এক্সপ্লোর

Sujit Bose: তাঁর নাম নিলেই ছেড়ে দেওয়া হবে, চাপ আপ্ত সহায়ককে, ED-র বিরুদ্ধে অভিযোগ সুজিতের

Municipal Recruitment: পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। সেই নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED.

রঞ্জিত সাউ, সমীরণ পাল, শিবাশিস মৌলিক, কলকাতা: নিয়োগ থেকে রেশন দুর্নীতি, নাম জড়িয়েছে রাজ্যের একের পর এক হেভিওয়েট নেতা-মন্ত্রীর। সেই আবহে এবার বিস্ফোরক অভিযোগ করলেন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। পুর নিয়োগ দুর্নীতিতে তাঁর আপ্ত সহায়ক নিতাই দত্তের বাড়িতে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সুজিতের অভিযোগ, তাঁর নাম লিখে দিলে নিতাইকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে ED. বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। (Municipal Recruitment)

পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। সেই নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED. তাতেই আপ্ত সহায়ককে সুজিতের নাম লিখে দিতে বলা হয়েছে বলে অভিযোগ। সুজিতের বক্তব্য, "আমার আপ্ত সহায়ক নিতাই দত্ত। সবাই জানেন। তাঁর বাড়িতে ED-কে পাঠিয়ে দেওয়া হল। ১২ ঘণ্টা ধরে জেরা কর হল তাঁকে। ওই ১২ ঘণ্টায় কিছুই পেল না তাঁর বাড়ি থেকে। শুধু বলতে হবে একটাই নাম। বলা হয়, 'সুজিত বসুর নামটা তুমি লিখে দাও। তোমাকে তাহলে ছেড়ে দেব'।"

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের মধ্য়েই রেশন বণ্টনে দুর্নীতিকাণ্ডের তদন্তে তৎপর হয়েছে ED. গভীর রাতে গ্রেফতার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। সেই আবহেই এবার তাঁর আপ্ত সহায়কের বাড়িতে ইডি তল্লাশি নিয়ে বিস্ফোরক দাবি করলেন দমকলমন্ত্রী সুজিত। তাঁর বক্তব্য, "সুজিত বসুর এত খারাপ অবস্থা হয়নি যে টাকার বিনিময়ে লোককে চাকরি গিয়েছে। এটা কোনও দিন কেউ বলতে পারবেন না। জীবনে এই কাজ কোনও দিব করিনি আমি। আজ ওকে বলছে, তুমি বলে দাও। ওকে বলতে হবে না। যাঁরা চাকরি পেয়েছেন, কীভাবে পেয়েছেন, চাকরির পরীক্ষা দিয়ে পেয়েছেন কিনা, ইন্টারভিউ দিয়ে পেয়েছেন কিনা, সেটা তাঁদেরকেই জিজ্ঞাসা করুন, তাঁরাই উত্তর দেবেন। সুজিত বসুর এসব লাগে না।"

আরও পড়ুন: Jyotipriyo Mallick Arrested: প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় বর্তমান খাদ্যমন্ত্রী, বললেন..

পুর নিয়োগ দুর্নীতি মামলায় গত ৫ অক্টোবর, পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে একযোগে ১৪টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যার মধ্য়ে ছিল দক্ষিণ দমদম পুরসভার পাশাপাশি, ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর ঠিকানাও। সেদিন তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহার বাড়িতেও ১৩ ঘণ্টা ধরে চলে তল্লাশি। শুক্রবারও পুর নিয়োগ দুর্নীতি মামলায় গোপাল সাহাকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ED. 

তদন্তের স্বার্থে ইডি ডাকলে ফের যাবেন বলে জানিয়েছেন কামারহাটি পুরসভার চেয়ারম্য়ান গোপাল।  তাঁর কথায়, "তদন্তের স্বার্থে ডাকলে যেতেই হবে। যত বার ডাকবে, তত বারই যাব। বার বার ডাকার ফলে যেতে হচ্ছে। আর তার ফলে পুরসভার কাজকর্মে ব্যাঘাত ঘটছে। যা প্রশ্ন করেছেন, উত্তর দিয়ে এসেছি। আগামী দিনে ডাকলেও, উত্তর দেব।"

এর আগে, তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য তাঁর উপর চাপসৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি কুন্তল ঘোষ। তাঁর লেখা চিঠি নিয়ে তোলপাড় শুরু হয়েছিল। এবার কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে আপ্ত সহায়ককে তাঁর নাম বলার জন্য চাপ দেওয়ার অভিযোগ তুললেন সুজিত।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
Mamata Banerjee: আইপ্যাকে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee: আইপ্যাকে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
West Bengal News Live : SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী

ভিডিও

Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget