এক্সপ্লোর

Suvendu Adhikari: 'মমতাকে ভবানীপুরেই হারাব', হুঙ্কার 'গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড' হওয়া শুভেন্দুর

Suvendu Adhikari on Mamata Banerjee: এদিকে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান তোলেন বিরোধী দলনেতা।

কলকাতা: বিধানসভার বিশেষ অধিবেশনের শেষ দিনে তুলকালাম পরিস্থিতি। গোটা অধিবেশন জুড়ে চলল 'চোর স্লোগান'। শুধু তাই নয়, একদিনে সাসপেন্ড হলেন ৫ জন বিজেপি বিধায়ক। শুভেন্দু অধিকারীকে ধরলে, ৪ দিনের অধিবেশনে সাসপেন্ড হলেন ৬ জন বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়কদের বেঞ্চ থেকে 'চাকরিচোর', 'জেনে গেছে জনতা, আসল চোর মমতা' - এমন নানাবিধ স্লোগান উঠতে থাকে। সাসপেন্ড শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ। শঙ্কর ঘোষকে বিধানসভা থেকে বাইরে বার করার চেষ্টা ৭-৮ জন মার্শালের। ধস্তাধস্তিতে অসুস্থ শিলিগুড়ির বিজেপি বিধায়ক, অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হল হাসপাতালে। মিহির গোস্বামীকে মার্শাল দিয়ে বাইরে বার করার নির্দেশ অধ্যক্ষের। 

এদিকে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান তোলেন বিরোধী দলনেতা। তিনি বলেন,  'শঙ্কর ঘোষ ও বঙ্কিম ঘোষকে মারধর করা হয়েছে। রোহিঙ্গাদের নিরাপত্তা দিয়ে বাঙালি হেনস্থার কথা বলছেন। মুখ্যমন্ত্রী এর আগে এমন বিরোধিতার মুখে পড়েননি। সংখ্যালঘু তোষণ ও বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গাদের বাঁচানোর চেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরেও হারাব। শিক্ষক দিবসের তারিখ বদলে দিয়েছে তৃণমূল সরকার', এর থেকে লজ্জার কিছু নেই'। 

রাজ্যের বিরোধী দলনেতা এও বলেন, বিধানসভার নিরাপত্তারক্ষীদের দিয়ে গুন্ডামি করা হল আজ। মুখ্যমন্ত্রীর উস্কানিতে গন্ডগোল হয়েছে বলেও আক্রমণ বিরোধী দলনেতার।                                   

এদিকে, রাজ্য বিধানসভায় এই বেনজির সংঘাতের জল গড়িয়েছে রাজধানীতে। শুভেন্দু অধিকারীকে ফোন করে ঘটনা সম্পর্কে খোঁজ নেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। জে পি নাড্ডাকে বিধানসভায় গন্ডগোলের ভিডিও পাঠান শুভেন্দু অধিকারী।                                  


অন্যদিকে, শাসক-বিরোধী সংঘাতে বিধানসভায় তুলকালাম, সোশালে মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপির। সোশাল পোস্টে বলা হয়, 'বিধানসভায় হামলা চালিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষমতায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই পবিত্র ভবনেই বিরোধী বিধায়কদের আক্রমণ করলেন। সিপিএম যে ভুল করেছিল, উনি সেই ভুলই করছেন, এবার তৃণমূল শেষ। তৃণমূল রাজপথে লড়াই চায়, তাহলে নিরাপত্তা ছাড়া রাস্তায় আসুন। আপনাদের সবার জন্য জনগণ অপেক্ষা করছেন'।                                 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget