এক্সপ্লোর

Swami Vivekananda Birthday Celebration: স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিবসে আজ কী কর্মসূচি বেলুড়ে?

Swami Vivekananda 162th Birthday: সকাল থেকেই ভক্ত সমাগম হয়েছে। ভোরে প্রতি দিনের মত মঙ্গলারতি দিয়ে দিনের শুরু হয়েছে। তারপর চলছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। 

ভাস্কর ঘোষ, হাওড়া : আজ স্বামী বিবেকানন্দের ( Swami Vivekananda Birth Anniversay ) ১৬২-তম জন্মদিন। রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রে পালিত হচ্ছে আজকের দিনটি। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তেমনই নানা অনুষ্ঠান চলছে বেলুড় মঠে । সকাল থেকেই ভক্ত সমাগম হয়েছে। ভোরে প্রতি দিনের মত মঙ্গলারতি দিয়ে দিনের শুরু হয়েছে। তারপর চলছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। 

 উদ্বোধনী সংগীত, বৈদিক মন্ত্র উচ্চারণ, স্বদেশ মন্ত্র পাঠ, গীতিআলেখ্য, যোগব্যায়াম প্রদর্শন সহ একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই মঠের ব্রহ্মচারী, মহারাজ, মঠ ও মিশনের ছাত্ররা এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে স্বামীজির মন্দির, বাসভবন এবং মূল মন্দির প্রাঙ্গন প্রদক্ষিণ করে। দিনভর চলবে শাস্ত্রপাঠ ও হোমযজ্ঞ। বহু ভক্ত এবং দর্শনার্থীদের জন্য ভোগের আয়োজন করা হয়েছে। 

মূল মন্দিরের পাশে অস্থায়ীভাবে নির্মিত মন্ডপে সকাল আটটা থেকে শুরু হয়েছে নানা ধর্মীয় অনুষ্ঠান ।  সকালে রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন স্কুল এবং ক্লাবের তরফে স্বামীজীর প্রতিকৃতি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বেলুড় মঠে আসে। সব শোভাযাত্রাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে প্রণাম জানিয়ে, স্বামীজিকে প্রণাম নিবেদন করে বেলুড় মঠ চত্বর প্রদক্ষিণ করে ।  এরপর সকলে জড়ো হন মন্দিরের পাশে অস্থায়ীভাবে নির্মিত মণ্ডপে।  

শুক্রবার স্বামীজির জীবন দর্শন ও জীবনের নানান অধ্যায় নিয়ে আলোচনার আয়োজন করা হয়েছে।  ভক্তিগীতি, পদাবলী পাঠ, নাম-সংকীর্তনের মাধ্যমে স্মরণ করা হচ্ছে যুগপুরুষকে৷ বাড়ি বসে এই অনুষ্ঠান দেখুন নিচের ইউটিউব লিঙ্কে। 

 

 

সারাদিনে আজ কী কী অনুষ্ঠান ? ( সূত্র : belurmath.org ) 

সকাল ৮ টা থেকে ৯.১৫ 

  • বেলুড় মঠের প্রবেশনার্স ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারিদের দ্বারা বৈদিক জপ এবং বিবেকা গীতি

সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টা 

  • বেলুড় মঠের বিবেকানন্দ বেদ বিদ্যালয়ের ছাত্রদের  বৈদিক মন্ত্রোচ্চারণ
  • সালকিয়া মৃগেন্দ্র দত্ত স্মৃতি বালিকা বিদ্যাপীঠের শিক্ষার্থীদের উদ্বোধনী গান
  • প্রস্তাব (বাংলায়) স্বামী মহাপ্রজ্ঞানন্দ, রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির
  • রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যালয়ের ছাত্রদের স্বদেশ মন্ত্রের আবৃত্তি
  • বেলুড় গার্লস হাই স্কুলের ছাত্রীদের গান
  • প্রস্তাব (হিন্দিতে) স্বামী বেদাতিতানন্দ, রামকৃষ্ণ মিশন শিল্পমন্দির
  • রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ছাত্রদের গান
  • প্রখ্যাত জাতীয় বাঁশি শিল্পী শ্রী অনির্বাণ রায়ের বাঁশি আবৃত্তি
  • পালঘাট গার্লস হাই স্কুলের ছাত্রীদের গান
  • স্বামী তত্ত্বসারানন্দের সভাপতির ভাষণ
  • রামকৃষ্ণ মিশন শিক্ষামন্দিরের শিক্ষার্থীদের সমাপনী গান
  • রামকৃষ্ণ মিশন জনশিক্ষামন্দিরের ছাত্রদের যোগা প্রদর্শন

সন্ধে সাড়ে ৬ টা থেকে বেলুড় মঠের অভেদানন্দ কনভেনশন সেন্টারে রয়েছে বিশেষ অনুষ্ঠান : 

স্বামী সর্বপ্রিয়ানন্দ , নিউইয়র্কের বেদান্ত সোসাইটির মন্ত্রী-ইন-চার্জ, শ্রীরামকৃষ্ণের বেদান্ত ভাবনা / শ্রী রামকৃষ্ণের বেদান্তিক চিন্তাধারার উপর একটি বক্তৃতা দেবেন৷

আরও পড়ুন: 

কর্মযোগ প্রসঙ্গে স্বামীজির অমোঘ বাণীই যেন জীবনের পাথেয়


 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget