এক্সপ্লোর

Nadia News: সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ায়, তদন্তে পুলিশ

Dead Body Recover: নদিয়ার নাকাশিপাড়া থানার এক সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধারের পর ভাইরাল হয়েছে এই সুইসাইড নোট।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: নদিয়ার (Nadia) নাকাশিপাড়ায়় ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল এক সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন তিনি। এক মহিলার অভিযোগের কারণেই কি এই ঘটনা? না কি নেপথ্যে আইসি-র কাছে অপমানিত হওয়া? ভাইরাল সুইসাইড নোট ঘিরে প্রশ্ন। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন এসপি।                                            

সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধার: নদিয়ার নাকাশিপাড়া থানার এক সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধারের পর ভাইরাল হয়েছে এই সুইসাইড নোট। যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। কেন আত্মঘাতী হলেন এসআই? এক মহিলার অভিযোগের কারণে? না কি আইসি-র করা অপমানের জের? এই সব প্রশ্ন ঘিরে শোরগোল এলাকায়। মৃতের নাম গৌরগোপাল গঙ্গোপাধ্যায়। বছর পঞ্চান্নর ওই এসআই-এর বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙায়।                                        

নাকাশিপাড়ার থানার উল্টোদিকে ভাড়াবাড়িতে একা থাকতেন এসআই। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে দীর্ঘক্ষণ দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা জানালা দিয়ে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর আইসি-র নেতৃত্বে গ্যাস কাটার দিয়ে লোহার গেট কাটা হয়। উদ্ধার করে বেথুয়াডহরী হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।                                 

পুলিশ সূত্রে খবর, একটি বধূ নির্যাতনের মামলায় তদন্তকারী অফিসার ছিলেন এসআই। পরে ওই বধূ এসআইয়ের নামেই একাধিক অভিযোগ করেন। সেই ঘটনার জেরেই আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। ঘটনার পর ভাইরাল হওয়া সুইসাইড নোটে মহিলার অভিযোগকে মিথ্যে বলে দাবি করা হয়েছে। অভিযোগ করা হয়েছে আইসি-র নামে।  যদিও আইসি বিশ্বজিৎ ঘোষ এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি। কৃষ্ণনগর পুলিশজেলার এসপি ঈশানী পাল জানিয়েছেন, "সোশাল মিডিয়ায় একটি সুইসাইড নোট পাওয়া গেছে। একটি ঘটনার প্রেক্ষিতে আইসি ওঁকে বকেছেন। সব দিক মাথায় রেখেই সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।''

আরও পড়ুন: Oily Scalp: 'অয়েলি স্ক্যাল্প'-এর সমস্যা দূর করতে প্রতিদিনের জীবনে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের

ভিডিও

R G Kar Case:
Jalpaiguri News: জলপাইগুড়িতে ডিম বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান | TMC News | ABP Ananda
SSC News: চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা ৩১ অগাস্ট
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget