এক্সপ্লোর

Sujit Bose: ''পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের কোনও চিঠি পাননি সুজিত বসু'', দাবি ফিরহাদ হাকিমের

Sujit Bose Update: ৩১ অগাস্ট, বৃহস্পতিবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে বিধাননগরের তৃণমূল বিধায়ক ও দমকল মন্ত্রী সুজিত বসুকে।

কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু সিবিআইয়ের কোনও নোটিস পাননি। সুজিত বসুর সঙ্গে কথা বলেছি, সিবিআইয়ের এরকম কোনও নোটিস পাননি', দাবি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। ৩১ অগাস্ট পুর নিয়োগ দুর্নীতি মামলায় দমকলমন্ত্রীকে তলব, সিবিআই সূত্রে খবর। ৩১ অগাস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় নিজাম প্যালেসে সুজিত বসুকে তলব করা হয়েছে, এমনই সিবিআই সূত্রে খবর। এদিকে, আজ পর্যন্ত কোনও নোটিস পাইনি, দাবি দমকলমন্ত্রী সুজিত বসুর।

পুর নিয়োগ-দুর্নীতি মামলায় এই প্রথম রাজ্যের কোনও মন্ত্রীকে তলব করল সিবিআই! ৩১ অগাস্ট, বৃহস্পতিবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে বিধাননগরের তৃণমূল বিধায়ক ও দমকল মন্ত্রী সুজিত বসুকে। ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। আর, সেই সময়ের মধ্যেই অর্থাৎ ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন বর্তমান দমকল মন্ত্রী ও বিধাননগরের তৃণমূল বিধায়ক সুজিত বসু।

এই বিষয়ে তৃণমূল বিধায়ক ও দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, ''কেন্দ্রে যে সরকার আছে তারা প্রতি মুহূর্তে তাদের এজেন্সিকে সবসময় তারা আমাদের বিরুদ্ধে প্রয়োগ করছে। আমরা প্রস্তুত আছি, বিশেষ করে আমি নিজে প্রস্তুত আছি। নিয়োগ-টিয়োগ নিয়ে যেসব ব্যাপার হয়েছে, প্রথমত আমি একটা পৌরসভার সেইসময় ভাইস চেয়ারম্যান ছিলাম। সেখানে এই বিষয়টা যেটা বলছে, সেই বিষয়টার সঙ্গে আমার কোনও বিষয় নেই। সেটা আমি জায়গা মতো ঠিক প্রমাণ করব।''

স্কুলের মতো পুরসভার নিয়োগেও যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়েছে, সেই তথ্য প্রথম উঠে আসে প্রোমোটার অয়ন শীলের অফিসে ইডি অভিযানের পর। ইডি সূত্রে দাবি, অয়ন শীলের অফিস থেকে অন্তত ৬০টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি ও চাকরিপ্রার্থীদের নামের তালিকা উদ্ধার হয়। সেই সূত্র ধরেই গত ৭ জুন দক্ষিণবঙ্গের ১৪টি পুরসভায় তল্লাশি চালায় সিবিআই। তার মধ্যে ছিল দক্ষিণ দমদম পুরসভাও। একদা যার ভাইস চেয়ারম্যান ছিলেন তৃণমূল নেতা সুজিত বসু।

সিবিআই সূত্রের দাবি, সুজিত বসুকে নিজাম প্যালেসে তলব করে, বাড়িতে নোটিস পাঠানো হয় ১৭ অগাস্ট। সুজিত বসু আরো বলেন, ''টিভির মাধ্যমে দেখেছি, যতক্ষণ না আমি হাতে কিছু পাচ্ছি, ততক্ষণ কোনও প্রশ্ন নেই। যদি পাই কোনও চিঠি, যদি কেউ ডাকে, ওইদিন যদি আমার কোনও কিছু না থাকে কোনও ডিজাস্টার কিছু না হয়, নিশ্চয়ই যাব।''

সিবিআই সূত্রের দাবি, ধৃত অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোন কীভাবে পুর নিয়োগে টেন্ডার পেয়েছিল? তাতে কী ভূমিকা ছিল তৎকালীন পুরপ্রধান ও উপ-পুরপ্রধানের? এই সমস্ত বিষয়েই জানতে চাওয়া হতে পারে সুজিত বসুর কাছ থেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget