এক্সপ্লোর

Supti Pandey: মানিকতলা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী সাধন পাণ্ডের স্ত্রী, নবান্নের বৈঠকে সিদ্ধান্ত

Manicktala By Election: লোকসভা নির্বাচন মেটার পরই উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

কলকাতা: মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে পারেন সুপ্তি পাণ্ডে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী তিনি। তৃণমূলের প্রার্থী হিসেবে ভোটে লড়তে রাজি সুপ্তি, নবান্ন সূত্রে এমনই খবর মিলেছে। মঙ্গলবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকেও উপস্থিত ছিলেন সুপ্তি। আগামী ১০ জুলাই মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। (Supti Pandey)

লোকসভা নির্বাচন মেটার পরই উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১০ জুলাই মানিকতলার পাশাপাশি রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এর পরই নবান্নে বৈঠক ডাকেন তৃণমূলনেত্রী মমতা। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, বেলেঘাটার বিধায়ক পরেশ পাল, মেয়র পারিষদ স্বপন সমাদ্দার এবং কুণাল ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন সুপ্তিও। তিনি ভোটে লড়তে রাজি হয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। (Manicktala By Election)

মঙ্গলবার নবান্নের বৈঠকে সুপ্তিও হাজির ছিলেন। এখনও তাঁর নাম ঘোষণা করেনি তৃণমূল। খুব শীঘ্রই তাঁর নাম ঘোষণা হতে পারে বলে খবর। আবার অন্য কেন্দ্রের প্রার্থীদের সঙ্গেও তাঁর নাম ঘোষণা করা হতে পারে বলে জানা যাচ্ছে। বাকি কেন্দ্রে কারা প্রার্থী হবেন, তা এখনও ঠিক হয়নি। তাই সবাইকে নিয়ে একসঙ্গেই সুপ্তির-নাম-সহ তালিকা প্রকাশ করা হতে পারে। 

আরও পড়ুন: Sukanta Majumdar : মন্ত্রী হয়েই কাজের সূচনা, দিলীপকে প্রণাম করে আশীর্বাদ নিলেন সুকান্ত

মানিকতলায় কাকে প্রার্থী করা যেতে পারে, এদিনের বৈঠকে উত্তর কলকাতার নেতা এবং কাউন্সিলদের কাছে মতামত চান। তাঁরা সকলেই সুপ্তির নামেই সিলমোহর দেন বলে খবর। মমতাও সুপ্তিকে প্রার্থী করতে চান বলে জানা গিয়েছে। এদিনের বৈঠকে উপনির্বাচন উপলক্ষে মানিকতলায় দলের আহ্বায়ক করা হয়েছে কুণালকে। অনিন্দ্য রাউতকে চিফ ইলেকশন এজেন্ট করা হয়েছে। 

এ নিয়ে প্রশ্ন করা হলে কুণাল বলেন, "দলের সংগঠননিয়ে আলোচনা হয়েছে। দল একসঙ্গে, আনুষ্ঠানিক ভাবে জানাবে। চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে দল। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা আলোচনা হয়েছে। যথা সময়ে এ নিয়ে বিবৃতি দেবে দল। আমরা এ নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।" 

২০২১ সালের পৌরসভা নির্বাচনে তাতে মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সব ওয়ার্ডেই জিতেছিল তৃণমূল। এবারের লোকসভা নির্বাচনে সেখানকার ১৬ নম্বর ওয়ার্ডে এগিয়েছে বিজেপি। ৩১ নম্বর ভোটেও এগিয়ে রয়েছে তারা। লোকসভা নির্বাচনে মানিকতলায় যদিও বিজেপি-র প্রার্থী তাপস রায়ের থেকে এগিয়ে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাই উপনির্বাচনকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
News Live Updates: ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget