এক্সপ্লোর

Suvendu Adhikari : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মৃতদেহ লোপাট করতে পারে', বিস্ফোরণ কাণ্ডে তোপ শুভেন্দুর

Egra Blast : প্রসঙ্গত, 'এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ২১ জনের মৃত্যু, শ্মশানে পরিণত হয়েছে', দাবি স্থানীয়দের।

কলকাতা : পূর্ব মেদিনীপুরের (Purba Medinipore) এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। যে ঘটনা নিহত অন্তত ৭, বেশ কয়েকজন আহত। ভয়াবহ বিস্ফোরণের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে বেআইনি বাজির আড়ালে কি এগরায় চলছিল বোমার কারখানা ? শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। প্রসঙ্গত, 'এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ২১ জনের মৃত্যু, শ্মশানে পরিণত হয়েছে', দাবি স্থানীয়দের। এর মাঝেই পুলিশ (Police) ও তৃণমূল কংগ্রেসকে (TMC) জড়িয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী।

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মৃতদেহ লোপাট করতে পারে'। ট্যুইটে শুভেন্দুর দাবি, 'তোলামূল পার্টির নেতা কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগের বাড়িতে বিস্ফোরণ।' অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা দরকার, দাবি রাজ্যের বিরোধী দলনেতার। 'প্রমাণ নষ্ট করা হতে পারে, রাজ্যপালের কাছে আবেদন, এনআইএ তদন্তের জন্য উদ্যোগ নিন, বারুদের স্তূপে বাংলা, ভগবান রাজ্যকে বাঁচাক, ট্যুইট শুভেন্দু অধিকারীর। পাশাপাশি বিজেপি নেতার দাবি, 'কৃষ্ণপদ বাগকে বেআইনি লাইসেন্স দিতে মাসে ৫০ হাজার করে নিত পুলিশ'। স্থানীয়দেরও অভিযোগ, 'পুলিশ শুধু বলছে দেখছি, শুধু টাকা খাচ্ছে', বিস্ফোরক দাবি স্থানীয়দের। বারবার বলা সত্ত্বেও কোনও পদক্ষেপ করার বদলে মাসে মাসে এসে পুলিশ টাকা নিয়ে যেত বলেও অভিযোগ করেছেন গ্রামবাসীরা।

যদিও অভিযুক্ত ভানু বাগের সঙ্গে তৃণমূল যোগ উড়িয়ে পাল্টা বিজেপি পঞ্চায়েতকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। তৃণমূলের হলে কি আগে গ্রেফতার করা হত, কেন খোঁজ রাখেনি বিজেপির পঞ্চায়েত? পাল্টা বলেছেন মুখ্যমন্ত্রী। 'ওড়িশা সীমানার কাছে বেআইনি বাজি কারখানা চলছিল। আগেও বেআইনি বাজি কারখানার (Egra Blast) মালিককে পুলিশ গ্রেফতার করেছিল', এগরার ঘটনায় প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। এখনও পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত ৭, জখম ৫। তবে যে তীব্রতায় বিস্ফোরণ হয়েছে, তাতে নিহতের (Death Toll) সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা প্রশাসনের।  নিহতদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। আহতদের ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা রাজ্য সরকারের। সঙ্গে জানালেন, এর মধ্যে তদন্ত শুরু হয়ে গিয়েছে। 

আরও পড়ুন- ছিঁড়ে দেওয়া হল উর্দি, লাঠি হাতে পুলিশকে তাড়া গ্রামবাসীদের ! তপ্ত এগরায় মৃত বেড়ে অন্তত ৭

ইতিমধ্যে CID তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি NIA তদন্ত হলেও আপত্তি নেই জানিয়ে প্রকৃত দোষীরা যাতে ধরা পড়ে, সেই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বামফ্রন্ট, বিরোধীরা বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবিতে সরব।

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও এখনও অনড় BJP-র অনন্ত মহারাজ, “ তথ্য যা বলছে, সেটাই বলছি..”
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও এখনও অনড় BJP-র অনন্ত মহারাজ, “ তথ্য যা বলছে, সেটাই বলছি..”
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget