এক্সপ্লোর

Calcutta High Court: 'রামনবমীতে অশান্তি মামলায় সঠিক তথ্য দিচ্ছে না রাজ্য পুলিশ', হাইকোর্টের দ্বারস্থ NIA

NIA: রামনবমীতে অশান্তি মামলায় অনেক তথ্য দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছে জাতীয় তদন্তকারী সংস্থা।

সৌভিক মজুমদার, কলকাতা: রামনবমীতে (Ramnabami) অশান্তি মামলায় অনেক তথ্য দেওয়া হচ্ছে না। রাজ্য পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ তুলে এবার হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল এনআইএ (NIA)। বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেছে তারা। কাল মামলার শুনানির সম্ভাবনা। 

হাইকোর্টে গেল NIA: রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে এবার হাইকোর্টে গেল NIA. রামনবমীতে অশান্তি মামলায় অনেক তথ্য দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছে জাতীয় তদন্তকারী সংস্থা। ৩০ মার্চ, হাওড়ার শিবপুর থানা এলাকার জিটি রোড এলাকা রামনবমীর মিছিলকে ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে। পুলিশের গাড়ি, বাস, টোটো-অটো-বাইকে ভাঙচুর করে, আগুন লাগিয়ে দেওয়া হয়। 

গাড়ি ও বাইকে ভাঙচুর চালানো হয়: সে দিনই উত্তর দিনাজপুরের ডালখোলাতে থানার সামনে রাখা গাড়ি ও বাইকে ভাঙচুর চালানো হয়। ২ এপ্রিল হুগলির রিষড়ায় রাম নবমীর মিছিল ঘিরে ফের অশান্তি বাধে। ভাঙচুর, ইটবৃষ্টি, আগুন - কিচ্ছু বাদ যায়নি!

২৭ এপ্রিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ রাজ্য পুলিশকে তীব্র ভর্ৎসনা করে নির্দেশ দেয়, হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় তদন্ত করবে NIA। তার জন্য দু' সপ্তাহের মধ্যে NIA-কে সমস্ত নথি হস্তান্তর করতে হবে রাজ্যকে। 

সেইমতো হাওড়ার শিবপুর এবং হুগলির শ্রীরামপুরের অশান্তির ঘটনায় ২টি করে মোট ৪টি মামলা হুগলির রিষড়া ও উত্তর দিনাজপুরের ডালখোলায় অশান্তির ঘটনায় ১টি করে, মোট ২টি মামলা রুজু করা হয়েছে। সোমবারই রামনবমী মামলায় এনআইএ তদন্তের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খায় রাজ্য সরকার। 

পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ: সেখানেও মামলার শুনানি চলাকালীন এনআইএ-র আইনজীবী রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন। সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দেয়, রামনবমীর ঘটনায় এনআইএ তদন্তের হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করবে না। এই প্রেক্ষাপটে হাইকোর্টে এনআইএ-র অভিযোগ,আদলতের নির্দেশের পরেও সব তথ্য দিয়ে সাহায্য করা হচ্ছে না রাজ্যের তরফে। 

হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হতে পারে । 

আরও পড়ুন: Manik Bhattacharya : 'ষড়যন্ত্র, প্রতারণা, তথ্যের কারচুপি', মানিক ভট্টাচার্যের নামে ৯৯ পাতার FIR CBI-র

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
BJP News : যেদিন পার্টি লাথি মেরে বের করবে বুঝবে ! কাকে নিশানা সুকান্তর?
যেদিন পার্টি লাথি মেরে বের করবে বুঝবে ! কাকে নিশানা সুকান্তর?
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget