এক্সপ্লোর

Mysterious Tourist Death in Digha: বেড়াতে এসে অস্বাভাবিক মৃত্যু তরুণের, ‘আত্মহত্যা’ বলছে পুলিশ

Suspected Suicide in Digha: বেড়াতে এসে অস্বাভাবিক মৃত্যু পর্যটকের। পুলিশের ধারণা, আত্মঘাতী হয়েছেন রাজেশ ঘোষ। বুধবার দুপুর আড়াইটে নাগাদ নিউ দিঘার একটি হোটেলে ঘটনাটি ঘটে।

ঋত্বিক প্রধান, দীঘা: বেড়াতে এসে অস্বাভাবিক মৃত্যু পর্যটকের। পুলিশের ধারণা, আত্মঘাতী (Suicide) হয়েছেন রাজেশ ঘোষ। বুধবার দুপুর আড়াইটে নাগাদ নিউ দিঘার (New Digha) একটি হোটেলে ঘটনাটি ঘটে। কিন্তু বাগনানের বাসিন্দা ওই তরুণ কেন এমন পথ বাছলেন সেটা এখনও স্পষ্ট নয়।

কী ঘটেছিল:
বছর বাইশের রাজেশ মঙ্গলবারই দিঘায় (Digha) বেড়াতে এসেছিলেন। সঙ্গে ছিলেন স্ত্রী, মাসতুতো বোন ও ভগ্নিপতি। নিউ দিঘার অমরাবতী পার্কের একটি হোটেলে  ওঠেন সকলে। তার পর কী থেকে কী হয়ে গেল, এখনও ঠাওর করতে পারছে না পরিবার। ধন্দে পুলিশও। আপাতত ময়নাতদন্তের (Post Mortem) জন্য কাঁথি মহকুমা হাসপাতালে দেহটি পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে দীঘা মোহনা কোস্টাল থানায়।
কিন্তু গোটা ঘটনাটি যে ভাবে ঘটেছে, তাতে বিস্ময়ের ঘোর কাটছে না আশপাশের অনেকেরই। পুলিশ সূত্রে খবর, স্ত্রী আজ সকালে বেরোতে চাইলেও হোটেলছাড়া হননি রাজেশ। দুপুরনাগাদ হোটেলের বাথরুমে স্নান করতে যান স্ত্রী। ঠিক তখনই ওই ঘটনা। যা জানা গিয়েছে তাতে পুলিশের ধারণা, বাইরে থেকে বাথরুমের দরজা বন্ধ করে ঘরের ভিতরের সিলিং ফ্যান থেকে ঝুলে পড়েন রাজেশ। দেহের ভারে সিলিং ফ্যান ভেঙে খাটের উপর পড়ে যায়।  

রহস্য যেখানে:
পুলিশকে জানানো হলে তাঁরাই তড়িঘড়ি রাজেশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। উত্তর ২৪ পরগনার বাগনানের তরুণকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসকরা। অস্বাভাবিক মৃত্যুর (Mysterious Death) মামলা রুজু করে তদন্ত করছে দীঘা মোহনা কোস্টাল থানার পুলিশ। লক্ষণীয় বিষয়, এখনও পর্যন্ত ঘটনাটি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি তরুণের পরিবার। আত্মহত্যার কোনও সম্ভাব্য ব্যাখ্য়া পাওয়া যাচ্ছে কিনা, তা নিয়ে নীরব পুলিশও। সব মিলিয়ে পর্যটকের অস্বাভাবিক মৃত্যুতে রহস্যের ছোঁয়া পরতে পরতে। 

আরও পড়ুন: বাঁশদ্রোণীর ফ্ল্যাটে যুগলের রহস্যমৃত্যু, 'আত্মহত্যা' বলে অনুমান প্রাথমিক তদন্তে

 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget