এক্সপ্লোর

Tanmay Bhattacharya On Bayron Biswas : ' আমরা যেন সাগরদিঘির মানুষ বা সাগরিধি মডেলকে ভুল না বুঝি' পোস্ট তন্ময় ভট্টাচার্যের

২ মার্চ সাগরদিঘি নির্বাচনের ফল ঘোষণার দিন থেকে, বঙ্গ রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল সাগরদিঘি মডেল।

কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, অনির্বাণ বাগচী, কলকাতা : ৩ মাসের মধ্য়ে বায়রন বিশ্বাসের দলবদলের পর, অনেকেই বলছেন, যে সাগরদিঘি তাঁকে জিতিয়েছিল, সেই সাগরদিঘির মনেই কি আঘাত দিলেন না তিনি? ২ মার্চ সাগরদিঘি নির্বাচনের ফল ঘোষণার দিন থেকে, বঙ্গ রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল সাগরদিঘি মডেল।

আর সংখ্য়ালঘু অধ্য়ুষিত এবং তৃণমূলের গড় বলে পরিচিত সাগরদিঘিতে, সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থীর কাছে বিশাল হার কার্যত ঘুম উড়িয়ে দেয় তৃণমূল শীর্ষ নেতৃত্বের। যার জেরে তারা বাম-কংগ্রেসের জয়ের পেছনে বিজেপির হাত দেখতে শুরু করে। মুখ্যমন্ত্রী বলেন, '২০২১-এ সিপিএম-কংগ্রেস জোট করেনি? জোটের নামে মহাঘোট ছিল না? তাদের ভোট ট্রান্সফার করেছিল বিজেপিকে। আর এবার সাগরদিঘিতে বিজেপি ট্রান্সফার করেছে।' 

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ' পদ্মফুল মনোনীত কংগ্রেস প্রার্থী হয়েছেন। জিতলেই বিজেপিতে চলে যাবে। একটা অঞ্চলে যদি তৃণমূল হারে, সেই বুথকে সাগরদিঘির মানুষ মীরজাফরের অঞ্চল বলবে।' 

৩ মাস পর, ২৯ মে-ও রাজ্য রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে সেই সাগরগিঘি মডেলই। তবে, এবার শুধু উল্টে গেল বালি ঘড়ি। অভিষেকের মীরজাফর-মন্তব্য় আদতে ব্য়ুমেরাং হল? দলবদলের খেলার কাছে তুচ্ছ হয়ে গেল জনমত?

প্রদেশ কংগ্রেস  সভাপতি অধীর চৌধুরী বলেন, ' কংগ্রেস তোমাকে প্রার্থী করেছিল। বামেদের সমর্থন নিয়ে কংগ্রেস কর্মীরা রাতদিন এক করে তোমাকে জিতিয়েছে। মানুষ কংগ্রেসের উপর ভরসা রেখেছে। তার প্রোডাক্ট হলে তুমি। এবার কেনাবেচার রাজনীতিতে তুমি নিজে কী করলে সেটা তোমার ব্যাপার। ' 

সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ফেসবুক পোস্টে লিখেছেন, ' বাইরনের বিশ্বাসঘাতকতার জন্য় আমরা যেন সাগরদিঘির মানুষ বা সাগরিধি মডেলকে ভুল না বুঝি।তৃণমূলে হারানো যায়, বিজেপির জামানত বাজেয়াপ্ত করা যায়, সাগরদিঘির শিক্ষা এটাই। এটাই আজকের বাংলার মুড। তৃণমূল উল্লসিত হতে পারে কিন্তু আমরা হতাশ হব কেন?' 

সাগরদিঘি কাঁটার অস্বস্তিতেই কি 'প্রতিশোধ'? বায়রন পেলেও 'মন' পাবে তৃণমূল? সাগরদিঘিতে প্রায় ৬৮ শতাংশই সংখ্যালঘু ভোটার! এরমধ্য়ে বিধানসভা উপনির্বাচনে তৃণমূল পেয়েছিল ৩৫% ভোট। আর জয়ী সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রার্থী বায়রন পেয়েছিলেন ৪৭ শতাংশেরও বেশি ভোট। আর সাগরদিঘির একটা ফলই যে বড় ফ্যাক্টর হয়ে উঠেছিল,
তার প্রমাণ বিধানসভায় ২৯৪ টি আসনের মধ্যে ২২১ টি আসন দখল করে থাকা তৃণমূলকেও, ভাঙিয়ে আনতে হল কংগ্রেসের একমাত্র বিধায়ককে।                     

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
Dilip Ghosh on Annapurna Yojana: 'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
West Bengal Live News Update: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
NCPI-Modi Meeting: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget