এক্সপ্লোর

Chandrayaan-3: গতি কমানোর প্রক্রিয়া শেষ, চাঁদের মাটি ছুঁতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে বিক্রম ল্যান্ডার

Chandrayaan-3 Moon Mission: দ্বিতীয় ডিবুস্টিং অপারেশন (গতি কমানোর প্রক্রিয়া) কক্ষপথকে 25 কিমি x 134 কিমিতে কমিয়ে দিয়েছে অর্থাৎ এখন চন্দ্র পৃষ্ঠ থেকে বিক্রম ল্যান্ডারের দূরত্ব মাত্র ২৫ কিমি।

কলকাতা: চাঁদের আরও কাছাকাছি পৌঁছে গেছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। বিক্রম ল্যান্ডার (Vikram Lander) গভীর রাতে অর্থাৎ রবিবার (২০ আগস্ট) ভোর ২টো থেকে ৩টের মধ্যে চাঁদের অনেকটাই কাছে পৌঁছে যায়। এখন চাঁদ থেকে বিক্রম মাত্র ২৫ কিলোমিটার দূরে। এর আগে এটি 113 কিমি x 157 কিমি কক্ষপথে ছিল।                                               

দ্বিতীয় ডিবুস্টিং অপারেশন (গতি কমানোর প্রক্রিয়া) কক্ষপথকে 25 কিমি x 134 কিমিতে কমিয়ে দিয়েছে অর্থাৎ এখন চন্দ্র পৃষ্ঠ থেকে বিক্রম ল্যান্ডারের দূরত্ব মাত্র ২৫ কিমি। এখন ল্যান্ডারের সফল অবতরণের জন্য অপেক্ষা করছে গোটা দেশ। অবতরণের আগে, মডিউলটির অভ্যন্তরীণ পরীক্ষা করতে হবে এবং নির্ধারিত অবতরণ স্থানে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করতে হবে ইসরোকে। 

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) চন্দ্রযান-৩ এর বিক্রম ল্যান্ডারের সফলভাবে ডিবুস্টিং কৌশলটি সম্পন্ন করে এটিকে চাঁদের কাছাকাছি কক্ষপথে নিয়ে আসে। ইসরো জানিয়েছে, বিক্রম ল্যান্ডারের স্বাস্থ্য স্বাভাবিক রয়েছে। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি মহাকাশযানটিকে ২৩ আগস্টের জন্য নির্ধারিত চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে তার পরিকল্পিত সফট ল্যান্ডিং করার দিকে এগিয়ে দিয়েছে বেশ কিছুটা।        

আরও পড়ুন, চন্দ্রযানের সঙ্গে টক্কর, চাঁদের 'অদেখা' দিকের ছবি প্রকাশ রাশিয়ান যান লুনার

এর আগে ল্যান্ডার ইমেজার (L-1)-এ ধরা পড়েছে চন্দ্রপৃষ্ঠের দুরন্ত ছবি। পর পর দুটি ভিডিও পোস্ট করে ইসরো। এর মধ্যে প্রথমটি ১৫ আগস্টের। সেখানে চাঁদের অন্ধকার দিকটি উঠে এসেছে। এই দিকেই অবতরণের লক্ষ্য রয়েছে চন্দ্রযান-৩-এর। আর দ্বিতীয় ভিডিওটি তোলা  ১৭ আগস্ট। সদ্য প্রোপালশান মডিউল থেকে আলাদা হওয়ার পরই ল্যান্ডার বিক্রমের ক্যামেরায় যে ভাবে চাঁদের ছবি ধরা পড়ে, তারই ভিডিও এটি। এতে চাঁদের 'ফার সাইড'-এ যে 'লুনার ইমপ্যাক্ট ক্রেটার' রয়েছে, সেগুলির ছবি উঠে আসে।

অন্যদিকে, এদিকে বিক্রমকে টক্কর দিতে রাশিয়ার (Russia) চন্দ্রযান লুনাও (Chandrayaan Luna) এবার চাঁদের অদেখা পৃষ্ঠের ছবি শেয়ার করেছে। ছবিতে দেখা গিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে রয়েছে একটি ক্রেটার (গর্ত) জিম্যান। পৃথিবী থেকে চাঁদের যে পৃষ্ঠটি দেখা যায় না, সেইখানে অবস্থান এই ক্রেটারের। চাঁদের এই 'ডার্ক সাইড'টির অদেখা ছবি সামনে আনল রাশিয়ান নভোযান।

সেরা শিরোনাম

Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা

ভিডিও

Papiya Sinha Debnath | চলে গেলেন আমাদের সহকর্মী, আমাদের বন্ধু পাপিয়া সিংহ দেবনাথ |
Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়
Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |
Mithun Chakraborty appointed as advisor to govt of bengal watch video
Gyanesh Kumar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget