সাড়ে ১০ টায় বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে শুনানির পর পরবর্তী নির্দেশ জানাবে হাইকোর্ট।

সৌভিক মজুমদার, কলকাতা : আপাতত স্বস্তি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশ এখনও ওয়েবসাইটে আপলোড না হওয়ার জেরে পরবর্তী শুনানি পর্যন্ত তাঁর নির্দেশে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। যার জেরে হাইকোর্টের নির্দেশ মতো আজ বিকেল সাড়ে ৫ টার মধ্যে সিবিআইয়ের নিজাম প্যালেসের অফিসে হাজিরা দিতে হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়কে। আগামীকাল সকাল সাড়ে ১০ টায় বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে শুনানির পর পরবর্তী নির্দেশ জানাবে হাইকোর্ট।

ডিভিশন বেঞ্চ কী জানাল 

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশের পরই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সেখানেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। যদিও আলাদা করে পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়নি। তথা কোনও ব্যক্তির নামই উল্লেখ করেনি ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে শুধু জানানো হয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ যে নির্দেশ দিয়েছে, তার নির্দেশনামা এখনও ওয়েবসাইটে আপলোড হয়নি। তাই তা নিয়ে অপেক্ষা করার কথাই বলা হয়েছে। হাইকোর্টে আজ আর এসএসসি সংক্রান্ত সব মামলাতেই স্থিতাবস্থা আগামীকাল সকাল পর্যন্ত বহাল থাকবে বলেও জানিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামীকাল সকাল সাড়ে দশটায় পরবর্তী শুনানি হবে। সেখানে তারা কী নির্দেশ দেয়, তারপরই যাবতীয় বিষয় স্পষ্ট হবে।

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ

এসএসসির গ্রুপ ডি, নবম-দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় আজ বিকেল সাড়ে ৫টার মধ্যে সিবিআইয়ের নিজাম প্যালেসের (Nizam Palace) অফিসে হাজিরা নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্ট তার রায়ে সাফ জানিয়েছে, ‘প্রয়োজন মনে হলে গ্রেফতারও করতে পারবে সিবিআই’। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছিল, ‘কোনওভাবেই উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়’। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগের রিপোর্টের পরেই হাইকোর্ট এমন নির্দেশ দেয়। পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতিতে ৫ সদস্যের কমিটিকে বেআইনি বলা হয় রিপোর্টে। তারপরই মামলার শুনানিতে বিভিন্ন বিষয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাগের মুখোমুখি হতে পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। যারপরই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন- ‘কোনওভাবেই উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়’ সিবিআই-র কাছে নির্দেশ প্রসঙ্গে হাইকোর্ট

 

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: চোরবাগানে মহাবিপর্যয়, ভবানীভবনে ডিজিপি, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী
চোরবাগানে মহাবিপর্যয়, ভবানীভবনে ডিজিপি, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede : 'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?
'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?
Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget