এক্সপ্লোর

টেন্ডার দুর্নীতিকাণ্ডে শ্যামাপ্রসাদ-ঘনিষ্ঠের ব্যাঙ্ক লকার থেকে উদ্ধার প্রচুর সোনা, খবর পুলিশ সূত্রে

বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভায় ১০ কোটি টাকা টেন্ডার দুর্নীতিকাণ্ডের তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

 

তুহিন অধিকারী, বাঁকুড়া:  টেন্ডার দুর্নীতিকাণ্ডে (Bankura Tender scam) ফের নতুন তথ্য। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherjee) ঘনিষ্ঠ ধৃত রামশঙ্কর মোহান্তির ব্যাঙ্ক লকার থেকে প্রচুর সোনা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি প্রাক্তন মন্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকার জমা পড়ার বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভায় ১০ কোটি টাকা টেন্ডার দুর্নীতিকাণ্ডের তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।পুলিশ সূত্রে খবর, প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত রামশঙ্কর মোহান্তির নামে থাকা ব্যাঙ্কের লকার থেকে উদ্ধার হয়েছে প্রচুর সোনা।শুক্রবার রাতেই রামশঙ্করকে গ্রেফতার করে পুলিশ।আর তাঁকে জেরা করেই, সোনার সন্ধান মেলে। তদন্তকারীদের দাবি,বাজেয়াপ্ত হওয়া সোনা আদতে শ্যামাপ্রসাদ মুখোধ্যায়েরই। যা তিনি গচ্ছিত রেখেছিলেন রামশঙ্করের কাছে।এই ব্যক্তিই প্রাক্তন মন্ত্রীর হয়ে আর্থিক লেনদেনের বিষয়টি দেখভাল করতেন।

শুধু সোনা উদ্ধারই নয়, পুলিশের দাবি, পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের ৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে হিসেব বহির্ভূত অর্থের খোঁজ মিলেছে।পুলিশ সূত্রে খবর,ফ্রিজ করা ৬টি অ্যাকাউন্টে ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত বিপুল অঙ্কের টাকা জমা হয়। কোথা থেকে এই টাকা এল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

এদিকে, টেন্ডার দুর্নীতি মামলায় রবিবার জেল হেফাজত হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। ৯ সেপ্টেম্বর ফের প্রাক্তন মন্ত্রীকে পেশ করা হবে বিষ্ণুপুর মহকুমা আদালতে।
উল্লেখ্য,  ১০ কোটি টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগ গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে দাবি, হয়ে যাওয়া কাজেও ডাকা হয় টেন্ডার। অভিযোগ অস্বীকার করেছেন বিষ্ণুপুরের প্রাক্তন চেয়ারম্যান।বিষ্ণুপুর পুরসভার দীর্ঘদিনের চেয়ারম্যান ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে বিধায়ক হন।একাধিক দফতরের মন্ত্রীও ছিলেন।ওই সময় তাঁর নাম জড়ায় সারদা দুর্নীতিতে। গত বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন শ্যামাপ্রসাদ।ভোটের ফল ঘোষণার পরে তিনি তৃণমূলে ফিরতে চেয়ে দরবার শুরু করেন।

 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
Cyclone Alert: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তোলপাড় করতে পারে এই ঘূর্ণিঝড় ? কবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা?
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তোলপাড় করতে পারে এই ঘূর্ণিঝড় ? কবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা?
Abhishek Banerjee: সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে অভিষেককে ডাক, ভবানীপুর থানায় হাজির ডায়মন্ড হারবারের সাংসদ
সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে অভিষেককে ডাক, ভবানীপুর থানায় হাজির ডায়মন্ড হারবারের সাংসদ
Dumdum Death: দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য
দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget