এক্সপ্লোর

East-West Metro: বদলে গিয়েছে মাটির চরিত্র! বউবাজারের আতঙ্ক উস্কে বন্ধ হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর আংশিক কাজ

বার বার, তিনবার! ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ভয়ঙ্কর বিপর্যয়ের সাক্ষী হয়েছে বউবাজার। মাটির বদলে যাওয়া চরিত্র সেই আতঙ্ক উসকে দিল সুবোধ মল্লিক স্কোয়ারে! বন্ধ হয়ে গেল কাজ। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বদলে গিয়েছে মাটির চরিত্র! যা উসকে দিয়েছে বউবাজারের আতঙ্ক। বন্ধ হয়ে গেল ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা ও এসপ্ল্যানেড স্টেশনের মাঝে ভূগর্ভস্থ স্যাফট তৈরির কাজ। বিকল্প জায়গা সন্ধানের পাশাপাশি, চলছে মাটি শক্ত করার কাজ।

বার বার, তিনবার! ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ভয়ঙ্কর বিপর্যয়ের সাক্ষী হয়েছে বউবাজার। মাটির বদলে যাওয়া চরিত্র সেই আতঙ্ক উসকে দিল সুবোধ মল্লিক স্কোয়ারে! বন্ধ হয়ে গেল কাজ। 

ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে এসপ্ল্যানেড স্টেশনের দূরত্ব আডাই কিলোমিটারের বেশি। KMRCL সূত্রে খবর, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, পাতালপথে ২টি স্টেশনের দূরত্ব ২ কিলোমিটারের বেশি হলে মাঝে তৈরি করতে হবে ইমার্জেন্সি ইভাকুয়েশন স্যাফট। জরুরি প্রয়োজনে যেখানে ট্রেন দাঁড় করিয়ে যাত্রীদের উদ্ধার করা যাবে।  

ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে এরকম স্যাফট তৈরি হচ্ছে দুটি। একটি সুবোধ মল্লিক স্কোয়ার এবং আর একটি ব্রেবোর্ন রোডে। শিয়ালদা ও এসপ্ল্যানেড স্টেশনের মাঝে সুবোধ মল্লিক স্কোয়ারে স্যাফট তৈরির কাজ হয়ে গিয়েছে প্রায় ৭০ শতাংশ। কিন্তু মাটির চরিত্রগত পরিবর্তনের জন্য দেখা দিয়েছে আতঙ্ক। বন্ধ করে দেওয়া হয়েছে কাজ। সুবোধ মল্লিক স্কোয়ারের যে অংশে স্যাফট তৈরির কাজ হচ্ছিল, তার কাছেই বউবাজার। অতীতের বিপর্যয়ের কথা মাথায় রেখেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

বিকল্প উপায় ভাবছে KMRCL:  বিপর্যয় যেন পিছু ছাড়ছে না বউবাজারের (Bowbazar Disaster)। ক্রস প্যাসেজ বানানোর সময়, ফের ফাটল ধরল একাধিক বাড়িতে। এই অবস্থায়, বিকল্প হিসেবে, ভেন্টিলেশন Shaft-এর কথা ভাবছে, KMRCL কর্তৃপক্ষ। এনিয়ে পরামর্শের জন্য, দিল্লি থেকে আসছেন বিশেষজ্ঞরা।

কখনও সুড়ঙ্গপথে হু হু করে ঢুকছে জল। কখনও আলগা হয়ে যাচ্ছে মাটি। আর তার জেরেই একাধিক বাড়িতে ফাটল। ফের আশ্রয় হারা অসংখ্য পরিবার। এরকম চলতে থাকলে কীভাবে বউবাজারে শেষ হবে ইস্ট-ওয়েস্ট মেট্রের কাজ? বর্তমান পরিস্থিতিতে তাই বিকল্প উপায় ভাবছে  KOLKATA METRO RAIL CORPORATION বা KMRCL কর্তৃপক্ষ। KMRCL সূত্রে খবর, বউবাজারে সুড়ঙ্গ নির্মাণ ও ট্র্যাক তৈরির কাজ অনেকটাই হয়ে গেছে। এখন তৈরি হচ্ছিল ক্রস প্যাসেজ। যে ক্রস প্যাসেজ বানাতে গিয়ে, তৃতীয়বার বিপর্যয়ের মুখে পড়ে বউবাজারের এই অংশ।
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget