এক্সপ্লোর

Suvendu Adhikari : শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠাল তমলুক থানা, ৪৮ ঘণ্টার মধ্যে বয়ান রেকর্ড করতে চায় পুলিশ

Suvendu Adhikari Case Update : গত বছর তমলুক এসপি অফিসের সামনে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়।

বিটন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর :  ২০২১-এর একটি মামলার সূত্রে শুভেন্দু অধিকারীকে ( Suvendu Adhikari ) নোটিস পাঠাল তমলুক থানা। গত বছর তমলুক এসপি অফিসের সামনে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়। সেই মামলায় এবার বয়ান রেকর্ডের জন্য বিরোধী দলনেতাকে নোটিস পাঠাল  পুলিশ।

গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু 
নোটিসে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ মতো শুভেন্দু অধিকারী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর সময় ও জায়গার কথা জানালে, সেখানে গিয়ে বয়ান রেকর্ড করবে পুলিশ। তবে নন্দীগ্রামের বিধায়ক এই নোটিসকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর বক্তব্য, এই কেসে অধিকাংশই জামিন পেয়েছেন। তাছাড়া তাঁকে নোটিস দেওয়ার ক্ষেত্রে হাইকোর্টেরও নির্দেশ রয়েছে। তাই তিনি এই নোটিসকে গুরুত্ব দিচ্ছেন না।  

২০২১ এর ১৯ জুলাই পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে বিজেপির অবস্থান বিক্ষোভে শুভেন্দু অধিকারীর মন্তব্য সে-সময় রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে। অভিযোগ, পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'এমন কাজ করবেন না যাতে কাশ্মীরের অনন্তনাগ বা বারামুলা গিয়ে ডিউটি করতে হয়। প্রত্যেকটা ফোন নম্বর কল রেকর্ড আমার কাছে আছে। আপনাদের হাতে যদি রাজ্যের সরকার থাকে, আমাদের হাতেও কেন্দ্রের সরকার আছে।'

এরপর বিজেপির  বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি বিধায়ক, নেতা, কর্মী মিলিয়ে ১৫ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়।  পুলিশ সুপারকে হুমকি, মহামারী আইন অমান্য, কোভিড বিধি ভেঙে জমায়েত, সরকারি কর্মীর কাজে বাধা, সাধারণ মানুষকে হয়রান করা এবং অশান্তিতে ইন্ধন জোগানোর মতো ১২টি ধারায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় পরে অনেকেই জামিনে ছাড়া পান। 

সেই মামলার পরিপ্রেক্ষিতেই নন্দীগ্রামের বিধায়ক এই নোটিস পাঠিয়েছে পুলিশ।

কাঁথি থানায় সৌমেন্দুকে তলব
অন্যদিকে, অন্য একটি মামলার সূত্রে কাঁথি থানা তৃতীয়বার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে। বেলা সাড়ে ১২টা নাগাদ আইনজীবীকে সঙ্গে নিয়ে সৌমেন্দু কাঁথি থানায় আসেন। এবছর দোলের দিন কাঁথির ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতা স্বপন চক্রবর্তীর বাড়িতে হামলা হয়। সেই মামলাতেই তলব করা হয় সৌমেন্দুকে। 

এদিকে, কাঁথির প্রভাতকুমার কলেজে টেন্ডার দুর্নীতির অভিযোগেও নাম জড়িয়েছে সৌমেন্দু অধিকারীর। হাইকোর্টের নির্দেশে আজ থেকে টেন্ডার দুর্নীতির তদন্ত শুরু হল। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক সহ ৬ প্রতিনিধি তদন্তে কাঁথির কলেজে যান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget