এক্সপ্লোর

Tathagata Roy: ‘টাকা-পয়সা, মহিলার জন্য আসা ধান্দাবাজদের বিজেপি-র বাইরে রাখা উচিত’, ফের মুখ খুললেন তথাগত

West Bengal BJP: ট্যুইটারে প্রায়শই দলকে নিশানা করেন তিনি। তৃণমূল এবং সিপিএম থেকে আসা নেতাদের উপর নির্ভর করে বঙ্গ বিজেপি নেতৃত্ব ভুল করছেন, এমনও শোনা গিয়েছে তাঁকে বলতে।

কলকাতা: রাজ্যে দলের দায়িত্ব সামলেছেন একসময়। কিন্তু আজ সক্রিয় ভূমিকায় নেই (BJP)। তবে ট্যুইটারে মন্তব্য করা থেকে মোটেই বিরত থাকেন না তথাগত রায় (Tathagata Roy)। এ বার এবিপি আনন্দের ক্যামেরায় বঙ্গ বিজেপি-কে নিয়ে মুখ খুললেন তিনি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ভরাডুবি থেকে অন্য দল থেকে লোক নেওয়া, সব ছুঁয়ে গেলেন তিনি। নিশানা করলেন বঙ্গ বিজেপি নেতৃত্বকে। 

এবিপি আনন্দের ক্যামেরায় বঙ্গ বিজেপি-কে নিয়ে মুখ খুললেন তথাগত

ট্যুইটারে প্রায়শই দলকে নিশানা করেন তিনি। তৃণমূল এবং সিপিএম থেকে আসা নেতাদের উপর নির্ভর করে বঙ্গ বিজেপি নেতৃত্ব ভুল করছেন, এমনও শোনা গিয়েছে তাঁকে বলতে। অন্য দল থেকে আসা নেতাদের চেয়ে আদি বিজেপি-র উপরই কি তাহলে ভরসা তাঁর! সেই নিয়ে প্রশ্ন করলে তথাগত বলেন, "আমার চিরকালই এমন মনে হয়েছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বকে সে কথা বার বরা বলেও ছিলাম। তখনও কোনও সক্রিয় ভূমিকা ছিল না। তাই প্রকাশ্যে না হলেও, বার বার বলেছি। কিন্তু কেউ কর্ণপাত করেননি। ফলও মিলেছে হাতেনাতে। পালে প্রবল হাওয়া থাকা সত্ত্বেও হেরে ভূত হয়ে গেল বিজেপি। তাতে 'নাকের বদলে নরুন পেলাম, টাকডুমাডুমডুম' এই বলে যুক্তিও সাজানো হল।" 

বাইরে থেকে বিজেপি-তে এসে ওঠা লোকজনকে নিয়ে তথাগত বলেন, "দলের প্রতি নিষ্ঠা থাকা দরকার। যাঁরা শুধু টাকা-পয়সা, মহিলা, এই সব ধান্দা নিয়ে এসেছেন, তাঁদের যতদূর সম্ভব বাইরে রাখা উচিত। তাঁরা কারা, সকলে জানেন। দলের ভিতরের সকলে তো জানেনই।" অর্ধশিক্ষিত, নির্বোধ এবং তৃণমূল-বিজেপি থেকে আসা ধান্দাবাজ লোকজনের উপর দায়িত্ব দিলে, দল মুছে যাবে বলেও মন্তব্য করেছেন তথাগত। কিন্তু তৃণমূল থেকে বিজেপি-তে যাওয়া শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায়রাই এই মুহূর্তে পারফর্মার বিজেপি-তে সেই তালিকায় রয়েছেন অগ্নিমিত্রা পাল, খগেন মুর্মুরাও।  কিন্তু তথাগতর দাবি, এঁরা যেমন রয়েছেন, তালিকায় রয়েছেন মুকুল রায়, অর্জুন সিংহ এবং সম্প্রতি তৃণমূলে যোগদানকারী সুমন কাঞ্জিলালও। 

আরও পড়ুন: SSC Case: মানসিক নির্যাতনের শিকার পার্থ! শুনানিতে কেঁদে ফেললেন অর্পিতা, তৃণমূল বলল ‘সব নাটক’

এর আগেও '২১-এর নির্বাচনে বিজেপি-র পরাজয়ের জন্য কামিনী কাঞ্চনে ডুবে থাকার কথা বলতে শোনা গিয়েছিল তথাগতকে। এ দিনও ফের সেই কথাই ফিরে আসে তথাগতর মুখে। তিনি বলেন, "একজন অভিনেত্রী, তাঁরা নানা গুণাগুণ রয়েছে। সে কথায় যাচ্ছি না। কিন্তু সেই অভিনেত্রী বিজেপি-র টিকিট পেয়ে তৃণমূলের এক জন তাবড় নেতার সঙ্গে স্টিমার পার্টিতে গিয়ে জলকেলি করলেন। তার পরও তাঁর টিকিট বাতিল হল না! একে কী বলবেন! এমন কাজ সুস্থ মস্তিষ্কের কোনও মানুষ কখনও করেন! দলের মধ্যে এ নিয়ে কোনও প্রতিবাদই শোনা যায়নি।"

ট্যুইটারে প্রায়শই দলকে নিশানা করেন তথাগত

এ ছাড়াও দিলীপ ঘোষকেও এ দিন নাম না করে নিশানা করেন তথাগত। নির্বাচনী প্রচারে দিলীপ ঘোষ, যে ভাষায় কথা বলেছেন, তা বাঙালি মধ্যবিত্তকে বিজেপি বিমুখ করে তোলে বলে দাবি তথাগতর। কলকাতার মধ্যবিত্ত বাঙালি দিলীপকে বিজেপি-র রাজ্যস্তরীয় নেতার পরিবর্তে স্থানীয় গুন্ডা বলে ভাবতে বাধ্য করেছিল বলেও দাবি করেন তিনি।

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের
Hanuman Chalisa: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ১: ৬ মাসে ৫ বার! ফের এনকাউন্টার ঘিরে তোলপাড় রাজ্য
Kolkata News: বালিগঞ্জে অটো রুট বন্ধ করা নিয়ে উত্তেজনা ছড়াল এলাকায় | ABP Ananda
Suvendu Adhikari: সনিয়া গান্ধীর আত্মজীবনীর বই-প্রকাশ অনুষ্ঠানে অভিষেক, কটাক্ষ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget