এক্সপ্লোর

Suvendu Adhikari: 'SSKM-কে নিয়ে গর্ব করতাম..', কাঁচি কেলেঙ্কারির অভিযোগে মুখ্যমন্ত্রীকে 'দায়ী' করলেন শুভেন্দু

Suvendu Attacks Mamata ON SSKM Scissors Scam: SSKM: -এ কাঁচি কেলেঙ্কারির অভিযোগ ঘিরে মমতা বন্দ্য়োপাধ্যায়কে তীব্র আক্রমণ, কী বললেন শুভেন্দু ?

কলকাতা: এসএসকেএম-এ কাঁচি কেলেঙ্কারির অভিযোগ ঘিরে প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। মূলত এসএসকেএম-এ প্রসূতি বিভাগে অপারেশন থিয়েটারে রোগীর পেট কাটতে গিয়ে ভেঙে মরচে ধরা কাঁচি ! ভাঙা কাঁচির ছবি পোস্ট করে প্রতিবাদে সরব হয় জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। এবার এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'এজন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়' !

শুভেন্দু বলেন, 'জং ধরা কাঁচি পাওয়া যাচ্ছে এসএসকেম-এ। যাকে নিয়ে আমরা গর্ব করি, যে পশ্চিমবঙ্গের  সবচেয়ে ভাল হাসপাতাল। আর সেখানেই জং ধরা কাঁচি পাওয়া গিয়েছে! আমাদের তো বলার কিছু নেই। ১৩ বছর পশ্চিমবঙ্গ বিধানসভায় স্বাস্থ্য বাজেট হয় না। এরাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে গিলোটিনে পাঠানো হয়েছে। এজন্য দায়ী রাজ্যের অপদার্থ-অযোগ্য স্বাস্থ্যমন্ত্রী, যিনি সন্দীপ ঘোষের মাথার উপরে হাত ছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায়। '

অপরদিকে, উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানিয়েছেন, 'আর জি কর মেডিক্যাল কলেজে ট্রমা সেন্টারের গ্লাভসের লাল দাগ রক্তের নয়। বায়োকেমিস্ট্রি বিভাগের ল্যাবে পরীক্ষাতে প্রমাণ মিলেছে। লাল দাগগুলি কিসের জানতে পাঠানো হচ্ছে ফরেন্সিক ল্যাবে। তদন্তে উঠে এসেছে আরও নতুন তথ্য। যে বাক্সে গ্লাভস এসেছিল তার ব্যাচ নম্বরের সঙ্গে গ্লাভসের প্যাকেটের নম্বরের মিল নেই।' 

এক জুনিয়র চিকিৎসকের দাবি, জরুরি বিভাগে HIV আক্রান্ত এক রোগীকে পরীক্ষা করছিলেন। সিল করা প্যাকেট খুলতেই, তা থেকে দাগ লাগা গ্লাভস বের হয়।চিকিৎসকের দেখেই সন্দেহ হয় এই দাগ রক্তের।আর জি কর মেডিক্যাল   জুনিয়র চিকিৎসক বলেন, যেহেতু HIV পেশেন্ট আছে, প্রিকশানের জন্য গ্লাভস যখন ইউজ করতে যাচ্ছি। ফ্রেশ সাপ্লাই এসেছে এই গ্লাভসটা, খুলেই প্রথমে বের করতে গিয়ে এই গ্লাভসটা পেলাম। ভাবলাম, কেউ হয়তো পুরনো গ্লাভস উপরে রেখে দিয়েছে। সেই কারণে এই গ্লাভসটা ফেলে অন্য গ্লাভস দেখতে গেলাম, দেখলাম একাধিক গ্লাভসেই এই রকম দাগ। এবার এটা রক্তের দাগ নাকি কী, সেটা অবশ্যই পরীক্ষা করে বলতে হবে। মনে হচ্ছে এটা ব্লাড স্টেন।'

আরও পড়ুন, কালী পুজোর আগে কাঁকসায় ডায়রিয়ার প্রকোপ, মৃত ১, অসুস্থ বহু, 'আসে না সরকারের পরিস্রুত পানীয় জল..' !

অনেক সময় ব্যবহার করা সিরিঞ্জও পাওয়া গেছে বলে অভিযোগ তুলেছেন আর জি কর মেডিক্যালের নার্সরা। আর জি কর মেডিক্যালসের এক নার্স বলেছিলেন,'অনেক সিরিঞ্জ এখনও যেগুলো পাওয়া যাচ্ছে, যেগুলো রি-ইউজ করা, যেমন সিরিঞ্জের হয়তো প্লাঙ্গার ভাঙা, বা ভিতরে ব্লাড লাগা, এই রিসাইক্লিংগুলো হচ্ছে। এগুলো যদি আগে থেকেই ইনট্যাক্ট ফর্মে আসে, তাহলে তো কোনওভাবেই ইনফেকশন কন্ট্রোল করা পসিবল নয়, যেটা পেশেন্টের জন্য খুবই ভয়ঙ্কর।'

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget