এক্সপ্লোর

West Bengal: সুষ্ঠু প্রশাসনের লক্ষ্য়েই নতুন জেলা তৈরির সিদ্ধান্ত রাজ্যের

West Bengal Government: সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কারণে আমলার সংখ্যা বাড়াতে মুখ্যসচিবের নেতৃত্বে কমিটিও গড়া হচ্ছে।

সুমন ঘড়াই, কলকাতা: লক্ষ্য আরও ভাল করে প্রশাসন চালানো। আরও বেশি করে সরকারি সুবিধে পৌঁছে দেওয়া। সেই লক্ষ্য়েই ভবিষ্যতে তৈরি করা হবে আরও জেলা। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কারণে আমলার সংখ্যা বাড়াতে মুখ্যসচিবের নেতৃত্বে কমিটিও গড়া হচ্ছে। এর পাশাপাশি, আরও বেশি কর্মসংস্থানের লক্ষ্যে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

প্রশাসনিক কাজে গতি:
আরও দ্রুত যাতে কাজ করা যায়। সেই কারণে রাজ্যের বড় জেলাগুলি ভেঙে তৈরি হবে আরও ছোট জেলা। সোমবার এমন সিদ্ধান্তেই সিলমোহর পড়ল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। এদিন রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানালেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

কী সিদ্ধান্ত:
সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রশাসনিক কাজে সুবিধার জন্য রাজ্যের জেলাগুলির পুনর্গঠন করা হবে। এখন ২৩টি জেলা রয়েছে। তার থেকে জেলার সংখ্যা আরও বেশ কয়েকটি বাড়ানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কারণে আমলাও প্রয়োজন। তাই আমলার সংখ্যা বাড়াতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে কমিটি গড়া হচ্ছে। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'IAS, IPS-এর সংখ্যা পর্যাপ্ত নেই, তাই এককালীন WBCS, WBPS-এর সংখ্যা বাড়াতে মুখ্যসচিবের নেতৃত্ব কমিটি গড়া হচ্ছে। অর্থসচিব, ডিজিপি থাকবেন, IAS, IPS-এর রিভিউ দরকার, তাতে নজর রেখে মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে বলেছেন  কেন্দ্রকে চিঠি দিতে।

নজর কর্মসংস্থানেও:
শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, 'নয়াচরে সোলার পাওয়া প্রজেক্ট ও ফিশারিজের জন্য জমি অধিগ্রহণ করা হবে।' তিনি আরও জানিয়েছেন, সিলিকন ভ্যালিতে অনেকে আগ্রহ দেখিয়েছে, মাইক্রো চিপ-সহ কয়েকটি কোম্পানিকে জমি দেওয়া হচ্ছে। রাজ্যের তরফে আরও জানানো হয়েছে, স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য পদক্ষেপ করা হচ্ছে। সেই কারণে রাজ্যজুড়ে চুক্তি ও আউটসোর্সের ভিত্তিতে সাড়ে ১১ হাজার কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া খাদ্য দফতরে ডেটা এন্ট্রি অপারেটর পদেও নিয়োগ হবে। সেখানে নেওয়া হবে ৩৪২ জনকে।

আরও পড়ুন: এক বাসে নেপাল, শিলিগুড়ি থেকে নয়া বাসরুটের ভাবনা রাজ্যের

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
Madan On Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের
'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget