এক্সপ্লোর

Howrah Violence: হাওড়াকাণ্ডে কড়া অবস্থান রাজভবনের, 'শুনে ভাল লাগছে', ট্যুইট শুভেন্দুর

Suvendu on Raj Bhaban on Howrah Violence: হাওড়ার ঘটনায় কড়া অবস্থান নিয়েছে রাজভবন, আর এই ইস্যুতেই এদিন ফের ট্যুইট শুভেন্দু অধিকারীর।

কলকাতা: হাওড়ার ঘটনায় কড়া অবস্থান নিয়েছে রাজভবন (Raj Bhavan)। রাজভবনের তরফে জারি করা কড়া বিবৃতিতে বলা হয়েছে, হাওড়ার পরিস্থিতি পর্যালোচনার জন্য় রাজ্য়পাল ও মুখ্য়মন্ত্রীর মধ্য়ে কথা হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষা ও দুষ্কৃতীদের। পরিবারের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়ার জন্য় রাজ্য় সরকারকে নির্দেশ দিয়েছেন রাজ্য়পাল। আর এই ইস্যুতেই এদিন ফের ট্যুইট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। 

শুভেন্দু ট্যুইটে বলেছেন, 'রাজভবন চোখ-কান খোলা রাখবে, এটা শুনে ভাল লাগছে। এবার দুষ্কৃতীদের ধরতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।' উল্লেখ্য, এই ধরনের অপরাধমূলক ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তার জন্য় কঠোর ব্য়বস্থা নেওয়ার ব্য়াপারে মুখ্য়মন্ত্রী আশ্বস্ত করেছেন। ঘটনার দিকে প্রতি মুহূর্তে নজর রেখে চলেছে রাজভবন এবং এর জন্য় একটি স্পেশাল সেল তৈরি করা হয়েছে। 

প্রসঙ্গত, শিবপুরকাণ্ডের পর সাংবাদিক বৈঠকে শুভেন্দু। শাসকদলকে তীব্র আক্রমণ শানিয়ে, 'তোষণের রাজনীতি তৃণমূল নেত্রীর' নিশানা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, 'ধর্নামঞ্চ থেকেই রামনবমী নিয়ে আক্রমণ করেন মমতা।'বিকেলে সাংবাদিক বৈঠকে এদিন শুভেন্দু, এর কারণ ব্যাক্ষা করে, 'দিদি তথাকথিত ধর্নার মঞ্চ থেকে পরশুদিন, রামনবমীর অনুষ্ঠানকে, তার শোভাযাত্রাকে , রামনবমী পালনকে সকলের সামনে ব্যপকভাবে আক্রমণ করেছিলেন।'

তিনি আরও বলেন,' আপনাদের জেনে রাখা দরকার রামনবমী কোনও রাজনৈতিক দলের কর্মসূচি ছিল না। গত দু-তিন মাস ধরে বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, এবং অসংখ্য সনাতন ধর্মকে রক্ষা করার সংগঠনগুলি, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে এই রামনবমীর অনুষ্ঠান, কোভিড পরবর্তী সময়ে, যেহেতু সব বিধিনিষেধ উঠে গিয়েছে, বিপুল উৎসাহ , উদ্দীপনার সঙ্গে পালনের প্রস্তুতি নিয়েছিল।'

উল্লেখ্য, হাওড়া ও ডালখোলায় রাম নবমীর মিছিলের উপর হামলার অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ঘটনার এনআইএ তদন্ত দাবি করেছেন শুভেন্দু অধিকারী। অশান্ত এলাকাগুলিতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি। আগামী সোমবার এই মামলার শুনানি, ট্যুইট করে জানান শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন, রামনবমী ইস্যুতে নিশানা, দিলীপের প্রশ্নের মুখে 'পিসি ও ভাইপো'

অপরদিকে, ট্যুইটে বিজেপি নেতা দিলীপ ঘোষ বিস্ফোরক অভিযোগ জানিয়ে বলেন,' রামনবমীর দিন পিসি এবং ভাইপো ধর্না করেছিলেন। মুখ্যমন্ত্রী হিন্দুদের উৎসবে ধর্না করেন এবং অন্যান্য ধর্মের উৎসবে ছুটি দেন। কীভাবে তিনি নিজেকে হিন্দু বলে দাবি করেন ? প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। এখানেই শেষ নয়, ট্যুইটে আপলোড করা ভিডিওতে দিলীপ ঘোষকে গঙ্গা আরতি নিয়েও প্রশ্ন করতে শোনা যায়।  

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
Samik Bhattacharya: 'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget