এক্সপ্লোর

Jagannath Temple: ভোটব্য়াঙ্ক টানতে 'মন্দির-রাজনীতি'? রামমন্দিরের পর দিঘার জগন্নাথ মন্দির ঘিরে রাজনৈতিক তরজা

Digha: অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনের পর, এবার দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের তোরজোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার

শিবাশিস মৌলিক, সুদীপ চক্রবর্তী: ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী থেকেছে গোটা দেশ। রাজকীয় আয়োজনে রামমন্দির (Ram Mandir) উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এবার রামমন্দিরের রেশ কাটতে না কাটতেই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এল দিঘার জগন্নাথ মন্দির। কোটি কোটি টাকা ব্যয় করে দিঘায় প্রায় ২০ একর জমিতে পুরীর আদলে তৈরি করা হচ্ছে জগন্নাথ মন্দির। ঝড়ের গতিতে এগোচ্ছে সেই কাজ। আর এবার এই নিয়েই এবার রাজ্য রাজনীতিতে চড়ছে উত্তাপ।

রাজনীতির চালিকাশক্তি ধর্ম?

'রামমন্দির' ইমোশন যে লোকসভা ভোটে প্রভাব ফেলবে তা আগেই উল্লেখ করেছেন একাংশ। এবার দিঘার জগন্নাথ মন্দিরকেও কি ভোটে লোক টানতেই ব্যবহার করা হবে? উঠছে প্রশ্ন।  ২০২৪-এর লোকসভা ভোটের আগে কি রাজনীতির চালিকাশক্তি হয়ে উঠেছে ধর্ম? অযোধ্যায় (Ayodhya) রামমন্দিরের উদ্বোধনের পর, এবার দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের তোরজোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘায় গড়ে তোলা হচ্ছে জগন্নাথ মন্দির ধাম। লোকসভা ভোটের আগেই সেই মন্দিরের উদ্বোধন হওয়ার কথা। কাজ এগিয়ে গিয়েছে অনেকটাই। 

মন্দিরের চূড়ার কাজ প্রায় শেষের পথে 

২০ একর জায়গার ওপর তৈরি করা হচ্ছে মন্দিরটি। দিনরাত চলছে পাথরের ওপর নকশা কাজ। বিহার, ওড়িশা, রাজস্থান থেকে এসে কাজ করছেন শ্রমিকরা।  গেটের ভিতরে ঢুকতে না পারলেও,বাইরে থেকেই নির্মীয়মাণ মন্দির দেখতে আসছেন অনেক উৎসুক পর্যটকই। ২০১৮ সালের ডিসেম্বরহুবহু পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় মন্দির তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।  ২০২২ সালের মে মাসে অক্ষয় তৃতীয়ার দিন নির্মাণ শুরু হয় দিঘার জগন্নাথ মন্দিরের। 

গত বছর এপ্রিল মাসে ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, দিঘায় (Digha) গড়ে উঠছে জগন্নাথ ধাম। সূত্রের খবর, এর জন্য বরাদ্দ  করা হয়েছে ২০০ কোটি টাকা।  তবে কি মন্দির উদ্বোধনের হিড়িকেই ২০২৪-এর লোকসভা ভোটের বৈতরণী পার করতে চাইছে বিজেপি ও তৃণমূল? 

মন্দির উদ্বোধনের ভোটমুখী হিড়িক? ভোটব্য়াঙ্কের জন্য় মন্দির-রাজনীতি? একে অপরকে দুষছে তৃণমূল-বিজেপি। রামমন্দির ও জগন্নাথ মন্দিরকে ঘিরে যখন রাজনীতির প্রসঙ্গ উঠে আসছে, তখন সোমবার রামমন্দিরের উদ্বোধনের দিন গেরুয়া পতাকা নিয়ে মিছিলে হাঁটতে দেখা গেল। সব মিলিয়ে মন্দির রাজনীতিতে কার্যত পিছিয়ে নেই কেউই।

আরও পড়ুন: North 24 Parganas:ইডি-র ওপর 'হামলার' প্রায় তিন সপ্তাহ পার, কোথায় শেখ শাহজাহান?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget