এক্সপ্লোর

US Flight Disruption : বাতিল ১৩০০ বিমান, প্রযুক্তিগত ত্রুটিতে বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, নেপথ্যে সাইবার হানা ?

Cyber Attack Suspected : উড়ানের সময় বিমান চালকের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মীদের সংযোগ স্থাপনের যে প্রযুক্তি, সেটি ঠিক মতো কাজ করছিল না।

নিউ ইয়র্ক : প্রযুক্তিগত ত্রুটির (Technical Fault) জেরে বিপর্যস্ত হয়ে পড়ল আমেরিকার বিমান পরিষেবা (Flight Services in United States)। যার জেরে বাতিল হয়েছে প্রায় ১৩০০ বিমান (Several Flights Cancelled)। হাজারের বেশি উড়ান ব্যাহত। ঘটনার নেপথ্যে কী কারণ, তা খতিয়ে দেখছে আমেরিকার ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। এর নেপথ্যে সাইবার হানার (Cyber Attack) আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

মার্কিন মুলুকে বিমান সঙ্কট

আচমকা বড়সড় সঙ্কটের মুখোমুখি আমেরিকা (United States of America)। গোটা দেশে বিপর্যস্ত হয়ে পড়ল গোটা বিমান পরিষেবা। নামিয়ে আনা হল সমস্ত বিমান। বাতিল হল হাজারের বেশি উড়ান।  ১১০০ বিমানের উড়ান বিঘ্নিত হল।

কিন্তু কেন ? বাইডেন প্রশাসন এর জন্য প্রযুক্তিগত ত্রুটিকেই প্রাথমিকভাবে দায়ী করলেও সাইবার হানার আশঙ্কাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বুধবার সকাল থেকে আমেরিকার বিভিন্ন প্রান্তে উড়ান পরিষেবা বিঘ্নিত হতে শুরু করে। সমস্যায় পড়ছিলেন যাত্রীরা।

ঠিক কী সমস্যা ?

আমেরিকার ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (US Federal Aviation Administration) তরফে জানানো হয়, উড়ানের সময় বিমান চালকের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মীদের সংযোগ স্থাপনের যে প্রযুক্তি, সেটি ঠিক মতো কাজ করছে না। যার জেরে এই সঙ্কট তৈরি হয়েছে বড় কোনও বিপদ ঘটার আগেই ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, তড়িঘড়ি সমস্ত অন্তর্দেশীয় উড়ান স্থগিত করে দেওয়ার নির্দেশ দেয়।

পরে ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তরফে জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটির জেরে বিমানের ওঠা-নামা সম্পর্কিত কোনওরকম তথ্য পাচ্ছিলেন না কর্মীরা! এরপরই FAA থেকে সমস্ত বিমানের পাইলটকে এই ত্রুটি সম্পর্কে জরুরি বার্তা দেওয়া হয়। তারপরই দেশ জুড়ে বিমানবন্দরগুলিতে ঘোষণা করা হয়, বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় বড়সড় ত্রুটি ধরা পড়েছে। সমস্ত বিমানকে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়।

যার জেরে অন্তত ১১০০ বিমানের উড়ান ব্যাহত হয়েছে।  বাতিল করা হয়েছে ১৩০০ বিমানের পরিষেবা। এয়ার মিশন সিস্টেমে ত্রুটির জেরে চূড়ান্ত ভোগান্তি শুরু হয় আমেরিকার বিভিন্ন বিমানবন্দরে। বিষয়টি সম্পর্কে খোঁজ নেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (US President Jo Biden)। সমস্ত সতর্কতা অবলম্বন করে দ্রুত ও প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন তিনি।

গোটা পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা শুরু করে আমেরিকার উড়ান নিয়ামক সংস্থা। দিনভর ভোগান্তির পরে, ভারতীয় সময় সন্ধে ৭টার পরে ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তরফে ট্যুইট করে জানানো হয়, আমেরিকা জুড়ে ফের উড়ান পরিষেবা স্বাভাবিক হচ্ছে। নিরাপদে অবতরণ করতে পারবে সমস্ত বিমান। কীভাবে সমস্যা তৈরি হল, তার সঠিক কারণ খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। 

আরও পড়ুন- কোন দেশের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, সামনে এল সূচক, তালিকায় রয়েছে ভারতও

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget