এক্সপ্লোর

Sujay Krishna Bhadra: কালীঘাটের 'ডামি' কাকু! ভবানীপুর থেকে ভোটেও লড়েছিলেন, তাও আবার মমতার বিরুদ্ধে

Kolkata News: ২০১১ সালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতে বিধায়ক হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই উপনির্বাচনেই নির্দল প্রার্থী হিসেবে লড়েছিলেন সুজয়কৃষ্ণ।

সন্দীপ সরকার, আশাবুল হোসেন, ব্রতদীপ ভট্টাচার্য: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পরই তাঁকে নিয়ে নিত্যনতুন তথ্য সামনে আসছে। 'কালীঘাটের কাকু' (Kalighater Kaku) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra) রাজনৈতিক কেরিয়ার নিয়েও নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ২০১১ সালের বিধানসভা উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার নেপথ্যেও কৌশল দেখছেন বিরোধীরা।

২০১১ সালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতে বিধায়ক হয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর সেই উপনির্বাচনেই নির্দল প্রার্থী হিসেবে লড়েছিলেন সুজয়কৃষ্ণ। নির্বাচন কমিশনের কাছে তাঁর জমা দেওয়া হলফনামাতেই সবটা স্পষ্ট।  সে বার ৮০৯ টি ভোটও পেয়েছিলেন সুজয়কৃষ্ণ। সুজয়কৃষ্ণের গ্রেফতারির পর নতুন করে বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়েছে। 

এর আগে, কয়লাকাণ্ডে সুজয়কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI. নারদকাণ্ডের ফুটেও দেখা মিলেছে তাঁর। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হলেন এবার। তাই ভবানীপুরের মতো হাইপ্রোফাইল কেন্দ্র থেকে তাঁর প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নিয়েও জলঘোলা শুরু হয়েছে।  বিরোধীদের ভোট কাটতেই কি ডামি প্রার্থী হিসাবে দাঁড় করানো হয়েছিল তাঁকে? মমতাকে সুবিধা করে দেওয়াই কি লক্ষ্য ছিল, প্রশ্ন তুুলছেন বিরোধীরা।

আরও পড়ুন:  Suvendu Adhikari: ‘মজা বুঝিয়ে দেব’, হুঁশিয়ারি শুভেন্দুর, সারদাকর্তার চিঠি নিয়ে পাল্টা খোঁচা কুণালের

ভবানীপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে যদিও রাখঢাক নেই সুজয়কৃষ্ণের। এর আগে, এবিপি আনন্দকে তিনি বলেন, "হ্যাঁ দাঁড়িয়েছিলাম। কেন? মমতার সঙ্গে একই ব্যালটে নাম থাকবে বলে দাঁড়িয়েছিলাম।"

এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন বঙ্গ CPM-এর কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ি। তিনি বলেন, "উনি ডামি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। উনি তো নিজেই বলছেন, আমার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ ছুঁতে পারবেন না। কোথা থেকে এই আত্মবিশ্বাস পাচ্ছেন। নিশ্চয়ই কোথাও থেকে ভরসা পাচ্ছেন! এটাই আমাদের আশঙ্কা যে, সারদা এবং নারদের মতো ফের মাথাদের নাম ধামাচাপা পড়ে যাবে কিনা।" যদিও তৃণমূলের রাজ্য সম্পাদক কুমার ঘোষের বক্তব্য, "ডামি প্রার্থী মানেই প্রার্থীর কাছের লোক, গভীর বন্ধু, এর কোনও মানে নেই। অনেক সময় প্রার্থী জানেনই না ডামি প্রার্থী কে। সিনেমায় যাঁরা স্টান্টম্যান, তাঁরা কি নায়কের কোলে ছেলে?"

নিয়োগ দুর্নীতিত মামলায় নাম উঠে আসা ইস্তক আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছেন 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ। মমতার পরিবারের সদস্যদের সঙ্গে সংস্থার উচ্চপদে তাঁর নাম থাকা হোক বা অভিষেককে 'সাহেব' বলে সম্বোধন, এবং সর্বোপরি ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা, যত সময় এগোচ্ছেন, ততই তাঁকে ঘিরে কৌতূহল বাড়ছে। আগামী দিনে তিনি মুখ খুললে, আরও বিস্ফোরক তথ্য হাতে আসতে পারে বলে মন বিরোধীদের।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget