এক্সপ্লোর

SSC Teacher Recruitment List : বাস্তব হবে শিক্ষামন্ত্রীর আশ্বাস? আজ যোগ্য-অযোগ্য়র তালিকা প্রকাশ করবে SSC?

খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, যোগ্য-অযোগ্যর তালিকা প্রকাশ করতে কোনও আপত্তি নেই SSC - র।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : শিক্ষামন্ত্রীর ডেডলাইন অনুযায়ী সোমবারই SSC-র তরফে  যোগ্য ও অযোগ্যর তালিকা প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে। আর এদিনই SSC অভিযানের ডাক দিয়েছে যোগ্য শিক্ষকশিক্ষিকা অধিকার মঞ্চ। বেলা ১২ টায় করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে শুরু হবে এই মিছিল। প্রশ্ন উঠছে, তাহলে কি সরকারের ওপর ভরসা করতে পারছেন না চাকরিহারারা? 

আজই তালিকা প্রকাশের আশ্বাস      

চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসার পরে তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।  জানিয়েছিলেন, যোগ্য-অযোগ্যর তালিকা প্রকাশ করতে কোনও আপত্তি নেই SSC - র। ব্রাত্য বসু বলেন, ' ওঁরা দাবি করছেন, সেই তালিকা এসএসসি যেন তাঁদের ওয়েবসাইটে তুলে দেয়। আমাদের তাতেও আপত্তি নেই। কোনও অসুবিধা নেই। '

এস এস সি কী বলছে                           

প্রশ্ন উঠছে, যোগ্য-অযোগ্য আলাদা করা গেলে, SSC সেই কাজ আগে করেনি কেন? এই প্রেক্ষাপটে পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা।  শিক্ষামন্ত্রীর ব্যাখ্যা , 'আমি এসএসসি-কে জিজ্ঞাসা করেছি। এসএসসি-র চেয়ারম্যানও এখানে আছেন। এসএসসির-ও কোনও অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা, যোগ্য-অযোগ্য যেটা তাদের হাতে আছে, তাঁরা তুলে দিতে পারেন। সেখানে কোনও সমস্যা নেই, যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই।'  

''সাজানো ন্যারেটিভে' পা দেবেন না''                        

প্রশ্ন উঠেছে, যোগ্য-অযোগ্যদের আলাদা করা গেলে, SSC সেই কাজ আগে করেনি কেন? এত সময় লাগল কেন? অবশ্য দেরি হয়েছে বলে মনে করছেন না ব্রাত্য বসু। তিনি বলছেন, ' কোথায়! কোনও সময় লাগেনি! লিস্ট তো দিয়েছে।' তাঁর দাবি,  সবটাই বিরোধী দলের একটা তৈরি করা ন্য়ারেটিভ। তিনি আর্জি জানান, বিরোধীদের 'সাজানো ন্যারেটিভে' পা দেবেন না।  

সুপ্রিম কোর্টের ৩ এপ্রিলের রায়ের পর খোদ SSC চেয়ারম্যানই স্বীকার করে নিয়েছিলেন, তাঁদের দেওয়া তালিকা সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করতে পারেনি। ২১ এপ্রিল SSC কি শেষ অবধি তালিকা প্রকাশ করবে? তাতে কি কিছু সুরাহা হবে? নজর সেদিকেই। এছাড়া আরও একটা প্রশ্ন উঠছে চাকরি হারাদের মনে, এতগুলো ভবিষ্য়ৎ অনিশ্চিত হয়ে গেল যাঁদের জন্য, সেই দোষীদের সাজা হবে না? উত্তর দেবে সময়। 

সেরা শিরোনাম

Sajal Ghosh On NCPI:
"BJP ২০৯টা আসনেই জেতার সম্ভাবনা রাখে,এখন যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়..”, পুরভোট নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য সজলের
Samik Bhattacharya On NCPI : 'ওটা মঙ্গলগ্রহের বিজেপি ইউনিট হতে পারে', বাসুনিয়ার BJP যোগের দাবি ওড়ালেন শমীক
''১৭ NCPI সাংসদ যাচ্ছেন বিজেপিতে'' দাবি বাসুনিয়ার, শমীক বলছেন ...
West Bengal News Live : সালারে জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ৫
সালারে জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ৫
Abu Taher : ৩ সংখ্যালঘু সাংসদকে নিয়ে বড় দাবি জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার, জবাবে NCPI সাংসদ আবু তাহের বললেন...
৩ সংখ্যালঘু সাংসদকে নিয়ে বড় দাবি জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার, জবাবে NCPI সাংসদ আবু তাহের বললেন...

ভিডিও

NCPI News:
NCPI News:
NCPI News:
NCPI News: বাকি ৩ জন NDA-কে সমর্থন করলেও সরাসরি BJP-তে যাবে না: Jagadish Chandra Barma Basunia | TMC
NCPI on BJP:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget