এক্সপ্লোর

Sukanta Majumdar : 'মা মাটি মিথ্যা তার নাম মমতা', নবান্নেরই সতর্কবার্তা প্রকাশ্যে এনে DVC নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি নস্যাৎ করলেন সুকান্ত

'কেন্দ্রীয় সরকারের নামে অপপ্রচার বন্ধ করুন। আপনাকে আর কেউ বিশ্বাস করে না। করবে না।' 

কলকাতা : রাজ্য সরকারকে না জানিয়ে DVC-র বিরুদ্ধে অনিয়ন্ত্রিতভাবে  জল ছাড়ার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টানা বৃষ্টিতে বানভাসি দক্ষিণবঙ্গের জেলার পর জেলা।  রাজ্যে বন্যা পরিস্থিতি । এই নিয়ে হালে DVC র উদ্দেশে কড়া আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী।   সংঘাত এতটাই চূড়ান্ত পর্যায়ে,  DVC-র অফিস কলকাতা থেকে সরিয়ে নিয়ে গেলেও কোনও আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়কেই দুষছে বিজেপি। বন্যা পরিস্থিতি তৈরি করতে, ধারনক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছনোর আগেই ছেড়ে দেওয়া হয়েছে রাজ্যের অধীনে থাকা বাঁধগুলি, বিস্ফোরক অভিযোগ করছে বিজেপি। বন্যার জন্য ডিভিসি-কে দায়ী করে ইদানিং মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগগুলিকে মিথ্যে বলে দাবি করল বিজেপি। 

নবান্নেরই সতর্কবার্তা প্রকাশ্যে এনে মুখ্যমন্ত্রীর দাবি নস্যাৎ করলেন সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, DVC-র  জল ছাড়া নিয়ে আগেই ৮ জেলাকে সতর্ক করেছিল নবান্ন। রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরির আগাম খবর ছিল নবান্নর কাছে। সুকান্ত লিখেছেন, 'মা মাটি মিথ্যা তার নাম মমতা। ডিভিসি জল ছাড়বে জেনে দক্ষিণবঙ্গের আটটি জেলাকে সতর্ক করে গত ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ তারিখে পশ্চিমবঙ্গ সরকার নবান্ন থেকে চিঠি পাঠায়। এখন বলছেন ম্যান মেড বন্যা!!! কেন্দ্রীয় সরকারের নামে অপপ্রচার বন্ধ করুন। আপনাকে আর কেউ বিশ্বাস করে না। করবে না।' 

কী আছে ওই মেমোতে ? সেখানে  উল্লেখ আছে, গত ১৭ সেপ্টেম্বর দুর্যোগ মোকাবিলা দফতরের মেমোতে ৮ জেলাকে সতর্ক করা হয়। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ার জেলাশাসকদের মেমো পাঠানো হয়। মাইথন ও পাঞ্চেত জলাধারে দ্রুত জলস্তর বাড়ছে, জানিয়েছে DVRRC ও CWC। ১৭ সেপ্টেম্বর থেকে আড়াই লক্ষ কিউসেক জল ছাড়বে DVRRC।  বন্যা পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলার যাবতীয় ব্যবস্থা নিতে হবে। প্লাবিত হতে পারে এমন এলাকার মানুষকে প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে সরাতে হবে।  

বন্যার জন্য কে দায়ী? কেন্দ্র না রাজ্য? এই চাপানউতরের মাঝে ঘর-সংসার ভেসে গিয়েছে হাজার হাজার মানুষের। রাজনৈতিক আকচা - আকচি পেরিয়ে কবে স্বস্তির দিন দেখতে পাবে মানুষ ? 

আরও পড়ুন 

নিম্নচাপের ভ্রুকুটি! পুজোর আগে বৃষ্টি কাঁটা, আবহাওয়া দফতর থেকে এল বড় সতর্কবার্তা                 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget