এক্সপ্লোর

Teacher's Protest : চাকরি ফেরত চেয়ে ঠাঁই প্রিজন ভ্যানে, টেনেহিঁচড়ে চাকরিহারা শিক্ষকদের সল্টলেক সেন্ট্রাল পার্ক থেকে সরাচ্ছে পুলিশ

আটক করা হয় চাকরিহারাদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলকে। পুলিশের ধাক্কায় মাটিতে পড়ে যান শিক্ষিকা, ঝরে রক্ত। 

 


ব্রতদীপ ভট্টাচার্য, ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : চাকরিহারা শিক্ষকদের ঘোষিত অর্ধনগ্ন মিছিল শুরু হওয়ার আগে থেকেই শুক্রবার অতিসক্রিয় ছিল পুলিশ। সকাল ১১টা নাগাদ শিয়ালদহ চত্বর থেকে চাকরিহারাদের অর্ধনগ্ন মিছিল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মিছিল শুরু আগেই পুলিশের ধড়পাকড় শুরু হয়ে যায়। এরপর ধর্মতলা থেকে মিছিল বের করার চেষ্টা হলে সেখানেও পুলিশ আটক করা শুরু করে। এরপর সেন্ট্রাল পার্কে , যেখানে শান্তিপূর্ণ অবস্থানের অনুমতি পেয়েছিলেন চাকরিহারারা, সেখানেই অর্ধনগ্ন অবস্থায় প্রতিবাদ করার চেষ্টা করেন প্রতিবাদীরা। তখনই কার্যত রণং দেহি মূর্তি নেয় পুলিশ। টেনে হিঁচড়ে তোলা হয় তাঁদের প্রিজন ভ্যানে। প্রতিবাদের অধিকার কেন খর্ব করা হচ্ছে, প্রশ্ন তোলেন চাকরিহারারা। কিন্তু সেসব উত্তর না দিয়ে সোজা তাঁদের আটক করা হয়। 

শিয়ালদা রেল স্টেশন থেকে শুরু করে শিয়ালদা মেট্রো স্টেশন চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। পুলিশ চাকরিহারাদের বাধা দিতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে চাকরিহারাদের বাদানুবাদ শুরু হয়ে যায়। মেট্রো স্টেশন থেকে বাসস্টপ খুঁজে-খুঁজে একের পর এক চাকরিহারা শিক্ষক, শিক্ষিকাদের  টেনেহিঁচড়ে, আটক করে প্রিজন ভ্যানে তুলতে শুরু করে পুলিশ। ধর্মতলাতেও ছবিটা ছিল একই রকম । সেখান থেকে আটক করা হয় চাকরিহারাদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলকে। পুলিশের ধাক্কায় মাটিতে পড়ে যান শিক্ষিকা, ঝরে রক্ত। 

এরপর সেন্ট্রাল পার্কে অর্ধনগ্ন মিছিল শুরু করার চেষ্টা করলে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশের। টেনে হিঁচড়ে, চ্যাংদোলা করে চাকরিহারাদের তোলা হয় প্রিজন ভ্যানে। রক্তাক্ত হন চাকরিহারা শিক্ষকরা। পুলিশের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, আদালতের নির্দেশে তাঁরা শান্তিপূর্ণ অবস্থান করতেই পারেন। কিন্তু সর্বসমক্ষে, পাবলিক প্লেসে, এভাবে অর্ধনগ্ন অবস্থায় আন্দোলন মেনে নেবে না পুলিশ। পরিষ্কার জানালেন বিধাননগর পুলিশের ডিসি অনীশ সরকার।        

সেরা শিরোনাম

Tala Prattoy Durga Puja: ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget