এক্সপ্লোর

North Bengal News: জেলে থেকে বেরিয়ে ফের পুরনো পথে, STF-র জালে জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য

Terrorist Tapas Roy Arrested : অতীতে জীবন সিংহ ঘনিষ্ঠ তাপস রায় নাগাল্যান্ড পুলিশের জালে ধরা পড়েছিল। পরবর্তীতে ধৃতকে আসাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। জেল হেফাজত কাটিয়ে..

সনৎ ঝা, দার্জিলিং: এসটিএফের (STF) জালে এবার  কেএলও কেএন জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য। ধৃতের নাম তাপস রায় (Tapas Roy)। শুক্রবার বিকেলে এসটিএফের তরফে তাকে গ্রেফতার করা হয়। এদিনই তাকে আদালতে (Court) পেশ করা হয়। ঘটনায় তদন্তের স্বার্থে ধৃতকে ১০দিনের রিমান্ডের নির্দেশ দেন বিচারক (Justice)। 

অতীতে জীবন সিংহ ঘনিষ্ঠ তাপস রায় নাগাল্যান্ড পুলিশের জালে ধরা পড়েছিল

অতীতে জীবন সিংহ ঘনিষ্ঠ তাপস রায় নাগাল্যান্ড পুলিশের জালে ধরা পড়েছিল। পরবর্তীতে ধৃতকে আসাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। জেল হেফাজত কাটিয়ে ফের একবার জঙ্গি সংগঠনের সদস্য হিসেবে কাজ শুরু করে তাপস। সেসময় থেকেই এসটিএফের নজর ছিল তার ওপর। সম্প্রতি তাকে নোটিশ পাঠানো হয়। সেই নোটিশে সাড়া দিয়েই এদিন এসটিএফ অফিসে পৌঁছোয় তাপস। জিজ্ঞাসাবাদে অসংগতি ধরা পড়তেই তাকে গ্রেফতার করা হয়।

দক্ষিণ কলকাতার হরিদেবপুর থেকে গ্রেফতার হয়েছিল ৩ সন্দেহভাজন জেএমবি জঙ্গি

এর আগে দক্ষিণ কলকাতার হরিদেবপুর থেকে ৩ সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। পরে এনআইএ-এর হাতে ধৃতদের তুলে দেওয়া হয়েছিল । কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, ওই তিনজনকে জেরা করেই উঠে এসেছিল আব্দুল মান্নানের নাম। সেই অনুযায়ী সুভাষগ্রামের পাঁচঘরা থেকে গ্রেফতার করা হয়েছিল তাকে। এনআইএ সূত্রে খবর এসেছিল, ধৃতের কাছ থেকে জাল ভোটার ও আধার কার্ড মিলেছিল বলে দাবি করা হয়েছিল ।

'পশ্চিমবঙ্গ জঙ্গি, গ্যাংস্টারদের শেল্টার হয়ে গেছে'

দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রাম থেকে এনআইএ-র হাতে সন্দেহভাজন জেএমবি জঙ্গির গ্রেফতারের ঘটনায় রাজ্য সরকারকে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেছিলেন,'পশ্চিমবঙ্গ জঙ্গি, গ্যাংস্টারদের শেল্টার হয়ে গেছে। অথচ বিএসএফের সীমান্ত সীমা বাড়ানোর বিরোধিতা করছে রাজ্য সরকার। আসলে বিরোধিতার পিছনে রাজনৈতিক স্বার্থ রয়েছে।' 

আরও পড়ুন, 'ক্ষোভের বহিঃপ্রকাশ..', সন্দেশখালিকাণ্ডে মন্তব্য শুভেন্দুর, পাল্টা কুণাল, ADG জানালেন..

হরিদেবপুরে ধৃত জেএমবি জঙ্গিদের জেরা করে উত্তর ২৪ পরগনার বারাসাতে এক জঙ্গির খোঁজ মিলেছিল। অভিযান চালিয়ে সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছিল এসটিএফ। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছিল দুটো ল্যাপটপ, আই প্যাড, মোবাইল ফোন ও সন্দেহজনক নথি।দক্ষিণ কলকাতা হরিদেবপুর থেকে জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছিল ৩ জনকে। ধৃতদের নাম নাজিউর রহমান, সাবির ও রবিউল। তারা শহরে বড় কোনও নাশকতার ছক কষছিল বলেই অনুমান করছিল পুলিশ। জানা গিয়েছিল, সে প্রশিক্ষণপ্রাপ্ত একজন জেএমবি জঙ্গি। অন্তত এমনটাই দাবি কলকাতা পুলিশের এসটিএফের।

সেরা শিরোনাম

Durga Puja 2026: পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
West Bengal News Live: ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
SRFTI Incident: 'দাদা মারবেন না', SRFTI-এ সংঘর্ষ ! ABGP-র অনুষ্ঠান চলাকালীন কী এমন ঘটেছিল ? কী জানাচ্ছেন পড়ুয়ারা ?
'দাদা মারবেন না', SRFTI-এ সংঘর্ষ ! ABGP-র অনুষ্ঠান চলাকালীন কী এমন ঘটেছিল ? কী জানাচ্ছেন পড়ুয়ারা ?
Kolkata News: JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget