এক্সপ্লোর

Sundarban: সুন্দরবনে 'অজানা জন্তুর' পায়ের ছাপ, ভেসে আসছে গর্জন! আতঙ্কে গ্রামবাসীরা

Sundarban Tiger: সুন্দরবনে বাঘের আতঙ্ক তো ছিলই, কিন্তু এর মধ্যেই এক অজানা জন্তু, পায়ের ছাপ দেখে এবং গর্জন শুনে ভয়ে কাঁপছেন নামখানার নাদাভাঙা গ্রামের বাসিন্দারা।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনকে (Sundarban) বলা হয়ে থাকে 'বাংলার অ্যামাজন জঙ্গল'। কত প্রাণী, কত উদ্ভিদ যে রয়েছে তা আজও অজানা। এর বিরাটত্ব, বিশালাত্ব এতটাই যে তা সম্পূর্ণ করা অসম্ভবের তালিকায়। তবে এই বনের যিনি রাজা, সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে (Royal Bengal Tiger) নিয়ে সবসময়ই আতঙ্কে থাকে সুন্দরবনের এলাকাবাসী।  

এবার সুন্দরবনে বাঘের আতঙ্ক তো ছিলই, কিন্তু এর মধ্যেই এক অজানা জন্তু, পায়ের ছাপ দেখে এবং গর্জন শুনে ভয়ে কাঁপছেন নামখানার নাদাভাঙা গ্রামের বাসিন্দারা। জানা গিয়েছে, গতকাল সন্ধেয় বাঘের মতো চেহারার অজানা জন্তুকে নিয়ে আতঙ্ক বেড়েছে ওই এলাকায়। 

গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে হাতানিয়া-দোয়ানিয়া নদী। নাম বেশ 'লিরিকাল' হলেও, প্রয়োজন ব্যতীত এই নদী থেকে দূরেই থাকেন বাসিন্দারা। এর কারণ অদূরে বড় জঙ্গল। এর আগে এই এলাকায় বাঘের দেখা মেলেনি বলে স্থানীয়রা জানিয়েছেন। কিন্তু বাঘ তো জঙ্গলের সীমারেখা মানে না। নদী পেরিয়ে এদিক সেদিকের জঙ্গলে ঢুঁ মেরে থাকেন তিনি। তাই ভয়ে ঘুম উড়েছে গ্রামবাসীদের। রাতে লাঠিসোটা নিয়ে পাহারা দিচ্ছেন তাঁরা। খবর পেয়ে সজাগ রয়েছেন বন দফতরের কর্মীরা। 

তবে এই জন্তুকে বাঘ নয়, অজানা জন্তু বাঘরোল হতে পারে বলে মনে করছে বন দফতর। 

আরও পড়ুন, গতি কমানোর প্রক্রিয়া শেষ, চাঁদের মাটি ছুঁতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে বিক্রম ল্যান্ডার

কিছুদিন আগে কাঁকড়া ধরতে গিয়ে যেমন রয়্যাল বেঙ্গল টাইগারের হাতে আক্রান্ত হন এক মৎস্যজীবী। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন ওই মৎস্যজীবী। কিন্তু বাঘের সঙ্গে লড়াই করে ফিরেছেন বটে, কিন্তু শারীরিকভাবে ভয়ঙ্কর জখম হন তিনি। 

স্থানীয় সূত্রে খবর, পাথরপ্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সত্যদাসপুরের বাসিন্দা। বিজুয়াড়া জঙ্গলে প্রবেশ করেন দিলু। কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি। সেই সময়ই অতর্কিতে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে একটি রয়্যাল বেঙ্গল। এলোপাথাড়িভাবে দিলুর মাথায় থাবা বসাতে থাকে সে। ডোরাকাটার হামলার সময় অদূরেই ছিলেন দিলুর স্ত্রী নমিতা মল্লিক এবং মেয়ে। তাদের সঙ্গে ছিলেন এক পড়শিও। সকলে মিলেই কাঁকড়া ধরতে গিয়েছিলেন দিলু। বাঘের সঙ্গে দিলুকে লড়াই করতে দেখে আঁতকে ওঠেন তাঁরা। তড়িঘড়ে বেঁধে রাখা নৌকা থেকে লাঠি, শাবল নিয়ে ছুটে আসেন। তা হাতে নিয়ে বাঘটিকে পাল্টা আক্রমণ করেন তাঁরা। তাতেই ভয় পেয়ে পিছিয়ে যায় ওই রয়্যাল বেঙ্গল। দিলুকে ছেড়ে জঙ্গল থেকে যেমন বেরিয়ে এসেছিল, তেমনই পালিয়ে যায়। 

সেরা শিরোনাম

Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্তর মেয়েকে বদলি, যোগ্যতার চেয়ে বেশি পাওয়া বেতন ফেরতের নির্দেশ?
স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্তর মেয়েকে বদলি, যোগ্যতার চেয়ে বেশি পাওয়া বেতন ফেরতের নির্দেশ?
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Weather Forecast: কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির তুমুল দাপট, জারি কমলা সতর্কতা, বানভাসি পরিস্থিতি হতে পারে কলকাতা-সহ এই জেলাগুলিতে
কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির তুমুল দাপট, জারি কমলা সতর্কতা, বানভাসি পরিস্থিতি হতে পারে কলকাতা-সহ এই জেলাগুলিতে

ভিডিও

Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি
Weather News: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি?
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget