এক্সপ্লোর

Suvendu Adhikari : 'গুঁতোগুঁতি লেগে গেছে, ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করলে ব্যুমেরাং হয়' কুণালের বিদ্রোহ হাতিয়ার শুভেন্দুর

Kunal Ghosh : দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বাঁকুড়ার সভা থেকে শুভেন্দুর বার্তা, 'চোরকে ধরতে হবে, ভয় পাবেন না, গ্রেফতার করলে বেল করাব'।

বাঁকুড়া : কুণাল ঘোষের 'বিদ্রোহ' হাতিয়ার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। রাজ্যের বিরোধী দলনেতার খোঁচা তৃণমূলের মধ্যে তৈরি হয়েছে গিয়েছে দুই শিবির। যাঁদের মধ্যে লেগে গিয়েছে 'গুঁতোগুঁতি'। বাঁকুড়ার সভা থেকে আক্রমণের সুর চড়িয়ে শুভেন্দু অধিকারীর কটাক্ষ, 'তৃণমূলের ঘরে এমনিতেই গুঁতোগুঁতি লেগে গেছে, একদিকে পিসি, অন্যদিকে ভাইপো। আমাদের কিছুই করতে হবে না। ২৪ সালেই দেখবেন সরকার বদলাবে।'

নন্দীগ্রামের বিধায়কের কটাক্ষের সূত্র যে কুণাল ঘোষের (Kunal Ghosh) বিদ্রোহ। সেটা বুঝিয়ে দিয়ে সভামঞ্চ থেকেই তাঁর কটাক্ষ, 'ভাইপোর লোকেরা বলছে নেতাজি ইন্ডোরে কেন ছবি নেই'। সেখানেই না থেমে আক্রমণের সুর চড়িয়ে তিনি জোড়েন, 'ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করলে ব্যুমেরাং হয়'।

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ শুক্রবারই এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রশ্ন তুলেছিলেন নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকা নিয়ে। চোখের সমস্যার জেরে যে বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর মেগা বৈঠকে দলের কর্মী-সমর্থকদের বিভিন্ন বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

কুণালের কথার সুর ধরে আক্রমণের সুর চড়ানোর পাশাপাশি চেনা ছন্দে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। সারের কালোবাজারির অভিযোগে তৃণমূলকে আক্রমণ শানান রাজ্যের বিরোধী দলনেতা। দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বাঁকুড়ার সভা থেকে শুভেন্দুর বার্তা, 'চোরকে ধরতে হবে, ভয় পাবেন না, গ্রেফতার করলে বেল করাব'।

এদিকে, নেতাজি ইন্ডোরের সভা থেকে দলীয় কর্মী-সমর্থকদের বার্তা দেওয়ার মাঝে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'আমাদের চারজন জেলে থাকলে, ওদের আটজনকে জেলে ভরব' বলেই হুঙ্কার দিয়েছিলেন তৃণমূল নেত্রী। যে বক্তব্যের পরই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার সেই পথে একধাপ এগোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চেয়ে হেয়ার স্ট্রিট থানার ওসিকে ই-মেল করলেন শুভেন্দু অধিকারী। পদক্ষেপ না নিলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি। বিরোধী দলনেতাকে মানসিক ভারসাম্যহীন বলে পাল্টা কটাক্ষ করলেন কুণাল ঘোষ।               

আরও পড়ুন- সুড়ঙ্গ-যন্ত্রণা ঘোচাতে যন্ত্র ছেড়ে আস্থা মানুষে, অন্ধকার কাটিয়ে আলোর মরিয়া খোঁজ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Nirmal Ghosh: 'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Nirmal Ghosh: 'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget