এক্সপ্লোর

Sukanta Majumder: শুভেন্দুর পর সুকান্ত, দিল্লিতে শাহি-সাক্ষাৎ বিজেপির রাজ্য সভাপতির

Amit Shah: শুভেন্দু দেখা করার পরদিনই অমিত শাহের সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: শুভেন্দুর শাহি-সাক্ষাতের পরের দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

কী আলোচনা:
দিল্লিতে অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পরে সুকান্ত মজুমদার বলেন, 'কীভাবে পঞ্চায়েত ভোটে লড়াই, নির্দেশ দিয়েছেন অমিত শাহ। আইনশৃঙ্খলা পরিস্থিতি জানেন অমিত শাহ, বলেছি হিংসা বাড়ছে।'

মঙ্গলবারই দিল্লি গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তার কদিন আগেই রাজ্যে এসেছিলেন অমিত শাহ। রাজ্য বিজেপি অফিসে বাছাই দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরেরদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেন তিনি। ঠিক তারপরেই মঙ্গলবার দিল্লি যান শুভেন্দু। আর বুধবার দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপির প্রধান দুই মুখ- রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু দুই নেতা পরপর ২ দিনে, আলাদা আলাদা করে অমিত শাহের সঙ্গে দেখা করায় রাজ্য রাজনীতিতে কৌতূহল তৈরি হয়েছে।

অমিত শাহের কাছে একাধিক অভিযোগ করেছিলেন শুভেন্দু। তাঁর বিরুদ্ধে রাজ্যে একাধিক মামলা হয়েছে। সেই সব মামলা নিয়ে একটি তথ্যপঞ্জি তিনি তুলে দেন অমিত শাহের হাতে। অভিযোগ করেন, তাঁকে বিভিন্নভাবে ফাঁসানো হচ্ছে। মামলায় বহর দেখে অমিত শাহ বিস্ময়প্রকাশ করেছেন বলেও দাবি করেছেন শুভেন্দু। মঙ্গলবার দিল্লিতে শাহের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন। এছাড়াও, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও দেখা করেন তিনি। 

'ডেডলাইন' দাবি:
দীর্ঘ দিন ধরেই ডিসেম্বর ডেডলাইনের কথা শোনা গিয়েছিল রাজ্য বিজেপির নেতাদের মুখে। আরও একধাপ এগিয়ে ৩টি দিন ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। তা নিয়ে সরগরম হয়েছে। এরই মধ্যে সিবিআই হেফাজতে লালন শেখের রহস্যমৃত্যু এবং আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। যা নিয়ে তৃণমূলের নিশানায় শুভেন্দু অধিকারী। এবার দিল্লি থেকে ফেরার পরে ডিসেম্বর 'ডেডলাইন' নিয়ে সুর বদল শুভেন্দুর। তিনি বলেন, 'বাংলায় ভোটে জিতেই ক্ষমতায় আসবে বিজেপি। বিধায়ক ভাঙিয়ে নয়, ভোটে জিতে ক্ষমতায় আসবে বিজেপি। বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের মতো বাংলাতেও বুলডোজার চলবে।' কাঁথির সভা থেকে ডিসেম্বর ডেডলাইন নিয়ে ব্যাখ্যা দেন শুভেন্দু অধিকারী।

মদনের কটাক্ষ:
শুভেন্দুকে 'তারিখ'-চ্যালেঞ্জ করেছেন মদন মিত্র। তিনি বলেন, 'শুভেন্দু বুঝতে পারেননি, ডেটলাইন বলতে গিয়ে নিজের ডেডলাইন করে দিয়েছে। বিরোধী দলনেতার স্ট্যাটাস ভুলে পাড়ার গুন্ডার মতো কথা বলছেন। শুভেন্দু হয়ত জানুয়ারিতেই চেঞ্জ হয়ে যাচ্ছে। ওঁর দল ওঁর উপর বিরক্ত।'  

আরও পড়ুন: বিধায়ক ভাঙিয়ে নয়, ভোটে জিতে ক্ষমতায় আসবে বিজেপি, ডিসেম্বর 'ডেডলাইন' নিয়ে সুরবদল শুভেন্দুর

সেরা শিরোনাম

West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
Weather Report : প্রচণ্ড বৃষ্টি, টানা দুর্যোগ, উৎসবের মরশুমেই ভাসবে ৩ জায়গা? কমলা সতর্কতা জারি করল IMD
প্রচণ্ড বৃষ্টি, টানা দুর্যোগ, উৎসবের মরশুমেই ভাসবে ৩ জায়গা? কমলা সতর্কতা জারি করল IMD
CPIM Bookstall: ফুলিয়ায় সিপিএমের পুজোর বুকস্টলে ভাঙচুর, আগুন, মনীষীদের ছবি ছিঁড়ে ফেলা হল রাস্তায়
ফুলিয়ায় সিপিএমের পুজোর বুকস্টলে ভাঙচুর, আগুন, মনীষীদের ছবি ছিঁড়ে ফেলা হল রাস্তায়
Kunal Ghosh: নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে

ভিডিও

Durga Puja 2026 | ১৮ বছরে পা, হালতু পূর্বাঞ্চল শক্তি সঙ্ঘে কী ছবি? দেখে নিন
Durga Puja 2026 | পুজোর মুডে রাজ্যের পাশাপাশি প্রবাসী বাঙালিরাও, নয়ডার বলাকা দুর্গোৎসবে কী ছবি?
Durga Puja 2026 | পুজোর থিমে উত্তম কুমার, সেজে উঠেছে লোহারুকা গ্রিন হাইটস্, রাজারহাট
Durga Puja 2026 | মণ্ডপজুড়ে জোটবদ্ধতার ইতিহাস, সংহতিবোধে সেরা দমদম পার্ক তরুণ দল | #abpananda
Durga Puja 2026 | হারানো সুরের ঠিকানায় নিউটাউন CA ব্লক, কী চমক রয়েছে দর্শনার্থীদের জন্য?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget