এক্সপ্লোর

Nabanna: দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে কড়া ব্যবস্থা, নবান্নের কড়া নির্দেশকে কটাক্ষ বিরোধীদের

Mamata Banerjee Guidelines: পঞ্চায়েতে দুর্নীতি নিয়ে সম্প্রতি জেলাশাসকদের পাঠানো নবান্নের নির্দেশিকা। যাতে বলা হয়েছে, পঞ্চায়েতে দুর্নীতির সঙ্গে কেউ জড়িত থাকলে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।

অরিত্রিক ভট্টাচার্য, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: দুর্নীতির (Corruption) সঙ্গে জড়িত থাকলে কড়া ব্যবস্থা। পঞ্চায়েতের (Panchayat) দুর্নীতি প্রসঙ্গে জেলাশাসকদের পাঠানো নবান্নের (Nabanna) কড়া নির্দেশ ঘিরেও এবার শুরু হল রাজনৈতিক তরজা। ভয় পেয়েই এমন নির্দেশ, কটাক্ষ করে বলছে বিরোধীরা। পাল্টা তৃণমূলের দাবি, দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স নীতি রাজ্য সরকারের।                                         

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। যা নিয়ে এখন থেকেই চড়তে শুরু করেছে রাজনীতির পারদ। তারমধ্যে নতুন মাত্রা যোগ করেছে, পঞ্চায়েতে দুর্নীতি নিয়ে সম্প্রতি জেলাশাসকদের পাঠানো নবান্নের নির্দেশিকা। যাতে বলা হয়েছে, পঞ্চায়েতে দুর্নীতির সঙ্গে কেউ জড়িত থাকলে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। অভিযুক্তদের বিরুদ্ধে FIR দায়ের করে তদন্ত করতে হবে। পাশাপাশি দোষীদের থেকে দুর্নীতির টাকা উদ্ধার করতে হবে।  

আর মুখ্যমন্ত্রীর পাঠানো এই নির্দেশিকা ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক লড়াই। দুর্নীতি-তদন্ত নিয়ে নবান্নের পঞ্চায়েত-নির্দেশিকা। আক্রমণ বিরোধীদের। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "এতদিন তো এই দুর্নীতি নিয়ে বলতে গেলে কেস দিয়েছে। এখন ভয় পেয়ে এসব বলছে। ভয় পেয়ে নাটক করছে।" 

আরও পড়ুন, মুখ-হাতে ফোসকা? ছোঁয়াচে এই রোগটিকে অবহেলা করলেই বিপদ!

সম্প্রতি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যের বকেয়া না দেওয়ার অভিযোগ তুলে সরব হয় তৃণমূল। পাল্টা, পঞ্চায়েত স্তরে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে সুর চড়ায় বিজেপিও। এই অবস্থায়, জেলায় জেলায় ঘুরে বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখেন কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা। 

সূত্রের খবর, এরপর বিভিন্ন কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে, রাজ্য সরকারকে কড়া অ্যাডভাইসরি পাঠায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। নবান্ন সূত্রের খবর, এরপরই জেলাশাসকদের কড়া নির্দেশিকা পাঠানো হয়। এই প্রেক্ষাপটে বিরোধীদের তোলা অভিযোগের জবাব দিয়েছে তৃণমূল। 

কটাক্ষের জবাব দিয়েছে তৃণমূলও। তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন বলেন, "এটা মমতা করতে পারেন, আর কারও করা সম্ভব নয়। জিরো টলারেন্স দু কোরাপশন বলেছেন। তিনিই এটা পারেন। উত্তরপ্রদেশে মন্ত্রী গাড়ি চাপা দিয়ে মারার পর, সপদে বহাল থাকে।" নিয়োগ দুর্নীতি থেকে গরুপাচার মামলা, তৃণমূলের দুই হেভিওয়েটকে গ্রেফতার করেছে ইডি ও সিবিআই। আগামী দিনে পঞ্চায়েতেও কি দুর্নীতি সামনে আসবে? উত্তর দেবে সময়।   

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget