এক্সপ্লোর

Suvendu Sukanta Tussle : 'কর্মসূচি' নিয়েও শুভেন্দু-সুকান্ত মতানৈক্য়? শুভেন্দুর ঘোষিত কর্মসূচিতে 'না' সুকান্তর?

Suvendu Adhikari Sukanta Majumdar : তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের দিন, গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর তা নিয়েই ভিন্নমত পোষণ করেছেন সুকান্ত মজুমদার।

কলকাতা : তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের দিন, গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তা নিয়েই ভিন্নমত পোষণ করলেন সুকান্ত মজুমদার। ২১ জুলাই পালন হবে এরকম ঠিক হয়নি। বললেন বিজেপির রাজ্য সভাপতি ( Sukanta Majumdar ) । বঙ্গ বিজেপিতে যেন ক্রমেই চওড়া হচ্ছে ফাটল। সূত্রপাত, মোদির স্লোগান 'সবকা সাথ সবকা বিকাশ' নিয়ে বৃহস্পতিবার বিরোধী দলনেতার ( Suvendu Adhikari )  মন্তব্য নিয়ে। শুভেন্দু বলেছিলেন, 'বিজেপির রাজ্য় সভাপতি হিসেবে, উনি স্বীকার করুন আর নাই করুন, আমার মতে বা আমার বক্তব্য়ে ওকে সহমত হতেই হবে। প্রকাশ্যে না করলেও, মনে মনে করতে হবে।' আর তার উত্তরে  চব্বিশ ঘণ্টার মধ্য়েই সুকান্ত বললেন,'মনের কথা বলার জায়গা প্রেস নয়। মনের কথা বলার জায়গা, আমার অনেক আছে, সেখানেই বলব' । সুকান্ত  আর শুভেন্দু। বঙ্গ বিজেপির দুই স্তম্ভের মধ্যে এবার কী সংঘাত ? এখন কি তাঁদের কোনও কিছু নিয়েই মতের মিল হচ্ছে না ? তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের দিন, গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর তা নিয়েই ভিন্নমত পোষণ করেছেন সুকান্ত মজুমদার। '২১ জুলাই পালন হবে এরকম ঠিক হয়নি' বললেন বিজেপির রাজ্য় সভাপতি। 

লোকসভা ভোটে টার্গেটের অনেক আগেই থেমে গিয়েছে বঙ্গ বিজেপি। ৩০ টার্গেট করে বাংলায় বিজেপির রথ থেমেছে ১২ য়। আর তারপরই পরাজয়ের দায় নিয়েই ঠেলাঠেলি দুই নেতার? তাঁদের মধ্য়ে কি লাগাতার হারের জেরে  দ্বন্দ্ব তৈরি হয়েছে? হারের দায় থেকে দলের লাইন কি হবে, তা নিয়ে মতপার্থক্য় বাড়ছে? প্রশ্নগুলি ক্রমেই মাথা চাড়া দিয়ে উঠছে। 

২১ জুলাই গণতন্ত্রহত্যা দিবস পালনের ডাক দিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা। হুঁশিয়ারি দিয়েছিলেন, মমতা আর ববি ফিরহাদ হাকিমের কুশপুতুল পোড়াবেন বলে। আর তারপরই সম্পূর্ণ আলাদা কথা শোনা গেল সুকান্তর মুখে। বললেন, ২১ জুলাই পালন হবে তেমন  নাকি ঠিক হয়নি। পার্টি ঠিক করেছে, ২১ থেকে ২৬ এরমধ্য়ে যে কোনওদিন পালন হতে পারে। যে জেলা, তার নিজের সুবিধা মতো গণতন্ত্র হত্য়া বিরোধী সপ্তাহ পালন করবে। শুভেন্দু ২১ জুলাইয়ের কথা বললেও বিজেপি দল ঠিক করেছে  ২১ থেকে ২৬ এই তারিখের মধ্যে একেকটি জেলা একেক দিন পালন করবে। কোথাও থাকবেন  শুভেন্দু, কোথাও সুকান্ত নিজে।  

যে শুভেন্দু-সুকান্তকে এভাবেই একদা নরেন্দ্র মোদির সামনে একসঙ্গে বসে,তাঁর কথা শুনতে দেখা যেত, ঐক্য়বদ্ধভাবে এগোতে দেখা যেত, বিজেপির শীর্ষ নেতৃত্বের ডান-দিকে বাঁ দিকে বসে থাকতে দেখা যেত, তাদের মধ্যে কি চিড় এবার? দল এই বিষয়টি নিয়ে মন্তব্য করা এড়িয়ে গেলেও দুজনের মতের ফারাক কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে।  

আরও পড়ুন, ভিডিও কল তুললেই নগ্ন মহিলা ! তারপরই লাগাতার ব্ল্যাকমেল, নাটকীয়ভাবে পুলিশের জালে রাজারহাটের গ্যাং

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে   

 

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget