এক্সপ্লোর

Tallah Bridge : অপেক্ষার অবসান, পুজোর আগেই খুলছে ৪ লেনের টালা ব্রিজ

Kolkata News Update : ৪ লেনের ৮০০ মিটার লম্বা টালা ব্রিজ তৈরিতে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা।

কলকাতা : অপেক্ষার অবসান। পুজোর আগেই খুলছে টালা ব্রিজ। দায়িত্ব নেওয়ার পরেই টালা ব্রিজ (Tallah Bridge) নিয়ে ঘোষণা করলেন নতুন পূর্তমন্ত্রী পুলক রায়। প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জানুয়ারি টালা ব্রিজ বন্ধ করে ভাঙার কাজ শুরু হয়েছিল। মাঝে করোনা আবহের জেরে ব্রিজ ভাঙা ও নতুন করে তৈরি করার কাজের গতি কিছুটা স্তব্ধ হয়েছিল। আর এবার চার লেনের টালা ব্রিজ খুলে যাচ্ছে পুজোর আগেই, জানালেন পূর্ত মন্ত্রী। ৮০০ মিটার লম্বা ৪ লেনের টালা ব্রিজ তৈরিতে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা।

দায়িত্ব নেওয়ার পরের দিনই রাজ্যের নতুন পূর্থমন্ত্রী পুলক রায় (Pulak Roy) জানিয়েছেন, 'মুখ্যমন্ত্রীর নির্দেশে পুজোর আগেই টালা ব্রিজ খুলে দেওয়ার কাজ সম্পূর্ণ হবে। সবরকম চেষ্টা হচ্ছে যাতে দ্রুত ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া যায়।' পাশাপাশি রাজ্যের বিভিন্ন ব্রিজের রক্ষণাবেক্ষণ, রাস্তাঘাট পরিষ্কার রাখার কাজ ক্রমাগত চালানোই তাঁর অন্যতম লক্ষ্য বলেও জানিয়েছেন রাজ্যের নতুন পূর্তমন্ত্রী।

প্রসঙ্গত, কলকাতার বহু পুরনো ও ঐত্যবাহী এই ব্রিজ অনেক ইতিহাসের সাক্ষী। সত্যজিৎ রায়ের অপুর সংসার চলচ্চিত্রে ধরা পড়া কাঠের সেতু ১৯৬৪ সালে চেহারা বদল করে কংক্রিটে। পথযাত্রীদের বদলে ব্রিজে চলাচল বাড়তে শুরু করে গাড়ির। চক্ররেলের যাত্রা চালু হওয়ার পর উঁচু হয়েছে ব্রিজের পাশের দেওয়াল। তারপর কালের সঙ্গে সঙ্গতি রেখে ক্রমেই বদল ঘটেছে টালা ব্রিজে। শেষপর্যন্ত রুগ্ন স্বাস্থ্যের জন্য টালা ব্রিজকে ভেঙে নতুন করে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। যারপরই ২০২০ সালের শুরু থেকে যে কাজ শুরু হয়। মাঝে করোনাকালের জেরে ব্রিজ ভাঙা থেকে নতুন করে তৈরি গোটা প্রক্রিয়ার গতি কিছুটা থমকে গিয়েছিল। আপাতত সেই সমস্ত বাধা কাটিয়ে ফের যাতে দ্রুত টালা ব্রিজ খুলে দেওয়া যায়, সেই চেষ্টাই চলছে।

প্রথমে প্রাথমিকভাবে চলতি বছরের শুরুতে, তারপর পয়লা বৈশাখে পরিকল্পনা ছিল নবগঠিত ৪ লেনের টালা ব্রিজ খুলে দেওয়ার। যদিও আগের দু'বারের অভিষ্ট সময়ের মধ্যে শেষ হয়নি কাজ। এবার রাজ্য মন্ত্রিসভার বদলের পর পূর্ত দফতরের দায়িত্বে পুলক রায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে যে টালা ব্রিজকে পুজোর আগেই খুলে দেওয়াকে তিনি প্রাধান্য দিচ্ছেন, সেটাই জানিয়ে দিলেন রাজ্যের নতুন পূর্তমন্ত্রী।

আরও পড়ুন- শহরে ফের ডেঙ্গি আতঙ্ক, কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু বালকের

 

সেরা শিরোনাম

Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget