এক্সপ্লোর

BJP Meeting:আজ দিল্লিতে 'শাহি' বৈঠকে শুভেন্দু, কী কী বিষয়ে আলোচনা ?

Suvendu Amit Shah Meeting: আজ দিল্লিতে 'শাহি' বৈঠকে শুভেন্দু। ইতিমধ্যেই সংসদ ভবনে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী।

কলকাতা: আজ দিল্লিতে 'শাহি' বৈঠকে শুভেন্দু। ইতিমধ্যেই সংসদ ভবনে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যের বিরোধী দলনেতার বৈঠক। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন-পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গেও দেখা করবেন শুভেন্দু।শুভেন্দুর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), অনেক বিষয়ে কথা বলতে চাইলে কী কী বিষয়ে, তা অবশ্য জানাননি রাজ্যের  বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, কদিন আগেই সদ্য কলকাতা সফর করে গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সফরে, নবান্নের ১৪ তলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী(CM)।  অমিত শাহকে স্বাগত জানান মমতা, একসঙ্গে হাঁটতে হাঁটতে পৌঁছন নবান্ন সভাঘরে। তারপর ২০ মিনিট কথা হয় দুজনের।  পর্যবেক্ষকদের ধারণা আলোচ্য বিষয়ের মধ্যে থাকতে পারে বাংলায় এজেন্সি অতি সক্রিয়তা। ইদানীং বাংলায় অতি সক্রিয় ইডি সিবিআই। হেফাজতে অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়। ক্রমাগত এজেন্সির তৎপরতা নিয়ে কেন্দ্রকে আক্রমণও করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলাইবাহুল্য,  পঞ্চায়েত ভোটের আগে, এই বৈঠক অন্য মাত্রা পেয়েছে। এদিকে গোষ্ঠীবিবাদ, দলীয় সংঘাতের মাঝে শুভেন্দুর দিল্লিতে 'শাহি বৈঠক' ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরজা তুঙ্গে।

কেন্দ্রর বিরুদ্ধে রাজ্যের অভিযোগ বিভিন্ন প্রকল্পে কেন্দ্র রাজ্যকে টাকা দিচ্ছে না। অর্থনৈতিক ভাবে বাংলাকে পর্যুদস্ত করছে কেন্দ্র। এই নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত চলছেই। বিভিন্ন সময়ে তৃণমূল নেতাদের আক্রমণের নিশানায় থেকেছেন শাহ। এই পরিস্থিতিতে দুজনের সাক্ষাৎ রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণই মনে করছে রাজনৈতিক মহল। এক দেশ এক পুলিশ নীতি নিয়েও কথা বয়ে থাকতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।  অন্যদিকে কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের আবহে নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক সম্পন্ন হল নবান্নে। অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক ময়দানে একে অপরকে যতই কটাক্ষ করুন না কেন। শনিবাসরীয় সভা শুরু হয় হাসি বিনিময়ের মাধ্যমেই।

আরও পড়ুন, পদপিষ্ট হয়ে মৃত্যুর মামলার জের, বিজেপি নেতা জিতেন্দ্রর বাড়িতে পুলিশ

জানা গিয়েছে, মমতা ও অমিত সাক্ষাতে নজর ছিল সীমান্ত সমস্যার দিকে। জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হল, বাংলাদেশ সীমান্তে বিএসএফের কার্যকলাপ নিয়ে। এছাড়া আলোচনায় উঠে আসে সীমান্ত দিয়ে পাচার সমস্যার বিষয়টিও। বিশেষত গত কয়েক মাস ধরে সীমান্ত দিয়ে গরু পাচার নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে দোষারোপ, পাল্টা দোষারোপের পালা চলছিলই।এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়ে থাকতে পারে বলে পর্যবেক্ষকদের ধারণা। 

সেরা শিরোনাম

Ritrabrata TMC: মুখ্যমন্ত্রীর '৬৪' মন্তব্য নিয়ে বিতর্কের মধ্যেই বৈঠকে ঋতব্রত-পন্থীরা,
মুখ্যমন্ত্রীর '৬৪' মন্তব্য নিয়ে বিতর্কের মধ্যেই বৈঠকে ঋতব্রত-পন্থীরা, "জোট নয়, পুরভোটে একাই লড়বে", বড় দাবি অরূপের
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
Mamata TMC : ১০ বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মমতা-তৃণমূল
১০ বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মমতা-তৃণমূল
News Live: চোরবাগানকাণ্ডে নিরীহদের গ্রেফতারির অভিযোগ কুণাল ঘোষের
চোরবাগানকাণ্ডে নিরীহদের গ্রেফতারির অভিযোগ কুণাল ঘোষের

ভিডিও

Uttorer Uttaran | 'উত্তরের উত্তরণে' অন্তরালে থেকে লড়ে যাচ্ছেন যাঁরা...
Uttorer Uttaran |
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ
Kunal Ghosh | আমহার্স্ট স্ট্রিট থানার সামনে প্রতিবাদে মমতা তৃণমূলের কুণাল ঘোষ | #abpananda
NCPI News: পুরভোটের আগে বেলেঘাটায় এবার NCPI-র নামে হোডিং, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবির মুখে পড়ল কালি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget