এক্সপ্লোর

SSC Case: চাকরি হারিয়ে দিশেহারা শিক্ষকরা, প্রশ্নে শিক্ষকতার 'সম্মান'

এতদিন ধরে ছাত্র-ছাত্রীদের অঙ্ক শেখাচ্ছেন। কিন্তু, বৃহস্পতিবার এক নিমেষে, জীবনের অঙ্কই ওলটপালট হয়ে গেছে।

কলকাতা: বেলাগাম দুর্নীতির কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেল হাজার-হাজার শিক্ষকের। কিন্তু অনেকেই বলছেন, গত কয়েক বছরে শিক্ষা নিয়োগ দুর্নীতি এমন পর্যায়ে গেছে, তা আসলে প্রশ্ন তুলে দিয়েছে শিক্ষকদের সামাজিক সম্মান নিয়েই। 

সুপ্রিম কোর্টের নির্দেশে, শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি খোয়ালেন ২৫ হাজার ৭৫২ জন। পুরো প্যানেলই বাতিলের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। পাশাপাশি, সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রশ্নাতীত ভাবে যাঁরা ‘অযোগ্য হিসাবে চিহ্নিত’ বা ‘দাগি’ (টেন্টেড), তাঁদের চাকরি বাতিলের সঙ্গে বেতনও ফেরত দিতে হবে। যে প্রার্থীদের অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি, তাঁদের নিয়োগ বাতিল হবে।  

এতদিন ধরে ছাত্র-ছাত্রীদের অঙ্ক শেখাচ্ছেন। কিন্তু, বৃহস্পতিবার এক নিমেষে, জীবনের অঙ্কই ওলটপালট হয়ে গেছে। চাকরিহারা শিক্ষক দীপঙ্কর আদক জানাচ্ছেন, "ছাত্রদের মোটিভেশন করতাম, পড়াশোনা করতে হবে, ডিসিপ্লিনে থাকো, একটু কড়াও ছিলাম, অঙ্কের শিক্ষক হিসাবে, আর কী কী বলব।'' হুগলির বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাইস্কুলের শিক্ষিকা ঈপ্সিতা হাজরা। বৃহস্পতিবার অবধি স্কুলে গেছেন। ছাত্র পড়িয়েছেন। সেই চাকরিটা আর নেই, এটা ভাবতেই পারছেন না। মাথায় আসছে না, এরপর ছাত্রদের মুখোমুখি হবেন কী করে? চাকরিহারা শিক্ষিকা ঈপ্সিতা হাজরা বলছেন, "আজ আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি কেন? কীসের জন্য দাঁড়িয়ে আছি রাস্তায়? কার দোষে? আমরাও জানি না কার দোষে। আমরা বিশ্বাস করতে পারছি না, যে আমাদের চাকরিটা আর নেই। আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। কাল থেকে কী করব, আমরা জানি না।''  শিক্ষকরা মানুষ করেন। কিন্তু, মানুষ গড়ার সেই কারিগর বেছে নেওয়ার প্রক্রিয়ায় জালিয়াতি হলে তার থেকে দুর্ভাগ্য়জনক কি কিছু হতে পারে? আরেক চাকরিহারা বলছেন, "কিছু বলার কি বাকি আছে আর আমাদের? কোনও অন্য়ায় করলাম না, এত বছর চাকরি করার পর আজ এই পরিস্থিতি। আমরা কোথায় যাব এখন? এই বয়সে?''

শিক্ষকতা তো শুধু একটা পেশা নয়। একটা সম্মান। চাকরি হারানো মানে সেই সম্মান হারানো। সেকথা ভাবলে চোখে জল ধরে রাখতে পারছেন না চাকরিহারারা। একজন শিক্ষককে দেখেই, কোনও পড়ুয়ার মধ্যে শিক্ষকতার প্রতি ভালবাসা জন্মায়। বিশেষজ্ঞদের মতে, এরকম দুর্নীতির জেরে শিক্ষকতার প্রতি সম্মান নষ্ট হলে সেটা শুধু একটা পেশার ক্ষতি নয়। সামগ্রিকভাবে গোটা সমাজের ক্ষতি। শিক্ষাবিদ মীরাতুন নাহার বলছেন, "শিক্ষকদের মর্যাদা সম্মানের কথা না হয় ছেড়ে দিলাম, কিন্তু শিক্ষা ব্যবস্থা যদি কোথাও, কোনও দেশে, কোনও রাজ্যে চুরমার হয়ে যায়, শুধু শিক্ষক পদপ্রার্থীদের জীবন নষ্ট হয় না, গোটা সিস্টেমটা নষ্ট হয়ে যায়। ক্ষতিটা হয় রাজ্যের, দেশের এবং দুঃস্থদের।'' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
New Market Fire: হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget