এক্সপ্লোর

Suvendu Adhikari:'বৃহস্পতিবার সন্দেশখালি যাব', ৪ ঘণ্টা বাসেই আটকে থেকে নামার পর হুঙ্কার শুভেন্দুর

BJP MLA To Sandeshkhali:সন্দেশখালি না গিয়েই ফিরতে হল বিজেপি বিধায়কদের। 'নজর রাখছি, বৃহস্পতিবার যাব', হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

শিবাশিস মৌলিক, কলকাতা: সন্দেশখালি না গিয়েই ফিরতে হল বিজেপি বিধায়কদের। 'নজর রাখছি, বৃহস্পতিবার যাব', হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari on sandeshkhali trip)। এদিন সন্দেশখালির ৬০ কিলোমিটার আগেই আটকে দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীদের বাস। প্রায় ৪ ঘণ্টা ধরে সায়েন্স সিটির কাছে আটকে থাকে বাসটি।  পরে, বাস থেকে নেমে বিরোধী দলনেতা জানান, সরস্বতী পুজোর পরে ফের সন্দেশখালি যাবেন। 

যা ঘটল...
বাধা পেয়ে এদিন বাসের সামনেই বসে পড়েন বিজেপি বিধায়করা। আগামীকাল তৃণমূলের প্রতিনিধিদলের সন্দেশখালি-দর্শনে যাওয়া নিয়ে বিরোধী দলনেতার কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'ওঁরা বলেছেন, ১৪৪ ধারা যে এলাকায় বলবৎ, তার বাইরে যাবেন। আমরা নজর রাখব। আমাদের আটকাচ্ছে, তাঁদের যেতে দিচ্ছে। ঠিক জায়গায় বিচার হবে।' এর পর 'মমতা-পুলিশের' উদ্দেশে শুভেন্দু অধিকারীর বার্তা, 'একযাত্রায় পৃথক ফল হয় না। আপনার গরু-পাচারকারী মন্ত্রী, বিধায়করা যান, আমরা সঠিক জায়গায় এটিকে দৃষ্টান্ত হিসেবে দেখাব।' সন্দেশখালিকাণ্ডে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করে শনিবার বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত প্ল্যাকার্ড হাতে মিছিল করেন বিজেপি বিধায়করা। এই মিছিলের নেতৃত্বে ছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। মিছিল-শেষে সাংবাদিকদের বলেছিলেন, 'রাজ্যপালকে ২৪ ঘণ্টা সময় দিলাম। আগামীকালের মধ্য়ে শান্তি ফেরাতে না পারলে, তফশিলি জাতি ও উপজাতিদের নিরাপত্তার ব্যবস্থা না করতে পারলে সোমবার আমরা ১৪৪ ধারা ভাঙব। কত ক্ষমতা আছে, গ্রেফতার করে দেখান।' এদিন সন্দেশখালি পৌঁছন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পাশাপাশি বিধায়কদের নিয়ে রওনা দেন শুভেন্দুও। কিন্তু গন্তব্যের ৬০ কিলোমিটার আগে, সায়েন্স সিটির কাছে সেই বাস আটকে দেওয়া হয়। দুপুর ১টা ১০ থেকে প্রায় ঘণ্টাচারেক সেখানেই আটকেছিল বিজেপি বিধায়কদের বাস। ব্যারিকেড করে বিজেপি বিধায়কদের বাস আটকে দেওয়ার অভিযোগ ওঠে। ৪ ঘণ্টা পরে বাস থেকে নেমে সরস্বতী পুজোর পরে ফের সন্দেশখালি যাওয়ার হুঙ্কার দেন বিরোধী দলনেতা। সঙ্গে বলেন, 'কাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রিপোর্ট দেবেন রাজ্যপাল। আমরা যা বলেছিলাম, তার চেয়েও ভয়াবহ অবস্থা সন্দেশখালির...অভিজ্ঞতায় এমনই বলেছেন রাজ্যপাল।'

আগামীকাল তৃণমূল প্রতিনিধিদল...
একদিকে যখন ১৪৪ ধারা জারি করে বিরোধীদের সন্দেশখালি যাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে তুলকালাম, অন্যদিকে সেখানেই আগামীকাল যাওয়া কথা তৃণমূল প্রতিনিধিদলের। তৃণমূলের প্রতিনিধিদলে থাকার পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামীদর। যেখানে ১৪৪ ধারা নেই, সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলা হবে, খবর তৃণমূল সূত্রে। 

আরও পড়ুন:ঝাঁসি থেকে মুম্বই, ৯ দিন ধরে সাইকেল চালিয়ে প্রিয় অভিনেতার কাছে অনুরাগী, জল খাওয়ালেন কার্তিক আরিয়ান

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
BJP News: 'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
BJP News: BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget