এক্সপ্লোর

Tapas Roy : 'রঙের রাজনীতি চলুক, রঙবাজি নয়',কলকাতা উত্তরকে গেরুয়া করতে প্রত্যয়ী তাপস

Tapas Roy Plays Holi : প্রথমবার লোকসভা নির্বাচনের লড়াইয়ে পা দিয়েই, রংবাজি বন্ধের বার্তা দিলেন তাপস রায়। সেই সঙ্গে, দুষ্টের দমন আর শিষ্টের পালনের কথা বলে, তৃণমূলকেও নিশানা করলেন বিজেপি প্রার্থী।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা :  তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে কলকাতা উত্তরের প্রার্থী হয়েছেন তাপস রায়। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বর্ষীয়ান কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যর বিরুদ্ধে লড়বেন বরানগরের দুঁদে নেতা। বিজেপির প্রার্থী হয়েই গেরুয়া পাঞ্জাবিতে সেজে রঙের খেলায় মাতলেন তাপস রায়। সকাল থেকেই চলল জনসংযোগ। গেরুয়া আবিরে ছাইল তাপসের অন্দরমহল থেকে বাহিরমহল। প্রথমবার লোকসভা নির্বাচনের লড়াইয়ে পা দিয়েই, রংবাজি বন্ধের বার্তা দিলেন তাপস রায়। সেই সঙ্গে, দুষ্টের দমন আর শিষ্টের পালনের কথা বলে, তৃণমূলকেও নিশানা করলেন বিজেপি প্রার্থী।

অধুনা বিজেপি নেতা তাপস রায় জানালেন, 'রঙের রাজনীতি চলুক, রঙবাজি নয়। কেউ যদি সবুজ রং মাখান জানব তিনি আমাকে গ্রহণ করেছেন বলেই নিজের প্রিয় রঙে রাঙিয়ে দিয়েছেন' । তাপসের তীর্যক বার্তা,  উত্তর কলকাতায় দুষ্টের দমন, শিষ্টের পালন করবেন ভোটাররা। তিনি ছিলেন বরানগরের বিধায়ক। বিধায়ক পদ ছেড়েই তিনি বিজেপিতে যোগ দেন। তাই তাপসের বার্তা ,'বিধানসভায় দল যাঁকেই প্রার্থী করুক, তাঁর হয়ে প্রচার করব'। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। এদিন বউবাজারের বাড়ির নিচে প্রথমে প্রধানমন্ত্রীর ছবিতে আবির মাখান তাপস। 

দিন কয়েক আগেই রাজনীতিতে রং বদলেছেন তাপস রায়।  দল ছাড়ার আগে অবধিও কুণাল ঘোষ ছুটেছিলেন তাপস রায়কে বোঝাতে। বলেছিলেন , বড় দাদার  সঙ্গে কথা বলতে এসেছেন। সেই তাপসের কথা শুনে কুণাল ঘোষের সাবধানী প্রতিক্রিয়া, 'উত্তর কলকাতা কেন্দ্রে জয় নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হলে চলবে না। প্রাক্তন বিধায়ক হিসেবে প্রতিটি ওয়ার্ড চেনেন বিজেপি প্রার্থী। তাঁর বিরুদ্ধে জয় নিশ্চিত হলেও মোকাবিলা করতে হবে' 

এককালে কংগ্রেসি রাজনীতিতে সোমেন মিত্রর ঘনিষ্ঠ বলে পরিচিত, পরে তৃণমূলে যোগদান। সেই তাপস রায় সপ্তাহ তিনেক আগে জোড়াফুলের সঙ্গে দু দশকের সম্পর্ক চুকিয়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন। প্রত্যাশা মতোই তাঁকে কলকাতা উত্তরের প্রার্থী করল বিজেপি। আর যাঁর বিরুদ্ধে তাপস রায়কে প্রার্থী করেছে গেরুয়া শিবির, তিনি দীর্ঘদিনের সাংসদ ও তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এমনকী, তৃণমূলের অন্দরে যাঁদের সম্পর্ক ছিল আদা কাঁচকলায়। এবার দুই নেতার লড়াইতে কে এগিয়ে থাকেন, সেটাই দেখার।  

আরও পড়ুন :             

ভস্ম আরতি চলাকালীন উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে বিধ্বংসী আগুন ! অগ্নিদগ্ধ ১৩

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Embed widget