এক্সপ্লোর

Khejuri News: 'পুরভোটের আগে ভয় দেখাতেই মজুত বোমা', NIA-এর চাঞ্চল্যকর দাবিতে সরগরম রাজনীতি

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, কাঁথির ভোট লুঠ করার জন্য বোমা বাঁধছিল। যাঁরা মশলা কিনে দিয়েছিল, যাঁরা নির্দেশ দিয়েছিল, সবাইকে গ্রেফতার করতে হবে।

উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেন, খেজুরি: পুরভোটের আগে মানুষকে ভয় দেখাতে, খেজুরিতে মজুত করা হয়েছিল বোমা। তেসরা জানুয়ারির বিস্ফোরণের ঘটনা নিয়ে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে NIA। এরপরই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করেছেন, যাঁদের নির্দেশে বোমা মজুত হচ্ছিল, তাঁদেরও গ্রেফতার করতে হবে। এনিয়ে তৃণমূলের পাল্টা কটাক্ষ, বিজেপি কোথাও প্রত্যাখ্যাত হলেই তৃণমূলের নাম জুড়ে দিচ্ছে। 

বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুর: ৩ জানুয়ারি, বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরে (Purba Midnapur) খেজুরির জনকা। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা ফেটে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। সেই ঘটনায়  তৃণমূলের পঞ্চায়েত প্রধান-সহ ৩ জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি NIA।

ধৃতদের হেফাজতে চেয়ে, NIA’র তরফে আদালতে যে আবেদন করা হয়, সেখানে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। NIA’র আবেদনে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে, পুরভোটের আগে মানুষকে ভয় দেখাতে, বোমা বানিয়ে মজুত করা হয়েছিল। 

প্রেক্ষাপট: পূর্ব মেদিনীপুরের (Purba Midnapur) পুরসভাগুলোতে ভোট হয় ২৭ ফেব্রুয়ারি। ফল প্রকাশিত হয় ২ মার্চ। তার পরদিনই খেজুরি (Khejuri Blast) বিস্ফোরণের ঘটনায় রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল বিধায়ক অখিল গিরিকে (Akhil Giri) ডেকে পাঠায় জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA। এবার ধৃতদের হেফাজতে চেয়ে তারা দাবি করল, পুরভোটের জন্যই বোমা মজুত করা হয়েছিল। ‘পুরভোটের আগে মানুষকে ভয় দেখাতে বোমা মজুত’ খেজুরি বিস্ফোরণকাণ্ডে দাবি NIA’এর

প্রতিক্রিয়া: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, কাঁথির ভোট লুঠ করার জন্য বোমা বাঁধছিল। যাঁরা মশলা কিনে দিয়েছিল, যাঁরা নির্দেশ দিয়েছিল, সবাইকে গ্রেফতার করতে হবে।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়, বিজেপি যেখানে যেখানে টিকতে পারছে না। সেখানে নেতাদের নাম জুড়ে দেওয়া হচ্ছে। বিজেপি এলাকায় প্রত্যাখ্যাত হলেই টিএমসি নেতাদের নাম জুড়ে দিয়েছেন৷ আসলে গণতন্ত্রের ষষ্ঠী পুজো করছেন। রাষ্ট্রশক্তি ব্যবহার করে। সবমিলিয়ে তিন মাস পরও খেজুরি বিস্ফোরণ নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget