এক্সপ্লোর

SSC Scam: ‘এখন পথ আছে বলছেন, বিচারপতির চেয়ারে বসে ছেলেমেয়েগুলোকে মেরে ফেলেছিলেন কেন’? অভিজিৎকে নিশানা কুণালের

Recruitment Scam: কলকাতা হাইকোর্টের আগের রায় বহাল রেখেই ২০১৬ সালের SSC-র গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে একধাক্কায় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে। অযোগ্যদের পাশাপাশি, রাস্তায় এসে দাঁড়াতে হয়েছে যোগ্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের, যাঁরা পরিশ্রম করে, মেধার জোরে চাকরি পেয়েছিলেন। এত সংখ্যক মানুষের জীবন-জীবিকা যখন অনিশ্চয়তার মুখে, সেই সময় রাজনীতিকরা ব্যস্ত দোষারোপ, পাল্টা দোষারোপে। এবার তাতে নয়া মাত্রা যোগ করলেন তৃণমূলের রাজ্যে সম্পাদক কুণাল ঘোষ। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা অধুনা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি। (SSC Scam)

কলকাতা হাইকোর্টের আগের রায় বহাল রেখেই ২০১৬ সালের SSC-র গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে রাতারাতি যোগ্য-অযোগ্য, প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি চলে গিয়েছে। রাজ্য সরকার সবরকম সাহায্যের আশ্বাস দিলেও, বিরোধীরা সমবেদনা জানালেও, চাকরিহারাদের সামনে রাস্তায় এসে দাঁড়াতে হয়েছে। এমন পরিস্থিতিতে চাকরি বাঁচানোর বিকল্প উপায় বের করা নিয়েও টানাপোড়েন শুরু হয়েছে। অভিজিৎ OMR শিটের মিরর ইমেজ প্রকাশ করে যোগ্য-অযোগ্য বাছাইয়ের কথা বলেছেন। (Recruitment Scam)

সুপ্রিম কোর্ট প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল করার পর থেকে বার বার OMR শিটের মিরর ইমেজের কথা শোনা গিয়েছে অভিজিতের মুখে। তিনি জানান, সৎ ভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে যারা, তাদের আজও আলাদা করা সম্ভব। CBI যে মাদারডিস্ক উদ্ধার করেছিল, সেখানে OMR শিটের মিরর ইমেজ রয়েছে। সেগুলো পাবলিশ করে দিলেই যোগ্য-অযোগ্য় আলাদা করা সম্ভব। রাজ্য সরকার চাইছে না হলেই বিষয়টি স্পষ্ট হচ্ছে না বলে একদিন আগেই দাবি করেন অভিজিৎ।

আর সেই নিয়েই অভিজিৎকে একহাত নিয়েছেন কুণাল। তাঁর কথায়, "বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অ্যাকশন নিয়েছিলেন চাকরি খাওয়ার, সেটা যে কতটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল...এখন বলছেন, 'আমি চিঠি লিখছি, পথ আছে, উপায় আছে'। পথ যদি থেকে থাকে, তাহলে বিচারপতির চেয়ারে যেদিন ছিলেন, সেদিন ছেলেমেয়েগুলোকে মেরে ফেললেন কেন? এর কৈফেয়ত শুধু অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে নয়, তাঁর দলের নেতাদের দিতে হবে। যাঁরা বিপদে পড়েছেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং রাজ্য সরকার পাশে আছে। বিকাশরঞ্জন ভট্টাচার্য আবার বলছেন, চাকরি দিলে আদালত অবমাননার মামলা করবেন। অর্থাৎ বিরোধীরা চোখের জল ফেলার নাটক করছেন একদিকে, আর তাঁদের উকিলরা চাকরি ফেরতের চেষ্টার বিরোধিতা করছেন। দু'মুখো সাপ বিরোধীরা।"

বিচারপতি থাকাকালীন অভিজিৎ যে অ্াকশন নিয়েছিলে, সেটা ে কতটা করাজনৈতিক উদ্দেশ্য়প্রণওদিত ছিল, , চাকরি খআওয়ার, এখন বলছেন, চিঠি লিখছি আমি উপায় আছে, পথ আছে। পথ যদি থেকে থাকে, তাহলে বিচারপতির তেয়ারে যেদিন ছিলেন, সেদিন ছেলেমেয়েগুলোকে মেরে ফেললেন কেন? এর কফেয়েত শুধু অভিজিৎকে নয়, তিনি যে দল করেন, তাঁদের নেতাদেরকে দিচে হে। রায়ে যারা বিপদে পড়েছেন মমতা বন্দ্যোপাধময়ায় এবং সরকার পাশে আছে। বিকাশ বলছেন. চাকরি দিলে অবমাননার মামনলা করবে। অ্রথাৎ বিরোধীরা চোখের জল ফেলার নাটক করছেন, আবার তাদের উকতিলরা গিয়ে চাকরি ফেরতের চেষ্টার বিরোধিতা করছে। দুমুখো সাপের নাটক করছে বিরোধীরা।" 

যদিও কুণালকে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, "জমা দেওয়ার জন্য দু'বছর ছ'মাস সময় পেয়েছিল রাজ্য সরকার। কে বাধা দিয়েছিল? এতদিন দেননি কেন? কার কথায় দেননি?" এই তরজার মধ্যেই চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ করেন অধ্যাপক তথা 'আমরা আক্রান্ত' সংগঠনের সদস্য অম্বিকেশ মহাপাত্র। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget