এক্সপ্লোর

Republic Day 2023: প্রজাতন্ত্র দিবসের রাজপথে ফিরছে বাংলার ট্যাবলো, থিম 'নারী শক্তি'

Republic Day Bengal Tableau: এবছর বাংলা সহ ১৭টি রাজ্য ও কেন্দ্রের ৬টি মন্ত্রকের ট্যাবলো স্থান পাচ্ছে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে।

কলকাতা: ২ বছর পর দিল্লিতে (Delhi) প্রজাতন্ত্র দিবসের রাজপথে ফিরছে বাংলার ট্যাবলো। এবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার থিম 'নারী শক্তি'। এবছরই ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গা পুজো। ট্যাবলোয় থাকবে দুর্গা প্রতিমা, শোনা যাবে চণ্ডীপাঠ, ঢাকের বাদ্যি।                                                 

রাজপথে ফিরছে বাংলার ট্যাবলো: গতবছর সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীকে থিম করে ট্যাবলো পাঠানোর সিদ্ধান্ত নেয় নবান্ন। প্রতিরক্ষামন্ত্রকের বিশেষজ্ঞ অনুমতি দেয়নি। ২০২০-তে কন্যাশ্রী ও জল ধরো, জল ভরো প্রকল্পকে থিম করে ছাড়পত্র মেলেনি কেন্দ্রের। এবছর বাংলা সহ ১৭টি রাজ্য ও কেন্দ্রের ৬টি মন্ত্রকের ট্যাবলো স্থান পাচ্ছে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে। গত ২ বছর বাংলাকে বঞ্চিত করে রেখেছিল কেন্দ্রীয় সরকার, অভিযোগ মন্ত্রী ফিরহাদ হাকিমের। 

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোন ট্যাবলো থাকবে, তা ঠিক করে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা বাছাই কমিটি। গত বছর এই ট্যাবলো নিয়ে বিতর্কে চরমে পৌঁছয়।ট্যাবলো ইস্যুতে নেতাজি-কন্যা অনিতা পাফ সরব হন। তার জেরে অস্বস্তির মুখে অবশেষে প্রতিক্রিয়া দেন মোদি সরকারের দুই মন্ত্রী। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্য সরকারের প্রস্তাবিত নেতাজি ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বিষয়ক ট্যাবলো বাদ দেওয়ার অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দেন মুখ্যমন্ত্রী।                                                                                                                                                                                                

বাংলার-ট্যাবলো বাতিল নিয়ে চাপানউতোরের মধ্যে এবার বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। চিঠিতে তিনি জানিয়েছেন, ‘নেতাজিকে সম্মান জানিয়ে প্রজাতন্ত্র দিবসের উৎসব আমরা ২৩ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত পালন করব। কেন্দ্রীয় সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বাংলার সব স্বাধীনতা সংগ্রামীকে সম্মান জানায়। প্রজাতন্ত্র দিবসে ট্যাবলোর নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ। প্রজাতন্ত্র ট্যাবলো নির্বাচন কমিটিতে সংস্কৃতি, সঙ্গীত এবং নৃত্য বিভাগের বিশিষ্টরা রয়েছেন। তাঁদের নির্বাচন অনুযায়ী ২০১৬, ২০১৭, ২০১৯ ও ২০২১-এ বাংলার ট্যাবলো অংশ নেয় প্রজাতন্ত্র দিবসে। আপনাকে জানাতে চাই, এবার ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ১২টি ট্যাবলোকে অনুমোদন দেওয়া হয়েছে। আশা করি এই তথ্যে আপনার আশঙ্কা দূর হবে।’

আরও পড়ুন: Bhangar Clash: ধর্মতলায় খণ্ডযুদ্ধ, ধৃত নৌশাদ সিদ্দিকি সহ ১৯ জনকে হেফাজতে চাইল পুলিশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
Weather Update: একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget