এক্সপ্লোর

Calcutta University: অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের

অনলাইন পরীক্ষার দাবিতে ছাত্র আন্দোলন অব্যাহত। এদিন ফের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান পড়ুয়ারা

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: অনলাইন পরীক্ষার দাবিতে ছাত্র আন্দোলন অব্যাহত। অনলাইন পরীক্ষার (Online Exam) দাবিতে ফের উত্তপ্ত কলেজ স্ট্রিট (College Street)। কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) পরীক্ষার্থীদের বিক্ষোভ।

অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ: রাজ্যজুড়ে সংক্রমণের মতো ছড়াচ্ছে অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ। বাড়িতে বসে, অনলাইনে পরীক্ষা দেওয়ার দাবিতে পড়ুয়াদের একাংশের বিক্ষোভে ফের উত্তাল কলেজ স্ট্রিট এলাকা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তাজুড়ে সারি দিয়ে বসে পড়ুয়ারা। সঙ্গে স্লোগান, হাতে প্ল্যাকার্ড। দাবি সেই একই, অফলাইন নয় পরীক্ষা নিতে হবে অনলাইনে। রীতিমতো বিশ্ববিদ্যালয়ের গেট আটকে এদিন রাস্তায় বসে পড়েন পড়ুয়ারা। এদিনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজের অধ্যক্ষ এবং অধ্যক্ষাদের বৈঠক রয়েছে। অনলাইন নাকি অফলাইন, কোন পদ্ধতিতে পরীক্ষা নিতে যায় কলেজ তা জানতে চাওয়া হবে। আর সেই বৈঠক শুরুর আগেই ফের একবার উত্তপ্ত হয়ে উঠল কলেজ স্ট্রিট চত্বর।  

রাজপথে বিক্ষোভ পড়ুয়াদের: কিন্তু কেন অনলাইন পরীক্ষার দাবি? এক পরীক্ষার্থীর কথায়, "৬ মাসের কোর্স দেড় মাসের মধ্যে অফলাইন ক্লাস, এক মাসের মধ্যে অনলাইন ক্লাসে শেষ করা সম্ভব নয়। একেকটা বিষয়ের একটা বা দুটো অংশ হয়ত শেষ হয়েছে। ক্লাসে বসে পড়াশোনার আবহ আর ঘরে বসে পড়া এক নয়।'' কিন্তু অনলাইন পরীক্ষা কি সমাধানের রাস্তা? এক ছাত্রীর বক্তব্য, "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়ে দিয়েছে, জুলাইয়ের মধ্যে ফলপ্রকাশ করতে হবে। তাই যতটা সময় দরকার সেটা পাচ্ছি না। পরীক্ষা নিতে হলে অনলাইনই একমাত্র সমাধান। আর অফলাইনে পরীক্ষা নিতে হলে, জুন থেকে ৪ মাস আমাদের সময় দিতে হবে। সময় না দিলে আমরা অনলাইন পরীক্ষার দাবিই জানাচ্ছি।''  

স্নাতক ও স্নাতকোত্তরে অফলাইন পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছে আন্ডার গ্র্যাজুয়েট বোর্ডস অফ স্টাডিজ ও পোস্ট গ্র্যাজুয়েট ফ্যাকাল্টি কাউন্সিলস। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সমস্ত কলেজগুলির অধ্যক্ষদের মতামত জানার জন্য আজ বৈঠকে বসছে কর্তৃপক্ষ। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য পরামর্শ ও মতামত যা পাওয়া যাবে, তা ৩ জুন সিন্ডিকেটের বৈঠকে পেশ করা হবে।  অফলাইন পরীক্ষার পক্ষে সিন্ডিকেট সিলমোহর দিলে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে শতাধিক কলেজের স্নাতক স্তর ও স্নাতকোত্তর মিলিয়ে প্রায় দেড় লক্ষ পড়ুয়াকে ক্যাম্পাসে গিয়েই পরীক্ষা দিতে হবে।

আরও পড়ুন: SSC Job Seekers' Agitation : একমাসের মধ্যে নিয়োগপত্রের দাবি, ফের বিক্ষোভ এসএসসি চাকরিপ্রার্থীদের

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?

ভিডিও

Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP
Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Embed widget