এক্সপ্লোর

Mamata Banerjee News: 'রাজ্যের থেকে টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র' বাজেট পেশের আগে মন্তব্য় মমতার

Budget: এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘কেন্দ্রের থেকে ৯০ হাজার কোটি টাকার বেশি পায় রাজ্য। আমফানের পর ৩২ হাজার কোটি টাকার বেশি পায় রাজ্য। শুধু বাংলাই সরকারি কর্মচারীদের পেনশন দেয়।

কলকাতা: ‘রাজ্যের থেকে টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র। ১০০ শতাংশ টাকা রাজ্যের থেকে নিয়ে ৪০-৪৫ শতাংশ টাকা কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ হয়।’শুক্রবার বাজেট পেশের আগে কেন্দ্রকে নিশানা করে এমনই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ২০২২-’২৩ আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ। বিধানসভায় বাজেট পেশ  অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন আর্থ-সামাজিক প্রকল্পে জোর দিয়েছেন। ফলে এবারের রাজ্য বাজেটে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক সামাজিক প্রকল্প গুরুত্ব দেওয়া হয়েছে।  এদিন রাজ্য বিধানসভায় বাজেট পেশের পর ফের একবার রাজ্যকে আর্থিক বঞ্চনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মমতা। 

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘কেন্দ্রের থেকে ৯০ হাজার কোটি টাকার বেশি পায় রাজ্য। আমফানের পর ৩২ হাজার কোটি টাকার বেশি পায় রাজ্য। শুধু বাংলাই সরকারি কর্মচারীদের পেনশন দেয়। আর কোনও রাজ্যই সরকারি কর্মচারীদের পেনশন দেয় না। এবার গ্যাস-পেট্রোলের দাম বাড়াবে কেন্দ্র।’ ডিভিসির ড্রেজিং প্রসঙ্গ টেনে এদিন মুখ্য়মন্ত্রী বলেন, ‘ডিভিসি এখনও পর্যন্ত ঠিকমতো ড্রেজিং করেনি। ফরাক্কায় ড্রেজিংয়ে ৭০০ কোটি টাকা দেবে বলেছিল কেন্দ্র, এখনও দেয়নি। এখনও পড়ে রয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান। এখন এমন পরিস্থিতি যে মানুষ ব্যাঙ্কে টাকা রেখে ভাবছে টাকা ফেরত পাব তো? অর্থনীতির হাল বেহাল, মানুষের হাতে টাকা নেই। 

শেষ নয় এখানেই গতকাল উত্তরপ্রদেশ , গোয়া, পাঞ্জাব, মণিপুর ও উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। পাঞ্জাব ছাড়া বাকি সব রাজ্যেই বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি সরকার। সেই প্রসঙ্গে বাজেট অধিবেশনে আজ মুখ্যমন্ত্রী বলেন, 'কয়েকটা রাজ্যে জিতে লাফাচ্ছে, ২০২৪-এর জন্য লাফাচ্ছে।’

উল্লেখ্য, এ যাবৎ প্রশাসনিক গতিবিধি অনুযায়ী, আগামীদিনে শিল্পায়ন ও কর্মসংস্থান রাজ্য সরকারের লক্ষ্য। ফলে পরিকাঠামো তৈরিতেও বাজেটে জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন সামাজিক প্রকল্প রূপায়ণে আর্থিক সংস্থান থাকা জরুরি। ফলে আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা করে এবার বাজেট পেশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 

সেরা শিরোনাম

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Jahangir Khan: ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget