এক্সপ্লোর

SSKM Story:ক্যানসার মোকাবিলায় আলোর দিশা, স্তন পুনর্গঠনে মাইলফলক এসএসকেএমের

Landmark Achievement Of SSKM: স্তন ক্যানসারের সঙ্গে লড়াইয়ে দুরন্ত সাফল্য এসএসকেএমের চিকিৎসকদের। ক্যানসার যাতে না ফেরে সে জন্য স্তন ও ডিম্বাশয় বাদ দিয়ে নতুন পদ্ধতিতে স্তন পুনর্গঠনে সাফল্য। সরকারি ব্যবস্থায় এমন সাফল্য এই প্রথম।

ঝিলম করঞ্জাই, কলকাতা: ১৪ মে, ২০১৩! তামাম দুনিয়া জানল, জিনগত স্তন ক্যানসার (breast cancer) এড়াতে ডাবল ম্যাসটেকটমি (double mastectomy) করিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি (angelina jolie)। সিদ্ধান্তটা ঠিক না ভুল? নানা মুনির নানা মত। স্তন ক্যানসার, নেপথ্যে জিনের কারিকুরি, ডাবল ম্যাসটেকটমি-এসবের গুরুত্ব ঠিকমতো বোঝার আগেই হইচই শুরু। 
১ জুলাই, ২০২২! আরও একটা হইচইয়ের দিন। এবার এসএসকেএমের (sskm) চিকিৎসকদের দুরন্ত সাফল্যে শোরগোল গোটা দেশে। কারণ স্তন ক্যানসারে (breast cancer)আক্রান্ত এক রোগিণীর দুটি স্তন (breasts) ও ডিম্বাশয় (ovary) বাদ দিয়ে নতুন করে স্তন পুনর্গঠন (breast reconstruction)করেছেন তাঁরা। যে প্রক্রিয়ায় পুরোটা হয়েছে, সরকারি ব্য়বস্থা তা এ দেশে (country)প্রথম। জটিল ও দুরূহ এই অপারেশনে এসএসকেএমের চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন ব্রিটেনে কর্মরত কয়েকজন ভারতীয় চিকিৎসকও।

কী হয়েছিল?
সাফল্যের অন্যতম কান্ডারি চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার জানালেন, স্তনে ক্যানসার ধরা পড়ায় সেটি অপারেশনে রাজি হয়েছিলেন রোগিণী। তবে ভবিষ্যতে ফের স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে অন্য স্তনটিও অপারেশনের সিদ্ধান্ত হয়। বাদ দেওয়া হয় দুই ডিম্বাশয়। চ্যালেঞ্জটা অবশ্য এখানেই শেষ নয়। 'অ্য়াসেলিউলার ডার্মাল ম্যাট্রিক্স' নামে একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে ওই রোগিণীর স্তন পুনর্গঠন করে দেন চিকিৎসকরা। এ দেশ তো বটেই, গোটা উপমহাদেশে প্রথম এই পদ্ধতি ব্যবহার করে স্তন পুনর্গঠনে সাফল্য মিলেছে। ২০১০ সাল থেকে পশ্চিমি দুনিয়ার দেশগুলিতে এই পদ্ধতিতে স্তন পুনর্গঠন হয়। তবে ভারতে ডিজিসিআই হালেই 'অ্য়াসেলিউলার ডার্মাল ম্যাট্রিক্স' ব্যবহারে ছাড় দিয়েছে। সেই পদ্ধতি কাজে লাগিয়ে রেকর্ড গড়ল এসএসকেএম। পাশে দাঁড়িয়েছেন ব্রিটেনের বাঙালি চিকিৎসক সুমোহন চট্টোপাধ্যায়। টিমে ছিলেন কেমব্রিজে কর্মরত চিকিৎসক অমিত আগরওয়ালও। 

জিন ও স্তন ক্যানসার

কিন্তু একটি স্তনে ক্যানসার হওয়ায় হঠাৎ দুটি স্তন ও ডিম্বাশয়ই বাদ দেওয়ার সিদ্ধান্ত কেন? এ জন্য রোগটার গোড়ায় যাওয়া দরকার, জানাচ্ছেন ক্যানসার বিশেষজ্ঞরা। বেশিরভাগ জিনগত স্তন ক্য়ানসারের ক্ষেত্রেই দেখা যায় আক্রান্তের বিআরসিএ জিনে মিউটেশন বা কিছু রদবদল হয়েছে। ফলে স্রেফ চিকিৎসা করে স্তন ক্যানসার নিরাময় করলেই নিশ্চিন্ত হওয়ার জো থাকে না। যে কোনও মুহূর্তে ফিরতে পারে কর্কট রোগ, আশঙ্কা চিকিৎসকদের। তাই এই ধরনের মিউটেশন যাঁদের শরীরে পাওয়া যায় তাঁদের স্তন, ডিম্বাশয় এবং ফ্য়ালোপিয়ান টিউব বাদ দিলে ক্যানসারের ছোবল এড়ানো যায়। এসএসকেএমের এই রোগিণীর দেহেও বিআরসিএ-র মিউটেশন পাওয়া গিয়েছিল। তার পরেই অপারেশনের সিদ্ধান্ত। 
তবে বেশিরভাগ ক্ষেত্রে অপারেশের পর দেহের পরিবর্তন মানসিক ভাবে বিপর্যস্ত করতে পারে। এবার সেই লড়াইয়েও কিস্তিমাত এসএসকেএমের।

আরও পড়ুন:কোভিডে গত ২৪ ঘন্টায় ফের ৩ মৃত্যু ! জুনকে বহু পিছনে ফেলে লাগামছাড়া সংক্রমণ জুলাইয়ে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmatala Protest : দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের
দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের
South Eastern Railway: রেলের বড় অফিসার গ্রেফতার ! কেন CBI-এর জালে সত্যম কুমার ?
রেলের বড় অফিসার গ্রেফতার ! কেন CBI-এর জালে সত্যম কুমার ?
Abhishek Banerjee: সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
Dharmatala Incident : 'এরা কেউ ছাত্র নয়, আন্দোলনের লোক নয়, এরা গুন্ডা', ধর্মতলাকাণ্ডে আর কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এরা কেউ ছাত্র নয়, আন্দোলনের লোক নয়, এরা গুন্ডা', ধর্মতলাকাণ্ডে আর কী বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget