এক্সপ্লোর

Tanmay Bhattacharya : জামিন অযোগ্য ধারায় মামলা রুজু, তন্ময় ভট্টাচার্যকে আজই তলব পুলিশের

Tanmay Bhattacharya Summoned : রবিবার রাতেই তন্ময় ভট্টাচার্যর বাড়িতে গিয়ে হাজিরার জন্য নোটিস দেওয়া হয়। এই অবস্থায়, দুপুরে বরানগর থানায় আসেন তন্ময় ভট্টাচার্য। 

কলকাতা : যৌন হেনস্থার অভিযোগ দায়ের হয়েছিল রবিবারই। এবার অভিযুক্ত সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে পুলিশের তলব করা হল। বরানগর থানার পুলিশ সোমবার প্রবীণ নেতাকে তলব করেছে। সোমবার দুপুরে বরানগর থানায় আসেন প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য।

রবিবারই এক মহিলা সাংবাদিক একটি ভিডিও প্রকাশ্যে আনেন। তিনি অভিযোগ আনেন, একটি সাক্ষাৎকার নিতে গিয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হন তিনি। সিপিএম নেতা তাঁর কোলে বসে পড়েন। অভিযোগকারিণী মহিলা সাংবাদিকের দাবি, রবিবার তিনি তন্ময় ভট্টাচার্যর বাড়িতে সাক্ষাৎকার নিতে যান। তখনই তাঁর শ্লীলতাহানি করেন ওই সিপিএম নেতা। যা নিয়ে পরে ফেসবুক লাইভে সরব হন মহিলা সাংবাদিক। 

এই ঘটনার প্রেক্ষিতে শ্লীলতাহানির ২টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। তারপর সোমবারই তাঁকে  জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ইতিমধ্যেই দল সাসপেন্ড করেছে তাঁকে। দলের তরফে ঘটনার নিন্দা করে বিবৃতিও প্রকাশ করা হয়েছে।   

সিপিএম নেতার বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ ওঠা মাত্রই সরব হয় তৃণমূল।  খবর প্রকাশ্যে আসতেই দলের সদস্য পদ থেকে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়। পরে, প্রাক্তন সিপিএম বিধায়কের বিরুদ্ধে বরানগর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগকারিণী। সেই অভিযোগের ভিত্তিতে, শ্লীলতাহানির অভিযোগে ২টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। রবিবার রাতেই তন্ময় ভট্টাচার্যর বাড়িতে গিয়ে হাজিরার জন্য নোটিস দেওয়া হয়। এই অবস্থায়, দুপুরে বরানগর থানায় আসেন তন্ময় ভট্টাচার্য। 

এ বিষয়ে আবার সিপিএম-তৃণমূলকে একযোগে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি টেনে এনেছেন ঋতব্রত-প্রসঙ্গ। শুভেন্দুর দাবি সজল ঘোষের জনপ্রিয়তাতে ভয় পেয়েই তন্ময়কে চাপে ফেলার কৌশল নিয়েছে তৃণমূল। তিনি বলেন, 'বরানগরে সজল যে ফাইটটা দিয়েছে, এই ফাইটটা তৃণমূলের কাছে খুব অ্যালার্মিং। মাত্র ৮ হাজারের ডিফারেন্স এবং তন্ময় ভট্টাচার্য ভোট কেটেই জিতিয়েছে তৃণমূলকে। তাই তৃণমূল প্রথমে বাজার গরম করবে। তারপর আইট অফ সাইট, আউট অফ মাইন্ড হবে। ওয়ান ফাইন মর্নিং দেখা যাবে, তৃণমূলের অনেক উন্নত মানের ওয়াশিংমেশিন, যেটা ভাইপো আমেরিকা বা দুবাই থেকে নিয়ে রেখেছেন হয়তো। তাতে তন্ময় ভট্টাচার্য পরিষ্কার হবে এবং তৃণমূলের ঝান্ডা ধরবে।'  

এখন দেখার ঘটনার জল কোনদিকে গড়ায়।                   

আরও পড়ুন :

আসফাকুল্লাই সন্দীপ ঘনিষ্ঠ ! এবার অভিযোগ তুলল সদ্য গঠিত জুনিয়র ডাক্তারদের অ্যাসোসিয়েশন 
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Election Candidate Announcement Live:প্রার্থীতালিকা প্রকাশ সিপিএম ও বিজেপির, পূর্ণাঙ্গ তালিকা ছাড়াই ভোটের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের
প্রার্থীতালিকা প্রকাশ সিপিএম ও বিজেপির, পূর্ণাঙ্গ তালিকা ছাড়াই ভোটের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের
Election 2026 Rules: প্রত্যেক বিধানসভা কেন্দ্রে থাকবে একজন করে পর্যবেক্ষক, ড্রোনে চলবে মনিটরিং, জানালেন CEO
প্রত্যেক বিধানসভা কেন্দ্রে থাকবে একজন করে পর্যবেক্ষক, ড্রোনে চলবে মনিটরিং, জানালেন CEO
West Bengal Assembly Election 2026: ২ দফার ভোটে এবার রাজ্যে থাকতে পারে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী
২ দফার ভোটে এবার রাজ্যে থাকতে পারে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী
Arabul Islam : তৃণমূল ছাড়লেন আরাবুল ! ভোট ঘোষণার পরের দিনই, বললেন, 'এখন দল আরাবুল ইসলামকে চেনে না'
তৃণমূল ছাড়লেন আরাবুল ! ভোট ঘোষণার পরের দিনই, বললেন, 'এখন দল আরাবুল ইসলামকে চেনে না'

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget