এক্সপ্লোর

Tangra Fire: ১২ ঘণ্টা পরেও জলছে আগুন, ট্যাংরার বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বস্ব ছারখার

দমকলের প্রথমিক অনুমান গুদামের ওয়েল্ডিং কাজ করতে গিয়েই আগুন লেগে যায়। আগুন নেভাতে গিয়ে ‘আক্রান্ত’ তিন দমকল কর্মী। তাঁদের মধ্যে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন।

কলকাল: ১২ ঘণ্টা পরেও ট্যাংরার (Tangra) মেহের আলি লেনে জ্বলছে ওয়াটারপ্রুফ কাপড়ের কারখানা। বিধ্বংসী আগুনে সব ছারখার। ট্যাংরায় (Tangra) পুড়ে খাক গুদাম। গুদামের দেওয়ালে ফাটল। দমকল (Fire Brigade) জানিয়েছে, গুদামের দাহ্য পদার্থ মজুত ছিল। দমকলের প্রথমিক অনুমান গুদামের ওয়েল্ডিং কাজ চলছিল, সেখান থেকে আগুনের ফুলকি ছিটকে বিপত্তি।

এদিন আগুন নেভাতে গিয়ে ‘আক্রান্ত’ বেশকয়েকন দমকল কর্মী। আগুন নেভাতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন তাঁরা। বেশ কয়েকজন দমকল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ।  তাঁদের মধ্যে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose) জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এলে কারখানার বিপজ্জনক দেওয়াল ভেঙে ফেলা হবে। গতকাল সন্ধে ৬টা ১৫ নাগাদ ওয়াটারপ্রুফ কাপড়ের কারখানায় আগুন লাগে। 

জানা গিয়েছে ঘটনায় কয়েক কোটি টাকার ফ্লোর ম্যাট নষ্ট হয়েছে। পাঁচিল ভেঙে পড়ার আগেই আতঙ্কে বাড়ি ছাড়লেন বাসিন্দারা। গতকাল অগ্নিকাণ্ডের সময়ে একের পর এক ভয়াবহ ঘটনার সাক্ষী হন স্থানীরা। দমকলের জল শেষ হয়ে যেতেই বালতি করে জল আনেন স্থানীয়রা। এটাই এগিয়ে বাংলা! ট্যাংরাকাণ্ডে খোঁচা দিয়ে ট্যুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধীকারী। অস্তিত্বহীনের কথা গুরুত্বহীন, পাল্টা জবাব দেন সুজিত বসু। 

বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় ট্যাংরার গুদাম। দমকল দেরিতে আসার অভিযোগ করেন এলাকাবাসী। অভিযোগ মানতে চাননি কলকাতা পুরসভার মেয়র পারিষদ। কীভাবে বসতি এলাকায় গুদাম তৈরি হল তা নিয়ে উঠেছে প্রশ্ন।

দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। গুদাম থেকে ছড়িয়ে পড়ল বসতির দিকে। গুদামের দেওয়ালে ধরল ফাটল। হাওয়ায় বাড়ল আগুনের তীব্রতা। শনিবার সন্ধ্যায় চোখের সামনে এভাবে ছাই হয়ে গেল ট্যাংরার মেহের আলি লেনের বিশাল গুদাম! স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটা পর্যন্ত চলছিল কাজ। তারপরই গুদামে আগুন লাগে। অভিযোগ, পুলিশকে বারবার বলার পরেও, দমকল অনেক দেরিতে আসে। এতটাই ঘিঞ্জি যে এলাকায় ঢুকতে হিমশিম খান দমকলকর্মীরা। 

অনেকেই প্রশ্ন তুলেছেন ঘিঞ্জি এলাকায় কীভাবে দিনের পর দিন চলছিল গুদাম? কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি? রাতেই দমকলের তরফে দাবি করা হয়, গুদামের পার্শ্ববর্তী এলাকায় কোনও বাসিন্দা আটকে নেই। ফাঁকা করে দেওয়া হয় অ্যাপ্রোচ রোড । 

 

সেরা শিরোনাম

Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Kunal Ghosh:
"এখন উড়ালপুল থেকে রং তুলে ফেলা হচ্ছে, বিপজ্জনক রং ছেলেমানুষি করে লাগালেন কেন? দুর্ঘটনার দায় কে নেবে?", পোস্ট কুণালের

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget