'রাজ্যের ১১ কোটি মানুষ ভালোভাবে পুলিশ পরিষেবা পাবেন', আর কী কী ঘোষণা শুভেন্দু অধিকারীর?
বৈঠক শেষে বলা হয়, 'মহামারীর আকার নিয়েছে সাইবার প্রতারণা। প্রতারণার শিকার হচ্ছেন প্রান্তিক মানুষরাও। প্রবীণরাও প্রতারণার শিকার হচ্ছেন, জনতার দরবারে জমা পড়েছে অভিযোগ।

কলকাতা: কলকাতাকে নিশ্চিদ্র নিরাপত্তা দিতে এবার বড় একাধিক সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কলকাতা পুলিশ।
বৈঠক শেষে বলা হয়, 'মহামারীর আকার নিয়েছে সাইবার প্রতারণা। প্রতারণার শিকার হচ্ছেন প্রান্তিক মানুষরাও। প্রবীণরাও প্রতারণার শিকার হচ্ছেন, জনতার দরবারে জমা পড়েছে অভিযোগ। উপভোক্তারা সরকারি প্রকল্পের টাকাও খুইয়েছেন। নারী নিরাপত্তার কথার মাথায় রেখে মহিলা হেল্প ডেস্ক। অতি দ্রুততার সঙ্গে চালু হল মহিলা হেল্প ডেস্ক। নারী সুরক্ষা আমাদের সরকারের প্রথম অগ্রাধিকার। নারী নিরাপত্তায় কোনও খামতি বরদাস্ত নয়'।
পাশাপাশি এও জানান হয়, 'জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে সরকার। রাজ্য পুলিশকে দিল্লি পুলিশ ও আধাসেনার মতো করতে চাই। কোনও অভিযোগ এলে FIR করুন, কিছু লুকোবেন না। কেন্দ্র কোনও তথ্য চাইলে দিতে হবে। ব্যাধিকে আড়াল করলে কমে না, আরও বাড়ে। নিরাপত্তা ও কাজের মুক্ত পরিবেশ পাবে পুলিশ। তারাতলার বিপর্যয়ে পুলিশ, দমকল ও পুরসভা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে'।
আরও পড়ুন, তৃণমূলের অ্যাকাউন্টে মোট কত টাকা আছে? এবার জানাতে হবে আদালতে
প্রতি থানায় থাকবে সাইবার ক্রাইম হেল্প ডেস্ক, জানালেন মুখ্যসচিব। রাজ্যের ১১ কোটি মানুষ ভালোভাবে পুলিশ পরিষেবা পাবেন, জানালেন শুভেন্দু অধিকারী।
মহিলা সুরক্ষা ও সমস্যা সমাধানে চালু মহিলা হেল্প ডেস্ক। কলকাতা পুলিশের ডিজি জানিয়েছেন, 'চালু হল মহিলা হেল্প ডেস্ক, দায়িত্বে থাকবেন মহিলা পুলিশ কর্মীরা'। আজ থেকে নারী নিরাপত্তায় চালু হল দুর্গা সুরক্ষা স্কোয়াড। রাস্তায় মহিলাদের উত্যক্ত করা হলে রক্ষা করবে 'দুর্গা সুরক্ষা স্কোয়াড'। মহিলা সুরক্ষায় জিরো টলারেন্স নীতি রাজ্য সরকারের। প্রেসিডেন্সি রেঞ্জে ২০টি অডিও-ভিডিও ট্রান্সমিশন সিস্টেম চালু, জানালেন ডিজি।























