এক্সপ্লোর

Tathagata Roy Update: মজ্জায় মিশে গিয়েছে ক্যান্সার, কেমোথেরাপি জরুরি জানিয়ে 'বিদায়' নিলেন তথাগত

Tathagata on WB BJP: তথাগতর মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ দিলীপ। তাঁর বক্তব্য, "উনি আর কতবার বিদায় নেবেন!"

কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষ, কলকাতা: বিজেপি-র (BJP) রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ফের সরব তথাগত রায় (Tathagata Roy)। আসানসোল এবং বালিগঞ্জে জোড়া হারের পর এবার প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতির ট্যুইট আক্রমণ। তাঁর মতে, দলের মজ্জায় মজ্জায় এখন ক্যানসার ধরেছে। পাশাপাশি নাম না করে ফের কটাক্ষ করেছেন দিলীপ ঘোষকেও (Dilip Ghosh)। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন মেদিনীপুরের বিজেপি সাংসদও।

লাগাতার রাজ্য বিজেপি নেতৃত্বকে আক্রমণ দিলীপের

কখনও কামিনী-কাঞ্চন, কখনও ফিটার মিস্ত্রি, কখনও আবার বেবুন, বিধানসভা নির্বাচনের পর থেকে বাংলায় যত বার পরাজিত হয়েছে বিজেপি, ততই রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছেন বাংলায় বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত। লাগাতার বিজেপি নেতৃত্বের একাংশকে আক্রমণ-কটাক্ষ-ব্যাঙ্গ করতে দেখা গিয়েছে তাঁকে। আসানসোল এবং বালিগঞ্জে সম্প্রতি জোড়া হারের পরও তার ব্যতিক্রম হয়নি। 

আরও পড়ুন: Suvendu on Baharampur Murder : "জানতে চাই মাননীয়া বহরমপুরে কখন ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছেন ?", ট্যুইট-খোঁচা শুভেন্দুর

তার মধ্যেই মঙ্গলবার ফের ট্যুইট করেন তথাগত। লেখেন, "সে ভেগেছে, না বললে এখনও দলের মাথায় বসে থাকত। দলের মজ্জায় মজ্জায় এখন ক্যান্সার ধরেছে। যদি বাঁচাতে হয় তা হলে ভয়াবহ অপারেশন এবং কেমোথেরাপি অত্যাবশ্যক। না হলে রোগী বাঁচবে না। এইটুকু বলে বিদায় নিচ্ছি। যা ভালো বোঝো কর, আশীর্বাদ রইল।" বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বিজেপি-র পর্যবেক্ষক হয়ে আসা এবং ফলাফল বেরনোর পর থেকে বেপাত্তা কৈলাস বিজয়বর্গীয় এবং বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি তথা রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে নিশানা করেই তথআগতর এমন ট্যুইট বলে মনে করা হচ্ছে।

তথাগতকে গুরুত্ব দিতে নারাজ দিলীপ

তবে তথাগতর মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ দিলীপ। তাঁর বক্তব্য, "উনি আর কতবার বিদায় নেবেন!" তথাগতর মন্তব্যের সূ্ত্র ধরে বিজেপি-কে তীব্র কটাক্ষ করেছে তৃণমূলও। দলের রাজ্যসভা সাংসদ শান্তনু সেন বলেন, "উনি তো শিক্ষিত লোক। মাঝে মাঝে বিবেক বুদ্ধি জাগে। বিজেপি ক্যান্সারের মতো। আমি তো ডাক্তার তাই বলতে পারি, এর কোনও প্রতিষেধক নেই আর।"

যদিও এই প্রথম নয়, এর আগেও দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন তথাগত রায়। তা নিয়ে দলেরই নেতাদের সমালোচনার মুখে পড়লেও, নিজের অবস্থান থেকে নড়েননি তিনি।  অনড় তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: আজ ফলতার ফল ঘোষণা ! লড়াইয়ে নেই জাহাঙ্গির, এই বিধানসভা কেন্দ্রে জিতবেন কে ?
আজ ফলতার ফল ঘোষণা ! লড়াইয়ে নেই জাহাঙ্গির, এই বিধানসভা কেন্দ্রে জিতবেন কে ?
Bulldozer Action: কসবায় সোনা পাপ্পুর বেআইনি নির্মাণ, জাভেদ খানের ছেলের ২টি বেআইনি নির্মাণ, পুরসভায় বুলডোজার চলছে সবেতেই
কসবায় সোনা পাপ্পুর বেআইনি নির্মাণ, জাভেদ খানের ছেলের ২টি বেআইনি নির্মাণ, পুরসভায় বুলডোজার চলছে সবেতেই
Arms Recovered: মাছের ভেড়ি থেকে অস্ত্র উদ্ধার, মিলল ৩ টি বন্দুক, ২০ টি কার্তুজ , ১.৫ কেজি বারুদ, বোমা বাঁধার সুতলি
মাছের ভেড়ি থেকে অস্ত্র উদ্ধার, মিলল ৩ টি বন্দুক, ২০ টি কার্তুজ , ১.৫ কেজি বারুদ, বোমা বাঁধার সুতলি
Falta Repoll Result 2026: ফলতার পুনর্নির্বাচনে গেরুয়া ঝড়, চতুর্থ স্থানে তৃণমূলের জাহাঙ্গির, কী বললেন BJP প্রার্থী দেবাংশু ?
ফলতার পুনর্নির্বাচনে গেরুয়া ঝড়, চতুর্থ স্থানে তৃণমূলের জাহাঙ্গির, কী বললেন BJP প্রার্থী দেবাংশু ? "আমাকে দিয়ে নাকি মাছ বেচাবে.."

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget